প্রচ্ছদ জাতীয় চট্টগ্রাম বন্দরে মদভর্তি কনটেইনার জব্দ

চট্টগ্রাম বন্দরে মদভর্তি কনটেইনার জব্দ

বজ্রশক্তি ডেস্ক

চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৪০ ফুট দৈর্ঘ্যের মদভর্তি একটি কনটেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কাস্টমসের গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিথ্যা ঘোষণায় আনা চালানটি আটক করেন।

কাস্টমসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান চালানটি আমদানি করেছে। যদিও চালানটিতে সোডা অ্যাশ লাইট আমদানি করার ঘোষণা দেওয়া হয়েছিল।