ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। রোববার সকাল ৬টার দিকে রাজৈরের আলমদস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি গাছবোঝাই একটি ট্রাকের চাকা খুলে যায়। পরে ট্রাকটি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার এলাকার পার্কিং করে চালক। এ সময় আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি ধাক্কা দেয়। এতে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থলের মারা যায়। গুরুতর আহত হন চালক রাসেল হোসেন। হতাহতরা নোয়াখালি জেলার চর জব্বার থানার সূর্বণচর এলাকার বাসিন্দারা।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
