স্টাফ রিপোর্টার:
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাদের অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল সকাল ৯টার দিকে কেপটাউনের বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ওই ৫ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছালে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৫ জনের মধ্যে ৪ জনই ফেনীর বাসিন্দা। নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ।
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বজ্রশক্তি ডেস্ক
