নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও চারা গাছ বিতরণ করছেন পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এ সময় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম বক্তব্য রাখেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রফেসর কামরুল ইসলাম গাজী,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পলাশে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত
বজ্রশক্তি ডেস্ক
