প্রচ্ছদ রকমারি পাঁচমিশালি সবজি কেন খাব

পাঁচমিশালি সবজি কেন খাব

বজ্রশক্তি ডেস্ক

 ডেস্ক রিপোর্ট:

খাদ্যের প্রধান উপাদান ছয়টি। এর মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন ও মিনারেল। এই ভিটামিন ও মিনারেলের প্রধান উৎস হচ্ছে শাকসবজি ও ফলমূল।

মাছ-মাংস থেকে অল্প কিছু ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতুবৈচিত্র্যের কারণে প্রাকৃতিকভাবেই আমাদের দেশে খাবারের বৈচিত্র্য আছে। খাদ্যের বৈচিত্র্য আমাদের শরীরের জন্য খুবই দরকার।