প্রচ্ছদ রংপুর প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে ইচ্ছুক : এমডি আতাউর

প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে ইচ্ছুক : এমডি আতাউর

বজ্রশক্তি ডেস্ক

মোস্তফা, পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আমানতুল্যা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে শোকাবহ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্যে সোনালী, রূপালী, প্রবাসী কল্যাণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আতাউর রহমান প্রধান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করতে ইচ্ছুক। এসময় তিনি বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে দেশের কল্যাণে বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।