প্রচ্ছদ জাতীয় বঙ্গবন্ধুর সমাধিতে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে ওবায়দুল কাদেরের শ্রদ্ধা

বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আজ (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস. এম. কামাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।