জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালিমা তালুকদার আরুণীর উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
জানা যায়, শনিবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা মোড় ও চর জামিরা বাজার এলাকায় প্রথমে পথসভা করেন সালিমা তালুকদার আরুণী। কর্মসূচি শেষে তার নিজ বাসভবনে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত বিএনপি মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম তালুকদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আজিজুল কবির তালুকদার হুমায়ুন, এম হাসান, ভিপি শহিদ, নুরুজ্জামান তালুকদার বাবু, অ্যাডভোকেট আব্দুল বারী, অ্যাডভোকেট এবিএম রেজা ভানু, আলাল তরফদার, আবুল হোসেন, খলিলুর রহমান, জিয়া, রুহুল, সোহরাব আলী, মিন্টু, ফারুক, লালচান ও লিটন তালুকদার প্রমুখ।
দোয়া মাহফিলে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তাঁরা মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
