প্রচ্ছদ জাতীয় ২০পুলিশ সদস্য আহত,বিএনপির হামলায়

২০পুলিশ সদস্য আহত,বিএনপির হামলায়

বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

বিএনপির হামলায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় গণপরিবহনসহ ২০টি গাড়ি ভাংচুর করা হয়েছে। এছাড়া বিএনপির ৯০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।