গাজায় ইসরায়েলি হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত

১ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের গাজায় দিনভর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার ভোরে পরিকল্পিত পোালিও টিকা কর্মসূচী শুরু হওয়ার আগেই গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় এলাকার বাড়িগুলোতে বিমান হামলার পাশাপাশি ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। পরে তারা গাজা সিটির আরেকটি হাসপাতালে হামলা চালায়।
আল জাজিরা বলছে, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এসব হামলা চালানো হয়েছে। লোকজন তখনও তাদের বাড়িতে ছিলেন এবং শিশুরা ঘুমিয়ে ছিল। এসব হামলার একটিতে এক পরিবারের নয় সদস্য ঘটনাস্থলেই নিহত ও আরও বেশ কয়েকজন আহত হন।
শরণার্থী শিবিরগুলোতে পৃথক তিনটি হামলা চালানো হয়েছে। এসব হামলাকে লক্ষ্য ঠিক করে চালানো হামলা বলে বর্ণনা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু হাসপাতালে আসা হতাহতদের অধিকাংশই নারী ও শিশু ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, আল নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, এদের মধ্যে এক পরিবারের নয় সদস্য রয়েছেন।
গাজার অন্যান্য অঞ্চলে ইসরায়েলের ধারাবাহিক হামলায় আরও ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
গাজা থেকে ফিলিস্তিনের দমকল বাহিনী জানিয়েছে, গাজা সিটির আল-আহলি আরব (ব্যাপটিস্ট) হাসপাতালের কাছে ইসরায়েলের হামলার অন্তত তিনজন নিহত ও বহু আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, পোলিওর বিরুদ্ধে গাজার প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে জাতিসংঘ। এই টিকা কর্মসূচীকে নির্বিঘ্ন রাখতে অবরুদ্ধ গাজার নির্দিষ্ট এলাকাগুলোতে প্রতিদিন আট ঘণ্টা করে লড়াই বন্ধ রাখবে ইসরায়েলি বাহিনী ও হামাস যোদ্ধারা।
রয়টার্স জানিয়েছে, শনিবার গাজার চিকিৎসা কর্মীরা আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচী শুরু হওয়ার আগে নাসের হাসপাতালের কয়েকটি ওয়ার্ডে কিছু শিশুকে টিকা দিয়ে এর প্রতীকি সূচনা করেন।
স্থানীয় বাসিন্দারা ও যোদ্ধারা জানিয়েছেন, হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য দলগুলো গাজার উত্তরাঞ্চলীয় জেইতুইন এলাকায় ও দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। দু’টি এলাকায়ই ইসরায়েলি বাহিনী বেশ কয়েকদিন ট্যাংক নিয়ে অনেক ভেতরে ঢুকে পড়ে অভিযান চালাচ্ছে।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা গাজার মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। তারা আরও জানায়, তাদের সেনারা গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যা করেছে এবং তাদের অবকাঠামো ধ্বংস করেছে, একই সময় রাফার পশ্চিমাংশের তেল আল-সুলতানে বন্দুকধারীদের হত্যা করার পর বহু অস্ত্র জব্দ করেছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলের হামলা এ পর্যন্ত অন্তত ৪০,৬৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও ৯৪,০৬০ জন।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ