বিজ্ঞান সমগ্র মানবজাতির সম্পদ

২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আরশাদ মাহমুদ

মানবজাতির জ্ঞানকে দুইটি ভাগে ভাগ করা যায়- একটি অর্পিত জ্ঞান, অপরটি অর্জিত জ্ঞান। যুগে যুগে স্রষ্টা নবী-রসুল পাঠিয়ে মানুষকে মৌলিক কিছু জ্ঞান দান করে এসেছেন এই উদ্দেশ্যে যে, মানুষ যেন অজ্ঞতাবশত এমন কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে যা তাদেরকে অন্যায়, অশান্তি, রক্তপাতের দিকে ধাবিত করে। নবী-রসুলদের মাধ্যমে আগত এই জ্ঞান মূলত সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় ও বৈধ-অবৈধ’র পার্থক্য নিরূপণকারী জ্ঞান। যেমন ঐক্য শান্তি আনে আর অনৈক্য আনে অশান্তি। তাই মানুষকে সবসময় ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এমন কথা-কাজ-আচরণ পরিহার করে চলা উচিত যাতে ঐক্য নষ্ট হয়। এই জ্ঞানটি স্রষ্টার অর্পিত জ্ঞান, কারণ মানুষকে শ্রম ও সাধনার মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হয় নি, আল্লাহই স্বীয় অনুগ্রহে শিখিয়ে দিয়েছেন। অন্যদিকে অর্জিত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা মানবজাতি স্বীয় প্রচেষ্টায় বা সাধনায়, গবেষণা করে, অনুসন্ধান করে, পরীক্ষা, নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে লাভ করেছে। এই অর্জিত জ্ঞানকেই বর্তমানে বলা হয়ে থাকে বিজ্ঞান। 
আজ আমরা চারদিকে বিজ্ঞানের যে জয়জয়কার দেখি তা কিন্তু একদিনে হয় নি। অধুনা বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চিমাদের অভূতপূর্ব উন্নতি সাধন দেখে অনেকে একটি ভুল ধারণা করে বসেন যে, ‘আধুনিক বিজ্ঞান কেবল পশ্চিমাদের একার সম্পদ। যেহেতু হালের অধিকাংশ প্রযুক্তিই পশ্চিমাদের তৈরি, সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির যে অভিনব উৎকর্ষতা অর্জিত হয়েছে, তার কৃতিত্বের দাবিদার শুধু পশ্চিমারাই, অন্য কোনো জাতির কোনো কৃতিত্ব এখানে নেই।’ এমন মনোভাব পোষণ করেন যারা তাদেরকে বুঝতে হবে, মানবজাতির জ্ঞান-বিজ্ঞান একটি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে। উড়োজাহাজ, বৈদ্যুতিক বাল্ব, রেডিও-টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি আবিষ্কৃত হয়েছে সেদিন, কিন্তু এগুলো আবিষ্কারের পটভূমি রচিত হচ্ছিল পৃথিবীর প্রথম মানুষটি থেকেই। বিজ্ঞান ও প্রযুক্তির যে বিস্ময়কর উন্নতি আজ আমরা দেখতে পাচ্ছি- এর সাথে বিগত হাজার হাজার বছরের লাখো মানুষের সঞ্চিত জ্ঞান, সাধনা, শ্রম ও চিন্তা-ভাবনা মিশে আছে। বিষয়টি একটি সিড়ির বিভিন্ন ধাপের মতো। প্রথম ধাপ আছে বলেই আপনি দ্বিতীয় ধাপে পা রাখতে পারছেন, দ্বিতীয়টি আছে বলে তৃতীয়টিতে যেতে পারছেন। এই একেকটি ধাপকে যদি একেকটি জাতি-গোষ্ঠী হিসেবে কল্পনা করা হয়, তাহলে অস্বীকার করার উপায় নেই যে, ইতিহাসের ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনেকগুলো জাতি, গোত্র, গোষ্ঠী ও দেশের মানুষের শ্রম ও সাধনার ভিত্তিতে বিজ্ঞানের যে সিড়িটি তৈরি হয়েছে, আজকের পাশ্চাত্য সভ্যতা সেই সিঁড়িটির সর্বোচ্চ ধাপটিতে অবস্থান করছে মাত্র, তার বেশি কিছু নয়। একটি চারার পরিচর্যা করা হচ্ছিল সেই প্রাগৈতিহাসিক আমল থেকে। আজ সেটা ডালপালা মেলে বিরাট আকার ধারণ করেছে। তাতে সুস্বাদু ফল ধরতে শুরু করেছে। আর পাশ্চাত্য সভ্যতা সেই ফলটাই পেড়ে খাওয়াচ্ছে আমাদের।
ইতিহাস সচেতন মানুষমাত্রই জানেন মাত্র কয়েক শতাব্দী আগেও ইউরোপে জ্ঞান-বিজ্ঞানের চর্চা বলে কিছু ছিল না। বাইবেলবিরোধী সত্য বললে আগুনে পুড়িয়ে মারা হত। তখন আবার জ্ঞান-বিজ্ঞানে বিস্ময়কর উৎকর্ষ অর্জন করেছিল আরবরা। আরবদের কাছে বিজ্ঞান শিখতে যেত অন্যান্য জাতি-গোষ্ঠীগুলো। পরবর্তীতে ধর্মের উদ্দেশ্য হারিয়ে ফেলায় জ্ঞানকে কেবল ধর্মীয় শাস্ত্রের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করে ফেললে আরব তথা সারা পৃথিবীর মুসলিমরা বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ে। বিজ্ঞানের অসমাপ্ত ইমারত তখন লুফে নেয় পাশ্চাত্য। ফলে আজ তারা পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের কর্ণধার, যার ভিত্তি মজবুত করেছিল মুসলমানরা।
কোনো সভ্যতাই চিরস্থায়ী হয় না। হয়ত একদিন পাশ্চাত্যও জ্ঞান-বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়বে। তাদের উৎকর্ষতাকে আরও বহুগুণে বৃদ্ধি করবে অন্য কোনো জাতি, গড়ে উঠবে অন্য কোনো সভ্যতা। তবে উত্থান-পতন যা-ই হোক, বিজ্ঞান কিন্তু থেমে থাকবে না। তাকে তার লক্ষ্যে পৌঁছতে হবে। পূর্ণতা পাবে বিজ্ঞান নামক ইমারতটি, যা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-মুসলমানের একার সম্পদ নয়, পাশ্চাত্যের বা প্রাচ্যেরও নয়, মেরু বা মরু অঞ্চলের নয়, সেটা হবে সমগ্র মানবজাতির সম্পদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ