শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

২ মে ২০২৬ ০২:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের শ্রমজীবী শ্রেণির মানুষেরা ভয়াবহ আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন। কারণ কর্মহীনতা। তাই শ্রমজীবী মানুষ সম্পর্কে ইসলামের বক্তব্য এখন অন্য সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক। আল্লাহ মানবজাতিকে শ্রমনির্ভর ও সামাজিক জীব হিসাবেই সৃষ্টি করেছেন (সুরা বালাদ ৪)। তাই মানুষ যখন শ্রমনির্ভর না হয়ে পরনির্ভর হয়, সামাজিক না হয়ে স্বার্থকেন্দ্রিক হয় তখন অবধারিতভাবে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং অপ্রাকৃতিক অবস্থার সৃষ্টি হয়, যা অশান্তি ও বিপর্যয়ের কারণ। এ কারণেই আমাদের সমাজে শ্রমবিমুখতা, শ্রমের অবমূল্যায়ন ও বেকারত্ব একটি বৃহৎ সমস্যা।
আমাদের সমাজের রাজনীতিকদের অনেকেই শ্রমিকের অধিকার নিয়ে সোচ্চার ভূমিকা পালন করেন। বিশেষ করে মে দিবস এলে তারা বেশি বেশি সভা-সমাবেশ করে নিজেদের নেতৃত্ব ও ক্ষমতাকে শানিয়ে নেন। সে তুলনায় আমাদের সমাজের যারা ধর্মীয় ব্যক্তিত্ব তাদেরকে আমরা শ্রমিকের অধিকার নিয়ে সোচ্চার হতে দেখি না। তাদের এই নিষ্পৃহতার কারণ হচ্ছে- 
প্রথমত, তারা ধর্ম বলতে নামাজ, রোজা, ওয়াজ ও মিলাদ মাহফিল ইত্যাদিকে বুঝে থাকেন। সমাজের অন্যায়-অবিচার, বঞ্চিত শ্রেণির দুঃখ-যন্ত্রণা লাঘবের প্রচেষ্টার চেয়ে তসবিহর দানা গুনে গুনে আমলের পাল্লা ভারী করাকেই তারা নাজাতের কার্যকর পথ বলে বিশ্বাস করেন। তারা শ্রমিকদের কষ্ট দূর করার মতো দুনিয়াবি কাজের চেয়ে শ্রমিকদের মসজিদে এনে নামাজ পড়াতেই বেশি সচেষ্ট। এবাদত, ধর্ম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সম্পর্কে বিকৃত ধারণার কারণে আলেমরা শ্রমিকদের দুঃখ-কষ্ট নিয়ে চিন্তিত নন।
দ্বিতীয়ত, ধর্মনেতাগণ কেবল মাদ্রাসা-শিক্ষার বদৌলতে কিছু দোয়া-কালাম, মাসলা-মাসায়েল শিখে সেটাকেই পুঁজি করে অনায়াসে কাটিয়ে যাচ্ছেন। তাই শ্রমিকের হাড়ভাঙা খাটুনির কষ্ট তারা কী করে বুঝবেন? যাকে দু’মুঠো ভাতের জন্য কখনো মাথার ঘাম পায়ে ফেলতে হয় না, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি কেন পরিশোধ করতে হবে- সেটা তিনি কী করে বুঝবেন?
তৃতীয়ত, শ্রমিক দিবস আলেম ওলামাদের দৃষ্টিতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত নয়, যেহেতু এর উদ্ভবের সঙ্গে ইসলামের ইতিহাস বা মুসলিম উম্মাহর কোনো যোগসূত্র নেই। তাই মুসলিমদের জন্য মে দিবস পালন করাকে অনেকে কাফের-মুশরিকদের অনুসরণ, বেদাত বা অপ্রয়োজনীয় বলে মনে করেন। সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে তারা এই মহাসত্যটি বুঝতে অক্ষম যে, ইসলাম এসেছে সমগ্র মানবজাতির জন্য। তাই মানবজাতির সুখ-শান্তি নিয়ে কাজ করাও ইসলামের কাজ। তারা ভুলে যান যে, সমাজের শ্রমজীবী বঞ্চিত শ্রেণিকে মনুষ্যত্বের মর্যাদা দান করার মধ্যেই রয়েছে ইসলামের মাহাত্ম্য। আল্লাহর শেষ রসুল সেটাই করে গেছেন- মারিয়া কিবতিয়াকে (রা.) স্ত্রী হিসেবে গ্রহণ, উম্মে আয়মান ও যায়েদকে (রা.) দাসত্ব থেকে মুক্ত করে পরিবারে অন্তর্ভুক্ত করা এবং বেলালকে (রা.) সম্মানের সর্বোচ্চ স্থানে উন্নীত করার মাধ্যমে। সুতরাং বঞ্চিত শ্রেণির মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া উম্মতে মোহাম্মদীর জন্য অপরিহার্য কাজ- এটাই তাদের এবাদত।
আল্লাহর রসুল পরনির্ভরশীলতার বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। তিনি নিজেও জীবিকার জন্য পরিশ্রমের কাজ করতেন, উট-বকরি পালতেন। জেহাদের প্রয়োজনে কায়িক শ্রমের কাজেও তিনি সর্বাগ্রে থাকতেন। মসজিদে নববী নির্মাণ ও খন্দক খননের সময় আমরা তাকে হাতুড়ি দিয়ে পাথর ভাঙতে, মাটি খনন করতে এবং মাথায় করে ইট ও মাটি বহন করতে দেখি। আলী (রা.), যাকে জ্ঞান নগরীর দুয়ার বলা হয়েছে, তিনিও কিছু খেজুরের বিনিময়ে একজন ইহুদি নারীর জন্য কুয়া থেকে পানি তুলে দিয়েছেন। কিন্তু যারা আমাদেরকে ধর্মের নসিহত করেন তারা রসুলের এই সুন্নাহ পালনের প্রতি কতটুকু মনোযোগী?
আমাদের আদিপিতা আদমকে (আ.) সেই আদিম পৃথিবীর অনাবাদি জমিকে কৃষিজমিতে পরিণত করতে হয়েছে এবং কঠোর পরিশ্রম করে জীবনধারণ করতে হয়েছে। পবিত্র বাইবেলে বর্ণিত আছে, “…তোমার খাদ্যের জন্যে তুমি কঠোর পরিশ্রম করবে যে পর্যন্ত না মুখ ঘামে ভরে যায়… তুমি মরণ পর্যন্ত পরিশ্রম করবে…”
সুতরাং আদমের সন্তানদের কর্তব্য- পরিশ্রম করে রোজগার করা এবং পরিবারকে প্রতিপালন করা। নামাজ (সালাহ) পড়ানোর বিনিময়ে বা অন্য কোনো ধর্মীয় কাজের বিনিময়ে অর্থগ্রহণকে আল্লাহ হারাম করেছেন (সুরা বাকারা ১৭৪)। আল্লাহ নির্দেশ দিয়েছেন- জুমার আজানের সময় বেচাকেনা বন্ধ করে সালাতে যোগ দিতে এবং সালাহ শেষে পুনরায় জীবিকার সন্ধানে বের হতে (সুরা জুমা ৯-১০)। লক্ষণীয় যে, হুজরাখানায় বসে থেকে অন্যের ওপর নির্ভর করতে বলা হয়নি। এমনকি জুম্মার দিনেও স্থায়ী কর্মবিরতির নির্দেশ নেই।
প্রকৃতপক্ষে ইসলামসহ সকল ধর্মই কর্মের প্রতি মানুষকে উৎসাহিত করেছে। বৈরাগ্যবাদ ও আলস্য উভয়ই ইসলাম নিষিদ্ধ করে, কারণ এতে সমাজের ভারসাম্য নষ্ট হয়। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে কর্মমুখী করে তোলে। কোনো ধর্মেই ধর্মের নামে ব্যবসা করার অনুমতি নেই।
মহানবী বলেছেন, জীবিকা অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা মানুষের দায়িত্ব, এবং আল্লাহর ওপর ভরসা মানে চেষ্টা ত্যাগ করা নয়। তিনি আরও বলেন, সকল নবী-রসুল নিজেরা পরিশ্রম করে জীবিকা অর্জন করেছেন; তাই অন্যের ওপর বোঝা না হয়ে নিজের শ্রমে উপার্জন করাই উত্তম। ভিক্ষাবৃত্তি ইসলাম কঠোরভাবে নিরুৎসাহিত করেছে।
একই শিক্ষা অন্যান্য ধর্মগ্রন্থেও পাওয়া যায়। গীতায় কর্মের গুরুত্ব তুলে ধরা হয়েছে, এবং বাইবেলেও মানুষের জন্য শ্রমকে অপরিহার্য বলা হয়েছে। সকল ধর্মগ্রন্থে শ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক শ্রেণি অনেক সময় ‘ধার্মিক’ না হয়েও এই শাশ্বত নির্দেশ মান্য করে। শ্রমিকের ঘাম ঝরার সঙ্গে সঙ্গে তার প্রাপ্য মজুরি প্রদান করলে যে সন্তুষ্টি সৃষ্টি হয়, তা কেবল একজন শ্রমিকই উপলব্ধি করতে পারে। তাই একজন শ্রমজীবী সাধারণত আরেকজন শ্রমিককে বঞ্চিত করে না।
অন্যদিকে, যে ব্যক্তি আল্লাহর নির্দেশ মেনে শ্রমিককে ন্যায্য অধিকার প্রদান করে, সেও বঞ্চনা করবে না। এই দুই চেতনার সমন্বয় ছাড়া শ্রমিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।
কেবল ধর্মজীবীরাই নয়, রাজনীতিজীবীরাও একটি পরনির্ভরশীল শ্রেণি। তাই তারা শ্রমিকদের অধিকার নিয়ে যে বক্তব্য দেয়, তা অনেক সময় প্রবঞ্চনামূলক। শ্রমিকদের হতাশা, বঞ্চনা ও দুর্ভোগ তাদের রাজনৈতিক পুঁজি হয়ে দাঁড়ায়। এই বাস্তবতা শ্রমিকশ্রেণিকে বুঝতে হবে, যেন তারা প্রতারিত না হয়।
পশ্চিমা বস্তুবাদী সভ্যতাও দীর্ঘদিন শ্রমিকদের বঞ্চিত করেছে। যখন শ্রমিকরা অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করেছে, তখন তাদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। পরবর্তীতে সেই শক্তিগুলোই মে দিবস পালনের মাধ্যমে নতুন রাজনৈতিক বয়ান তৈরি করেছে। কিন্তু বাস্তবে শ্রমিকদের অবস্থার তেমন উন্নতি হয়নি; বরং বঞ্চনা ও হাহাকার বেড়েছে- যা পরিসংখ্যানেই স্পষ্ট।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ