প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জঙ্গিবাদ: স্রষ্টা পশ্চিমা বিশ্ব, শিকার...

জঙ্গিবাদ: স্রষ্টা পশ্চিমা বিশ্ব, শিকার মোসলেম বিশ্ব (পর্ব: ০৩)

১৯ মে ২০১৫ ০৫:২৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:

বন্দুকের নল ঘুরল এবার ইসলামের দিকে
পূর্ব প্রকাশের পর: হার্ভার্ডের প্রফেসর হানটিংটন ১৯৯৩ সনে ÔThe clash of civilizations?’ নামে যে প্রশ্নটি তুলে দিয়েছেন সেটা ছিল খুবই বাস্তবসম্মত। তিনি তার তত্ত্বে উল্লেখ করেন যে, বিশ্বে শীতল যুদ্ধের সমাপ্তির পরে বিশেষ করে একবিংশ শতাব্দীতে রাজনৈতিক অথবা অর্থনৈতিক ইস্যুর উপর যুদ্ধ হবার আশঙ্কা অনেক কমে এলেও এ যুদ্ধ বাধবার সম্ভাবনা থাকবে বিভিন্ন সভ্যতার মধ্যে। হানটিংটনের মতবাদে পশ্চিমা সভ্যতার সাথে মধ্যপ্রাচ্য এবং মধ্য-এশিয় মোসলেম দেশগুলো, যেগুলোকে বহু আগেই ‘ক্রিসেন্ট অব ক্রাইসিস’ নামকরণ করা হয়েছিল, এ দু’য়ের মধ্যেই এ সংঘাত হবে। স্মরণ থাকে যে, ইসলাম আবির্ভাবের প্রায় পাঁচশ’ বছর পরে দু’শ’ বছর প্রত্যক্ষভাবে ক্রুসেড এবং ইসলাম আবির্ভাবের পর থেকেই প্রায় দেড় হাজার বছর বছর ধরে পরোক্ষভাবেই দুই সভ্যতার সংঘাত চলছে। হানটিংটনের তত্ত্ব সে ঐতিহাসিক সত্যকেই মনে করিয়ে দেয়। আরো উল্লেখ্য যে, বিগত শতকে বিশ্বজুড়েই মোসলেম জনগোষ্ঠীর ধর্মীয় চেতনার মধ্যে অভূতপূর্ব জাগরণ ও সম্প্রসারণ ঘটেছে যদিও সেই ধর্মটি প্রকৃত ইসলাম নয়।
হানটিংটন বলেছেন, সমাজতন্ত্রের পতনের পর একটি সভ্যতার সংঘর্ষ অবশ্যম্ভাবী যেখানে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য সভ্যতার মুখোমুখি অবস্থান। কারণ কোনো ধর্মেই পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা নেই। সার্বভৌমত্বসহ রাষ্ট্র পরিচালনার যোগ্যতাসম্পন্ন ধর্মীয় বা অধর্মীয় মতবাদ হিসাবে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করতে পারে কেবলমাত্র একটি জীবনব্যবস্থা, আর তা হলো ইসলাম। এর আছে উজ্জ্বলতম ইতিহাস ও ঐতিহ্য, সংখ্যায়ও এরা ১৬০ কোটির বিরাট জনগোষ্ঠী, তাদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবোধের চেতনাও বেশ দানা বেঁধে উঠেছে সম্প্রতি। সুতরাং ইসলামি চেতনার ক্রমাগত উত্থানকে যে করেই হোক ঠেকাতে হবে। পশ্চিমা ষড়যন্ত্রকারীরা কাঁটা দিয়েই কাঁটা তোলার ফন্দি করল। তারা মুসলমানপ্রধান দেশগুলিতে বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল ও ধর্মব্যবসায়ী আলেম-মোল্লাদের মাধ্যমে এই জাতিটির ধর্মীয় চেতনাকে জাগিয়ে তুলতে লাগল। উদ্দেশ্য, এই চেতনাকে ভুল খাতে প্রবাহিত করে ইসলামকেই একটি মানবতাবিরোধী, মহাবর্বর ধর্ম বলে প্রতিষ্ঠা করে ফেলবে। এ উদ্দেশ্যেই সৃষ্টি করা হলো জঙ্গিবাদ, তারপর একটা সময়ে এসে সাজানো হলো টুইন টাওয়ার ধ্বংসের নাটক। এরপর থেকেই ইসলামের এই জেহাদি চেতনার নামকরণ করা হলো- মৌলবাদ, কট্টরপন্থা , উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি।
নিউইউয়র্ক আর পেন্টাগনে হামলার পরের দিন আমেরিকার রাষ্ট্রপতি বুশ এ সন্ত্রাসের হোতা ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে ‘ক্রুসেড’ শুরু করবার মত হুমকি দিয়ে বসেন। তিনি কি জানতেন না ‘ক্রুসেড’ শব্দটি সমগ্র মোসলেম বিশ্বের জন্য কত বেদনাদায়ক এবং উত্তেজক শব্দ? এ শব্দটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং পরিচালনার সঙ্গে যুক্ত। তাই সীমিত আকারে হলেও সমগ্র বিষয়টি বৃহৎ আঙ্গিকে সাম্প্রদায়িক রূপ নেয়। ১৯৯৩ সন থেকে চলে আসা হানটিংটনের বিতর্কিত তত্ত্বটির কথা বারবার সুধি এবং সাংবাদিক মহলে উচ্চারিত হতে থাকে, এমনকি প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে প্রতিটি মোসলেম দেশকে সভ্যতার সংঘাতের এ তত্ত্ব প্রভাবিত করে তোলে।
৯/১১ এর কয়েকদিন পর (২০ সেপ্টেম্বর) আমেরিকার রাষ্ট্রপতি জর্জ বুশ বিশ্বময় সম্প্রচারিত এক ভাষণে আফগানিস্তানের তালেবান সরকারকে আহ্বান জানান ওসামা বিন লাদেনকে তাদের হাতে সঁপে দেবার জন্য এবং বলেন যে, “পৃথিবীর সমস্ত দেশগুলোকে এ মুহূর্তে নির্ণয় করতে হবে- হয় তারা আমাদের সাথে অথবা সন্ত্রাসীদের সাথে” (Either you are with us, or you are with the terrorists)। জর্জ বুশের এ উক্তি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে, যার বিশ্লেষণ চলবে বহু সময় ধরে। তার এ উক্তি পৃথিবীকে বারবার স্মরণ করিয়ে দেবে একক বিশ্বশক্তি আমেরিকার ক্ষমতার দম্ভকে। ইতোপূর্বেই সরকারিভাবে ওসামা বিন লাদেনকে এ সন্ত্রাসী হামলার হোতা হিসাবে আখ্যায়িত করার কাজটি সম্পন্ন করা হয়েছিল। রাষ্ট্রপতি তার বক্তব্যে আরো আগ বাড়িয়ে বলেন যে, ‘আজ থেকে যে কোনো দেশকে সন্ত্রাসবাদের ঘাঁটি, প্রশিক্ষণ এবং সাহায্যকারী দেশ হিসেবে সনাক্ত করা হলে সে দেশকে আমেরিকা শত্র“ভাবাপন্ন দেশ বলে মনে করবে।’ প্রচুর করতালির মধ্যে মি. বুশ আরো বলেন, ‘আমাদের এ যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়। এ যুদ্ধ হবে অতি দীর্ঘ সময়ের, এত সহজে এ যুদ্ধ শেষ হবার নয়।’ আমেরিকার কংগ্রেস সেদিন বুশকে দ্বিধাহীনভাবে সমর্থন দেয়। আমেরিকার সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ, জর্জ বুশ সমগ্র দেশে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করে রণক্ষেত্র দক্ষিণ এশিয়ার দিকে পাঠানোর হুকুম জারি করেন। টার্গেট আল-কায়েদা ও তালেবান নিশ্চিহ্ন করা। তিনি ভুলে গেলেন যে এই আল-কায়েদা আর তালেবান তো তাদেরই সৃষ্টি? বিন লাদেনও তাদেরই একটি প্রোডাক্ট। ব্রিটেনের লেবার পার্টির রাজনীতিক এবং এম.পি. রবিন কুক(Robert Finlayson “Robin” Cook, 28 February 1946 – 6 August 2005)  গার্ডিয়ান পত্রিকায় মৃত্যুর মাত্র একমাস আগে একটি আর্টিকেলে এই সত্যটি স্বীকার করেন। আর্টিকেলে নামটি ছিল তার সত্যনিষ্ঠতা ও সাহসিকতার বহিঃপ্রকাশ: Al-Qaeda as a product of a western intelligence.
এতে তিনি সুস্পষ্টভাষায় বলেন যে, Bin Laden was, though, a product of a monumental miscalculation by Western security agencies. Throughout the 80s he was armed by the CIA and funded by the Saudis to wage jihad against the Russian occupation of Afghanistan.
অর্থাৎ, “বিন লাদেনও ছিলেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলির ধ্বংসাত্মক একটি ভুল হিসাব। পুরো আশির দশকে তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য অস্ত্র সরবরাহ পেয়েছেন সি.আই.এ-র থেকে এবং অর্থ পেয়েছেন সৌদি আরব থেকে।” ব্রিটেন যে মুহূর্তে ওসামা বিন লাদেনকে খোঁজার নাম করে আফগানিস্তান তছনছ করছে তখন ব্রিটেনেরই এক মৃত্যুপথযাত্রী পার্লামেন্ট মেম্বার যে জবানবন্দী দিয়েছেন সেটা আমাদেরকে এই সিদ্ধান্তেই পৌঁছে দেয় যে, ‘USA is a mother of producing Terrorist Groups.’
মাত্র কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অব স্টেট, সাবেক ফার্স্ট লেডি, প্রবীণ রাজনীতিক মিসেস হিলারি ক্লিনটন এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, “আজকে আমরা যে আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ করছি কুড়ি বছর আগে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরাই তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে অর্থ যুগিয়েছি।’ এ কথাগুলি তিনি আগেও বলেছেন, কিছুদিন আগেও (১ জুন ২০১৪) আরেকবার সদম্ভে বললেন যা ফক্স নিউজ, সি.এন.এন-চ্যানেলে বিশ্ববাসী দেখেছে। ১৯৮০ থেকে ১৯৯৪ এই সময়ের মধ্যে আফগানিস্তানে একটি সশস্ত্র বাহিনী তৈরিতে যুক্তরাষ্ট্র প্রায় ৫৩ মিলিয়ন ডলার খরচ করেছিল। ওই প্রকল্পের আওতায় আফগানিস্তানের বাচ্চাদের পাঠ্যপুস্তকে সন্ত্রাস ও মারণাস্ত্র সম্পর্কিত অনেক প্রবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছিল। শুধু তা-ই নয়, সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য কোন কোন অস্ত্র ব্যবহার করলে ভালো হবে এমন তথ্যও অনায়াসে দেয়া হয়েছিল পাঠ্যপুস্তকগুলোতে। তখন ইংরেজি বর্ণমালা পরিচয়ে ‘জে’-তে জেহাদ শেখানো হতো। এমনকি গণনা শেখানোর সময় ৫ বন্দুক + ৫ বন্দুক = ১০ বন্দুক শেখানো হতো।
আজকের আফগানিস্তানের অবস্থার সৃষ্টি বীজ রোপিত হয়েছিল শেষ আফগান রাজা মোহাম্মদ জহির শাহের উৎখাত থেকে। ১৯৭৯ সনে সোভিয়েতরা আফগানিস্তান দখল করে হয়তো ঐতিহাসিক ভুল করেছিল বলে সামরিক ঐতিহাসিকরা মন্তব্য করবেন কিন্তু প্রকৃতপক্ষে তারা মানবতার বিরুদ্ধে এক বিরাট পাপ করেছিল। এ পাপটি হলো তাদের (রাশিয়ার) এ অভিযানের মধ্য দিয়ে আমেরিকাকে ‘ক্রুসেড’ আর ‘জেহাদ’-কে একত্রিতকরণের সুযোগ করে দেয়া। স্বভাবসিদ্ধ হস্তে আমেরিকা রাশিয়ানদের বিরুদ্ধে জেহাদীদের লাগিয়েছিল, পরে এ জেহাদিরাই আমেরিকা প্রদত্ত অস্ত্র তাদের দিকেই ঘুরিয়ে দিল, কারণ তাদের মতে ‘প্রকৃত জেহাদ’ আমেরিকার বিরুদ্ধেই হতে হবে।
আমাদের কথা হচ্ছে, আল কায়েদা যদি সন্ত্রাসী হয়ে থাকে, তাহলে যারা একে সৃষ্টি করল তারা কি? আসল কথা হচ্ছে, তখন বিন লাদেনকে তাদের দরকার ছিল, কারণ তারই নেতৃত্বাধীন আল কায়েদার অন্তর্ভুক্ত মোজাহেদিনরা ‘মাল্টিপারপাস ফাইটার’ হিসাবে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিকে বাস্তবায়ন করে দিয়েছে। যখনই তাদের দরকার ফুরিয়ে গেল তখনই তাদেরকে জেহাদি, জঙ্গি, সন্ত্রাসী বানিয়ে দেওয়া হলো। আবার কিছুদিন আগে গাদ্দাফির সরকারকে উচ্ছেদ করার জন্য এই আল কায়েদাকেই পুনর্বার অস্ত্র, অর্থ যুগিয়ে লিবিয়ার যুদ্ধক্ষেত্রে কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রবঞ্চনার শিকার, বুদ্ধিহত গ্লাডিয়েটরদের রক্তে লিবিয়ার মাটি আজও ভিজে আছে। (চলবে..)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা