প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামে হিজাব নিয়ে কোনো জবরদস্তি...

ইসলামে হিজাব নিয়ে কোনো জবরদস্তি নেই

২১ মে ২০১৫ ০৩:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

রুম্মানা খানম কণিকা :

আমাদের আলেম সাহেবরা যে ধরণের আপাদমস্তক আবৃতকারী পর্দাপ্রথা নারীদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সেই পর্দা কোর’আন, হাদিস মোতাবেক কতটুকু বৈধ এবং নারীদের জন্য এটি বাস্তব সম্মত কি না। এখানে ইসলামের একটি মূল নীতি উল্লেখ করা প্রয়োজন। সেটা হলো, এই দীনে কোন জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দীন (সুরা বাকারা ২৫৬)।
সুতরাং কোন মানুষের উপরে কোন বিধান জোর করে চাপিয়ে দেওয়া এই দীনের নীতি-বিরুদ্ধ। যেহেতু ইসলাম একটি প্রাকৃতিক জীবনব্যবস্থা তাই এর সকল বিধানই মানুষের জন্য সহজসাধ্য হবে। কিন্তু বিকৃত ইসলামের ধারকবাহকরা নারীর উপর কঠিন পর্দা আরোপ করতে চায়। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে এখনও রাষ্ট্রের নির্ধারিত নিয়মে পর্দা করা না হলে প্রকাশ্যে লাঠিপেটা পর্যন্ত করা হয় অর্থাৎ জবরদস্তি করা হয়। এর ফলে সে সব দেশের নারীরা ভিতরে ভিতরে ইসলামের বিরোধী। কিন্তু কোনো মানুষ যদি কোন নির্দিষ্ট ধরনের পোশাক পরতে রাজী না থাকে, তাকে সেটা পরতে বাধ্য করা দীনের একটি নীতি ভঙ্গ করা। আল্লাহ কোর’আনে বহুবার তাঁর রসুলকে বলেছেন, ‘আমি আপনাকে দারোগা করে পাঠাই নি। আপনি তো একজন উপদেশ দানকারী মাত্র।’ (সুরা গাশিয়া ২১)
আল্লাহ তাঁর রসুলকে বলছেন, মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনঅঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। (সুরা নূর ৩১)
আল্লাহ আরও বলেন, “হে নবী! আপনি আপনার পতœীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। (সুরা আহযাব- ২৯)
সুতরাং আল্লাহ নারীদের স্বাভাবিক প্রকাশমান অঙ্গসমূহ অর্থাৎ হাত, পা, মুখমণ্ডল খোলা রাখতে বললেন যেন তাদেরকে চিনতে পারা যায় সেখানে কিভাবে হাত, পা, নাক, মুখ এক কথায় আপাদমস্তক ঢেকে কিম্ভূত কিমাকার মূর্তি সেজে পর্দা করেন। ওহুদ যুদ্ধে নারী সাহাবী উম্মে আম্মারা (রা:) যে নজিরবিহীন ভূমিকা রেখেছিলেন সে সম্পর্কে রসুলাল্লাহ (সাঃ) বলেছিলেন, ‘ওহুদের দিন ডানে-বামে যেদিকেই নজর দিয়েছি, উম্মে আম্মারাহকেই লড়াই করতে দেখেছি।’ নবী করিম (সা:) নিজ হাতে সেদিন এই বীরাঙ্গণার ক্ষতস্থানে পট্টি বেঁধে দিয়েছিলেন। তাঁর কাঁধ থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছিল। বেশ কয়েকজন বীর সৈনিকের নাম উল্লেখ করে তিনি মন্তব্য করলেন, ‘আল্লাহর কসম! আজ তাদের সবার চেয়ে উম্মে আম্মারাহ বেশি বীরত্ব দেখিয়েছেন।’ আজকে আমাদের আলেম সাহেবরা যেভাবে পর্দা করার নির্দেশ দেন সে রকম পোশাক পরে কি উম্মে আম্মারা এমন যুদ্ধ করতে পারতেন? পারতেন না, কাজেই এটা প্রমাণিত হলো যে রসুলের নারী আসহাবরা এভাবে পর্দা করতেন না।
তাহলে এই বিকৃত পর্দা প্রথা কোথা থেকে আসল? ইসলাম যখন বিকৃত হয়ে গেল, তখন এই জাতির মধ্যে হাজার হাজার আলেম জন্ম নিল যারা এই দীনের প্রতিটি বিষয়কে চুলচেরা, সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে মাসলা মাসায়েল আবিষ্কার করতে আরম্ভ করল। এভাবে তারা লক্ষ লক্ষ মাসলা মাসায়েল ফতোয়া উদ্ভাবন করল যেগুলির সঙ্গে এই জাতির মূল কাজের কোনই সম্পর্ক নেই। কয়েক শ’ বছর আগে এই জাতিটি যখন আল্লাহর শাস্তিস্বরূপ খ্রিষ্টানদের পদানত গোলামে পরিণত হলো তখন ঔপনিবেশিকরা মুসলিমদের প্রকৃত ইসলাম থেকে সরানোর জন্য একটি বিকৃত ইসলাম তৈরি করল এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে তা এই জাতিকে শেখালো। সেই মাদ্রাসার সিলেবাসে এই সব ব্যক্তিগত মাসলা-মাসায়েলের উপর অধিক গুরুত্ব আরোপ করা হলো এবং জাতীয় জীবনের বিধানগুলির গুরুত্ব কমিয়ে দেওয়া হলো। অন্যায়, অশান্তি, অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামকে বদলিয়ে নফসের বিরুদ্ধে জিহাদ করাকেই গুরুত্বপূর্ণ বলে শেখানো হলো। আর এই মাদ্রাসাগুলো থেকে বের হয়ে তথাকথিত আলেম-মাওলানারা ধর্মব্যবসা করে খেতে শুরু করল, কারণ মাদ্রাসায় অন্য কোন উপায়ে রোজগার করার পদ্ধতি শেখানো হয় নি। এই ধর্মব্যবসায়ীরা তাদের ওয়াজ নসিহতে নারীদের সম্পর্কে বয়ান করতে করতে বর্তমানের এই বিকৃত পর্দাপ্রথা সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছে।
আল্লাহ ও তাঁর রসুল মেয়েদের যে উদ্দেশ্যে হিযাব বা পর্দা করতে আদেশ দিয়েছেন তা হলো, আঁটশাট কাপড় পরে, অর্ধনগ্ন হয়ে যুবতী, তরুণী মেয়েরা ঘুরে বেড়ালে এ থেকে সমাজে নানারকম অন্যায়, অশান্তি সৃষ্টি হবে। এই অশান্তি যেন না হয় তাই ঐ হিজাবের আদেশ। এ কারণেই যেসব মেয়েদের বয়স বেশি হয়েছে, যারা প্রৌঢ়া, বৃদ্ধা হয়েছেন অর্থাৎ যাদের দেখলে কোন প্রবৃত্তি উত্তেজিত হবে না তাদেরকে হিজাব করা থেকে রেহাই দেয়া হয়েছে (সুরা নূর ৬০)। অথচ আজকাল পথেঘাটে দেখবেন প্রৌঢ়া, বৃদ্ধা মা, দাদীরা কিম্ভুতকিমাকার বোরকায় আপদমস্তক ঢেকে আছেন আর তাদের সঙ্গে আধুনিক, মেকআপ করা অর্ধ নগ্না মেয়ে, নাতনীরা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যে উদ্দেশ্যে পর্দা করার আদেশ করা হয়েছে তার ঠিক বিপরিত করা হচ্ছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

আজকের নারী:

ধর্মব্যবসায়ীরা যেভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে নারীর অধিকার ও সম্মানকে ক্ষুণœ করে চলেছেন তা নারীদেরকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহী ও বীতশ্রদ্ধ করে তুলেছে। অপরদিকে আছে পশ্চিমের সাংস্কৃতিক আগ্রাসন। টিভি স্যাটেলাইটের অশ্লীল সংস্কৃতি দেখে আমাদের মেয়েরা নিজেদেরকেও শোবিজ তারকা বলে কল্পনা করছে, তাদের জাঁকজমকপূর্ণ পোশাক, চালচলন ইত্যাদি অনুকরণ করার আপ্রাণ চেষ্টা করছে। পশ্চিমাদের অনুসরণ করে আমাদের পরিবারগুলিতেও এখন কথায় কথায় ডিভোর্স একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সন্তানেরা। সমান অধিকার, সাবলম্বিতা, জীবনযাত্রার মানকে পশ্চিমাকরণ ইত্যাদির আশায় স্বামী ও স্ত্রী উভয়েই রোজগারের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। সন্তানেরা অনাত্মীয় পরিবেশে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে বড় হয়। বড় হওয়ার এই সময়টাতে সঠিক পরিচর্যা না পেয়ে তারা বিপথগামী হয়। আমাদের কথা হচ্ছে, মানবজাতি যদি সত্যিই শান্তি চায়, তাদেরকে বর্তমানে প্রচলিত ভারসাম্যহীন বিকৃত ইসলাম এবং ভারসাম্যহীন পশ্চিমা জীবনব্যবস্থা দুটো থেকেই বেরিয়ে আসতে হবে। আমরা চাই নারী তাদের প্রকৃত অবস্থান বুঝে নিক এবং মানবতার কল্যাণে জাতিকে ঐক্যবদ্ধ করার মহান সংগ্রামে তারাও পুরুষের পাশাপাশি তাদের সমস্ত শিক্ষা, মেধা, দক্ষতা ও যোগ্যতা নিয়ে ঝাঁপিয়ে পড়–ক। আমরা ধর্মব্যবসায়ীদেরকে প্রত্যাখ্যান করেছি, আমরা পশ্চিমাদের উশৃঙ্খল অসভ্যতাকেও প্রত্যাখ্যাণ করেছি। আমরা চাই নারীরা নতুন বিশ্বসভ্যতা গড়ার সংগ্রামে পুরুষের পাশাপাশি সমানভাবে অংশগ্রহণ করুক। আমাদের এই আহ্বানে বাংলার নারীরা যদি সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হন, তারা যদি বিকৃত ইসলামের অচলায়তন ভেঙ্গে বেরিয়ে আসতে পারেন নব-সভ্যতার আলোকময় প্রাঙ্গণে, তারা যদি নিজেদেরকে উৎসর্গ করেন মানবতার কল্যাণে- তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন অবহেলিত, অবজ্ঞাত এই বাঙালি জাতি পৃথিবীর বুকে সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে, পৃথিবীতে আমরা হব একটি পরাশক্তি, সারা বিশ্বকে আমরাই নেতৃত্ব দিতে সক্ষম হব ইনশা’ল্লাহ।

প্রকৃত ইসলামে বিয়ে:

ইসলামের শরিয়ত মোতাবেক বিয়েতে তিনটি শর্ত অবশ্যপালনীয়-
১) ছেলে ও মেয়ের পূর্ণ সম্মতি [আবু হুরায়রা (রা:) থেকে মুত্তাফীকি আলাইহে],
২) দেনমোহর প্রদান করা (সুরা নিসা-৪),
৩) কমপক্ষে দুইজন সাক্ষী রাখা। কিন্তু আমাদের সমাজে বিয়েগুলিতে লাখ লাখ টাকা দেনমোহর লেখা হয় কিন্তু সেগুলি কখনোই পরিশোধ করা হয় না। উপরন্তু যৌতুক আদায়ের জন্য স্ত্রীর ওপর অবর্ণনীয় দৈহিক ও মানসিক নির্যাতন চালানো এমনকি হত্যার ঘটনাও ঘটে। বিয়েতে অপব্যয় অনেক পাত্র-পাত্রীর পরিবারের জন্য কষ্টকর পরিণতি ডেকে আনে। অথচ আল্লাহর রসুল বলেছেন, সর্বাপেক্ষা বরকত-পূর্ণ বিয়ে হলো যা সর্বাপেক্ষা কম কষ্টে সম্পন্ন হয় (বায়হাকী)।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা