প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ফেসবুকে হেযবুত তওহীদের মাননীয় এমামের...

ফেসবুকে হেযবুত তওহীদের মাননীয় এমামের দেওয়া স্ট্যাটাস

২১ মে ২০১৫ ০৪:০৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম পুলিশ মহাপরিদর্শক এর একটি উক্তির প্রেক্ষিতে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
১৪ মে দৈনিক প্রথম আলোর খবরে প্রকাশ, আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হাজার হাজার মানুষের মধ্যে চার-পাঁচটি ছেলে দুই-তিনটা মেয়েকে শ্লীলতাহানি করল। যাদের সামনে এই ঘটনা ঘটাল, সেই পাবলিকরা তাদের কেন ধরল না। পাবলিকই তো তাদের শায়েস্তা করতে পারত। প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার আছে, তাদের সামনে অপরাধ ঘটলে তারাই তাদের গ্রেপ্তার করতে পারবে। এতে পুলিশের গ্রেপ্তার করা লাগত না।’
আই জি পি সাহেবের প্রতি আমাদের সবিনয় বক্তব্য হচ্ছে, সাধারণ মানুষকে যদি জীবনের বা সম্মানের ঝুঁকি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী দেখতে চান তাহলে তাদেরকে দুটি দৃষ্টিকোণ থেকে শিক্ষা দিতে হবে।
(১) এই প্রতিবাদ করা তাদের এবাদত, ধর্মীয় দায়িত্ব। কারণ সমাজের অধিকাংশ মানুষই কোনো না কোনো ধর্মে বিশ্বাসী যে ধর্মবিশ্বাস থেকে তারা স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্যে, পরকালের মুক্তির আশায় তারা কঠিন কঠিন সাধনাও করছেন, কঠিন কঠিন কাজ ও করছেন এবং জীবন ও দিচ্ছেন। অনেকে শহীদ হওয়ার জন্য জঙ্গিবাদ নামক ভ্রান্তপথে পা বাড়াচ্ছেন। অধিকাংশ সময় এই ধর্ম বিশ্বাসটা ধর্ম ব্যবসায়ীদের ধারা প্রতারিত হয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে। এই জিনিসটি তাদেরকে বুঝতে হবে যে, যেই ঈমান মানবতার কল্যাণে কাজে লাগে না, সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করতে কাজে লাগে না, সেই ঈমান তাদের পরকালে জান্নাত দিতে পারবে না। বর্তমানে ধর্মবিশ্বাসগুলোও স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। মানুষের বাসযোগ্য সমাজ নির্মাণকে কেউ এবাদত মনে করছে না, কারণ মানুষকে অন্যায় অশান্তি থেকে রক্ষা করা যে এবাদত সেটা প্রচলিত বিকৃত ইসলামে শিক্ষা দেয়া হচ্ছে না। এই শিক্ষা দিতে হবে।
(২) তাদের সামাজিক দায়িত্ব। তাদেরকে এটা শিক্ষা দিতে হবে যে, যে সমাজে সে বড় হয়েছে সে সমাজের উপরে তার দায়িত্ব কর্তব্য রয়েছে। যে সমাজে মানুষ স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আত্মচিন্তায় মগ্ন হয়ে যায় তাহলে সামজটা পশুর সমাজ হয়ে যায় সেটা আর মানব সমাজ থাকে না। তখন কে কাকে আক্রমণ করবে, কে কাজে মেরে স্বার্থোদ্ধার করবে এটাই হয়ে যায় সমাজের মূল চিন্তাধারা। পাশবিক লালসা চরিতার্থ করবে তারা। যখন সমাজ এই অবস্থায় চলে যাবে সেখানে মানুষের পরিবারগুলোও ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে। তার নিজের মা, স্ত্রী মেয়েও আক্রান্ত হবে। তখনও হাজার হাজার মানুষ দাড়িয়ে দেখবে। আজকের সমাজে মানুষের ধর্মীয় জীবনের নেতৃত্ব দানকারী ধর্মব্যবসায়ী আলেম-পুরোহিতরা মানুষকে কেবল পরকালমুখী হতে শিক্ষা দেন। ফলে দেখা যায় যে যত বড় ধার্মিক সে তত বেশি নির্বিরোধী। অন্যায়ের প্রতিবাদ করার ইচ্ছা বা সাহস কোনোটাই তাদের থাকে না। কারণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোকে তারা এবাদত মনে করেন না, এবাদত বলতে কেবল নামায-রোযাই বোঝেন। অথচ আল্লাহ বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। মানবজাতির মধ্যে তোমাদের উত্থান হয়েছে এই জন্য যে, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে (সুরা ইমরান ১১০)। কাজেই সামাজিক কর্তব্য হিসেবে একে অপরের বিপদে এগিয়ে আসতে হবে এ শিক্ষা দিতে হবে। এখন এই শিক্ষা দেওয়াটাই হলো প্রধান উপায়।
যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে গতানুগতিভাবে শক্তি প্রয়োগ, কঠোর থেকে কঠোরতর আইন প্রয়োগ করেও যখন কাজ হচ্ছে না তখন চতুর্দিক থেকে এই কথা আসছে যে সামাজিক সচেতনতার বিকল্প নেই, আদর্শের কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হলো সেই সামাজিক সচেতনতা সৃষ্টি করার যে আদর্শ প্রয়োজন সেটা কোথায় আছে? সেটাতো কোথাও নেই। দুনিয়াময় গণতান্ত্রিক যে বিধানগুলো চালু আছে সেখানে নেই, প্লেটোর দ্যা রিপাবলিকানে নেই, মার্কসের দ্যাস ক্যাপিট্যালে নেই এক কথায় মানুষের মস্তিষ্কপ্রসূত মতবাদগুলোতে নেই। সমাজরক্ষার সেই আদর্শগুলো আধে ধর্মগ্রন্থগুলোয় যেগুলোকে প্রগতিবাদীরা অচ্ছুত করে রেখেছেন, আর ধর্মব্যবসায়ীরা রেখেছেন কুক্ষিগত করে। সেই ধর্মের মূল সত্যগুলো তুলে ধরছে হেযবুত তওহীদ। আমরা মনে করি যে মানবজাতিকে যদি এগুলি বোঝানো যায় তাহলে সত্যিই জনে জনে পুলিশ প্রহরার প্রয়োজন থাকবে না। সমাজের অন্যায় অপরাধ জনগণের দ্বারাই নির্মূল হয়ে যাবে। তার মানে এই নয় যে, জনগণ অপরাধীকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। যার যে শাস্তি প্রাপ্য সেই শাস্তিই যেন সে পায় সেজন্য প্রচলিত আইনের হাতে সোপর্দ করবে, যার শাস্তি হবে দশটা বেত তাকে পিটিয়ে মেরে ফেলা যেন না হয় এটাও সমাজকে শিক্ষা দিতে হবে। জনগণেরও বিশ্বাস ও আস্থা থাকতে হবে যে, আইনের হাতে তুলে দিলে অপরাধীর উপযুক্ত শাস্তি হবে, কোনো ফাঁক ফোকর দিয়ে সে বেঁচে যেতে পারবে না।
আল্লাহর রসুল ১৪০০ বছর আগে উম্মতে মোহাম্মদী বলে যে জাতিটি তৈরি করেছিলেন সেই জাতির মধ্যে কোনো পুলিশ ছিল না, জনে জনে পাহারা দেয়ার মত ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল না। মানুষ তার দায়িত্ববোধ থেকে, ঈমানী চেতনা থেকে, সামাজিক কর্তব্য বোধ থেকে, মানবতার দিক থেকে মানুষ একে অপরের সহযোগিতা করেছে, অন্যকে ক্ষুধার্ত রেখে নিজে আহার করে নি, একজন আরেকজনের জন্য ঝাঁপিয়ে পড়েছে, একজন আরেকজনের জন্য না খেয়ে থেকেছে, এমন কি জান দিয়েছে। সেই শিক্ষা দিলে এখনো পুলিশের প্রয়োজন হবে না। সেই শিক্ষা এনশা’ল্লাহ দিতে পারবে হেযবুত তওহীদ, তবে সকলের সহযোগিতা লাগবে। আজকে আইজি সাহেবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার কথা হলো আসুন মানুষকে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য আমরা এটা শিক্ষা দিই, তখন দেখবেন আপনাদের এত কষ্ট করতে হবে না। একজনের দোষ আরেক জনের কাঁধে চাপিয়ে দেয়ার জন্য এ ভাবে কাদা ছোঁড়াছুড়ি করতে হবে না। এ শিক্ষাটি আজকে আমাদের ও আমাদের উত্তর প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নির্মাণের জন্য প্রয়োজন। আমরা সে শিক্ষা দেয়ার জন্যে নিঃস্বার্থ ভাবে তৈরি আছি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা