গণতন্ত্র নয়, আমরা ভালোভাবে বাঁচতে চাই

২৫ মে ২০১৫ ১১:১১ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি হোচ্ছে এখানে জনতার নামে, গণতন্ত্রের নামে যার যা খুশি তাই করাকে বৈধতা দান করা হয়। এমনকি জীবন্ত মানুষ পুড়িয়ে মারা, ঘর-বাড়ি, দোকানপাট, পরিবহন ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়া এখন নিত্য-নৈমত্তিক ও সাধারণ ব্যাপার বলে গণ্য করা হয়। ফলে এদেশের অর্থনীতি, সাধারণ মানুষের জীবন-জীবিকা, সামাজিক স্থিতিশীলতা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হোচ্ছে। কিন্তু রাজনীতির নামে, গণতন্ত্রের নামে যার যা খুশি করার লাইসেন্স দেওয়ার গণতন্ত্র আর কতকাল চোলতে পারে? যে গণতন্ত্র আমাদের জীবনকে কষ্টদায়ক কোরে তোলে, যে গণতন্ত্র সাধারণ মানুষের জীবন-জীবিকার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, জীবন সম্পদের নিরাপত্তা দিতে পারে না, সেই গণতন্ত্র বাস্তবায়ন করাটা আমাদের জন্য কতটা জরুরি? আদৌ কি পশ্চিমাদের অনুকরণ কোরতে গিয়ে আমাদের এমন গণতন্ত্রর মেনে চলার প্রয়োজন রোয়েছে? হ্যা, আমাদের কাছে কোন বিকল্প জীবনব্যবস্থা না থাকলে না হয় একটা কথা ছিলো। কিন্তু আমাদেরকে স্রষ্টা একটি উত্তম জীবন বিধান দান করেননি?
আমাদের অতীতের দিকে তাকালে আমরা দেখতে পাই এদেশে মোসলেম শাসকদের আগমনের আগে এদেশের হিন্দু (প্রকৃতপক্ষে সনাতন) রাজাগণ শাস্ত্র অনুযায়ী রাজ্য চালাতেন। এরপরে যখন মোসলেমগণ এই উপমহাদেশে আসেন তখন তারাও রাজ্য চালিয়েছেন স্রষ্টার দেওয়া বিধান অনুসারেই। ঐ সময়ে রাজা/ সুলতানগণ যদি তা না কোরতেন তবে উভয় আমলেই রাজ্য পরিচালনার কাজে নিয়োজিত পুরোহিত এবং কাজীগণ রাজাকে বাধ্য কোরতেন স্রষ্টার দেওয়া আইন দিয়ে শাসন কাজ চালাতে। এর ব্যত্যয় ঘোটলে তারা রাজ্য পরিচালনার অধিকার হারাতেন। ফলস্বরূপ সে সময় ধনে-বলে এদেশ অনেক সমৃদ্ধ ছিলো। সমৃদ্ধির পরিমাণ এমনি ছিলো যে, বহু বিদেশি শক্তির কাছেই তা ছিলো অত্যন্ত লোভনীয়। লোভাতুর সুদূর ইউরোপীয় ব্রিটিশগণ এদেশের সাথে বাণিজ্য করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এক প্রতিষ্ঠান চালু করে। পরে ধীরে ধীরে তারা এদেশের মানুষকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভক্ত কোরে এদেশ দখল কোরে নেয়। দীর্ঘ দু’শো বছর শাসন-শোষণের পর বিদায়ের সময় এলে তাদেরই শিক্ষায় শিক্ষিত একশ্রেণির গোলামি মানসিকতাপূর্ণ ও নিজেদের সম্বন্ধে হীনমন্য লোকেদের হাতে রাষ্ট্রক্ষমতা দিয়ে যায়। অবশ্য এর আগেই তারা ভবিষ্যতে আমাদেরকে প্রত্যক্ষভাবে শাসন না কোরতে পারলেও পরোক্ষভাবে যাতে আজীবন গোলাম কোরে রাখতে পারে সে জন্য আমাদেরকে গোলামির মন্ত্র অর্থাৎ গণতন্ত্র শিক্ষা দিয়ে যায়।
পরিতাপের বিষয় এই যে ব্রিটিশরা চলে যাওয়ার পর অর্ধশত বছর অতিবাহিত হোয়ে গেলেও আজও আমরা তাদের শেখানো গণতন্ত্র আকড়ে ধরে নিজেদের মধ্যে সীমাহীন অনৈক্য, মারামারি ও দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত আছি। অথচ ব্রিটিশদের এদেশে আসার আগে আমাদের মধ্যে শান্তি-সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতির কোন ঘাটতি ছিলো না। এদেশের অতীত ইতিহাস যারা ভাসা-ভাসাভাবেও পাঠ কোরবেন তারা তা কিছুতেই এ সত্যকে অস্বীকার কোরতে পারবেন না। কিন্তু বর্তমানে আমরা পাশ্চাত্যের শেখানো গণতন্ত্রের তত্ত্ব বাস্তবায়ন কোরতে গিয়ে এর সবকিছুই হারিয়ে বসেছি। অনেকে বলতে পারেন অতীতের চেয়ে আমরা এখন যান্ত্রিক প্রগতি, ভোগ-বিলাসে এগিয়ে গেছি। হ্যা, এই যুক্তিকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারপরও ভোগ-বিলাসের সাথে যে আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা যোগ হোয়েছে তাকে কিছুতেই মানুষের সভ্যতা বলা যায় না। আর এ জাতি যদি এখন পর্যন্ত তাদের অতীত ধারাবাহিকতা বজায় রাখতে পারতো তবে শান্তি বজায় রাখার পাশাপাশি তারা অবশ্যই এই প্রগতি অর্জন কোরতে পারত। কেননা সে সময়ে প্রযুক্তিতে এই উপমহাদেশ যতটা এগিয়ে গিয়েছিল তা কোন অংশেই পাশ্চাত্যের চেয়ে কম ছিলো না। কিন্তু জাতি যখন জাতীয়ভাবে গোলামিতে ডুবে গেলো তখন তাদের একূল ওকূল দু’কূলই হারিয়ে বসলো। গোলামির চূড়ান্ত অবস্থায় তারা এমনকি পাশ্চাত্যের তৈরি করা জীবনব্যবস্থা পর্যন্ত ধার কোরে চলতে বাধ্য হোচ্ছে। কিন্তু বাস্তবতা হোল এদেশীয়দের জীবনধারার সাথে পাশ্চাত্য সৃষ্ট গণতন্ত্র কোনভাবেই মানানসই নয়। তবুও জোর করে চাপিয়ে দেওয়া এই গণতন্ত্রের কারণেই আজ আমাদের এই দুরাবস্থা।
তাই প্রশ্ন হোল এখনও কি আমরা প্রভুদের চাপিয়ে দেওয়া গণতন্ত্রকে আকড়ে ধরে নিজেরা নিজেরা মারামারি, হানাহানিতে লিপ্ত হোয়ে এভাবে তিলে তিলে নিঃশ্বেস হবো? এখনো কি আমাদের হুশ ফিরে আসবেনা? ভোগ-বিলাস ও আরাম-আয়েশ নয়, অন্তত শান্তিতে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের শপথ হোক গণতন্ত্র নয়, আগে আমরা ভালোভাবে বাঁচতে চাই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ