প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মাননীয় এমামুযযামানের রাজনৈতিক জীবন

মাননীয় এমামুযযামানের রাজনৈতিক জীবন

৬ জুন ২০১৫ ০৩:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আমিরুল ইসলাম:

মাননীয় এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী’র চাচাতো ভাই জনাব র্খুরম খান পন্নী ছিলেন টাঙ্গাইল-বাসাইল নির্বাচনী আসনের প্রাদেশিক আইন পরিষদের সদস্য (এম.পি.) যিনি ১৯৬৩ সনে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগপ্রাপ্ত হোলে উক্ত আসনটি শূন্য হোয়ে যায় এবং শূন্যতা পূরণের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয়। মাননীয় এমামুযযামান এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ান এবং আওয়ামী লীগ, মুসলিম লীগের প্রার্থীগণসহ বিপক্ষীয় মোট ছয়জন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত কোরে এম.পি. নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীই এত কম ভোট পান যে সকলেরই জামানত বাজেয়াপ্ত হোয়ে যায়।
প্রাদেশিক পরিষদের সদস্য থাকা অবস্থায় তিনি ‘কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন’ এর সদস্যপদ লাভ করেন। এছাড়াও তিনি আরও যে সংসদীয় উপকমিটিগুলির সদস্য ছিলেন তার মধ্যে স্ট্যান্ডিং কমিটি অন পাবলিক-একাউন্ট, কমিটি অফ রুল এ্যান্ড প্রসিডিউর, কমিটি অন কনডাক্ট অফ মেম্বারস, সিলেক্ট কমিটি অন হুইপিং বিল ইত্যাদি উল্লেখযোগ্য। পরবর্ত্তী নির্বাচনে তিনি নিজ নির্বাচনী এলাকা (Constituency) পরিবর্ত্তন করা ছাড়াও আরও কয়েকটি বিশেষ কারণে প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ী হতে পারেন নি। এরপর থেকে তিনি নিজেকে রাজনীতি থেকে পুরোপুরি গুটিয়ে নেন কারণ দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অঙ্গনের নৈতিকতা বিবর্জিত পরিবেশে তিনি নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। ১৯৬৩ সনে তিনি করটিয়ায় হায়দার আলী রেড ক্রস ম্যাটার্নিটি এ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন যার দ্বারা এখনও উক্ত এলাকার বহু মানুষ উপকৃত হোচ্ছেন।

বর্তমানে যারা এদেশের মানুষের ভোট নিয়ে সংসদে যাচ্ছেন বা যে কোন দায়িত্বপূর্ণ পদে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ আমরা প্রায়ই দেখি যে, তারা ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে করুণ মিনতি কোরে ভোটভিক্ষা করেন কিন্তু জয়লাভ করার পর নিজেদের যাবতীয় ওয়াদা বেমালুম ভুলে যান। এজন্য পরবর্তী নির্বাচনের আগে তাদের আর দেখা পাওয়া যায় না। তারা এলাকার উন্নয়ন কাজ অথবা আইন প্রণয়ন কোনভাবেই জনগণের সেবা করেন না, নিজেদের স্বার্থ হাসিল কোরতেই তৎপর থাকেন। এ কারণে পরবর্তী নির্বাচনের সময় ভোট চাইতে গেলে জনগণও তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এমন কি অনেক সময় অপমানিত হন। অথচ মাননীয় এমামুযযামান যখন রাজনীতিতে ছিলেন তখন এই অঙ্গন আজকের মতন এতটা মিথ্যাচারে পূর্ণ ছিল না। তারমধ্যেও মাননীয় এমামুযযামান ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। তাঁর অসমান্য ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা, ওয়াদাপূরণ, নিঃস্বার্থ জনকল্যাণ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরের কারণ আইন পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হোয়েও তিনি অনেক প্রবীণ ও জ্যেষ্ঠ রাজনীতিকবৃন্দের সমীহ ও শ্রদ্ধার পাত্র ছিলেন।
এম.পি. নির্বাচিত হওয়ার দেড় বছর পর তিনি তাঁর নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেন যা তিনি লিফলেট আকারে মানুষের কাছে পৌঁছে দেন। এই চিঠিতে তিনি এ অল্প সময়ে নিজ এলাকায় কী পরিমাণ উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড কোরেছিলেন তার আংশিক বিবরণ তুলে ধরেন। এটি লেখার পেছনে যে প্রেরণাটি সবচেয়ে বেশি কাজ কোরেছে সেটা হোচ্ছে ভোটারদের প্রতি তাঁর দায়বদ্ধতা, তিনি তাদের সঙ্গে যে প্রতিশ্রুতিতে আবদ্ধ সেই প্রতিশ্রুতি তিনি কতটা পূরণ কোরতে পারলেন আর কতটা পারলেন না, সেই ব্যাপারে প্রতিটি ভোটার যেন সুস্পষ্ট ও সত্য ধারণা পায় এটাই ছিল তাঁর চাওয়া। মাননীয় এমামুযযামানের এম.পি. জীবনের সেই ঐতিহাসিক দলিল আমরা পাঠকদের দরবারে তুলে ধোরছি। একজন নির্বাচিত জনপ্রতিনিধির মানসিকতা, সত্যনিষ্ঠা, জনসংযোগ, ওয়াদাপূরণ, দায়বদ্ধতা কেমন থাকা উচিৎ তা এই লেখাটুকু থেকে বুঝতে পারা যায়।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মির্জাপুর ও নাগরপুরের আমার প্রিয় ভাইয়েরা।

সালাম/আদাব,
দেড় বৎসর টাঙ্গাইল ও বাশাইল থানার জনগণের খেদমত করার পর এবার আমি আপনাদের এলাকা থেকে প্রাদেশিক আইন পরিষদ নির্বাচন প্রার্থী। কলিকাতার ইসলামিয়া কলেজে ছাত্র-জীবন থেকেই আমার রাজনীতি ও সমাজ সেবা শুরু হয় সে আজ ২০/২২ বৎসর আগের কথা। সমাজ সেবার কোন সুযোগ আমি ছেড়ে দেই নি। তাই আমাকে জনসাধারণ সবসময় দুঃখ দুর্দ্দশায় তাদের পাশে পেয়েছে। গত সর্বগ্রাসী বন্যার সময় আমি ঢাকার বাড়ি বাড়ি ঘুরে কাপড় চোপড় ভিক্ষা করে এনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেছি। বন্যার পর যখন মহামারীর আশংকা দেখা দিল তখন আমেরিকানদের কাছ থেকে ঔষধ পত্র চেয়ে নিয়ে এসে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ঘুরে কলেরা টাইফয়েডের ইনজেকশন দিয়েছি। আমার নিজের হাতে ইনজেকশনের সংখ্যা তিন হাজারের বেশি এবং একদিনে প্রায় সাড়ে তিনশত। গত দুঃখজনক সাম্প্রদায়িক দাঙ্গার সময় দিনরাত আপ্রাণ চেষ্টা করেছি যাতে মানুষ পশুত্বকে দমন করে মানুষের মর্যাদা পায়।
তারপর জনগণের প্রতিনিধি হিসাবে গত দেড় বছরে আল্লাহ আমাকে যে খেদমত করার সুযোগ দিয়েছেন তার বর্ণনা আমি আলাদা কাগজে দিলাম।
বন্ধুগণ! আমি ব্যবসা বাণিজ্য করি না-চাকরিও করি না। ব্যক্তিগত কোন স্বার্থে আমি সদস্য পদ প্রার্থী নই। আমার একমাত্র উদ্দেশ্য আইনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) জনগণের খেদমত। আমার বিগত খেদমতই তার চূড়ান্ত প্রমাণ। আমি জমিদার হিসাবে আপনাদের নিকট হাজির হই নাই। আমার পূর্ব-পুরুষ আপনাদের জন্য কি করেছেন সে দাবি নিয়েও আমি আসি নাই। আমি আপনাদের কাছে এসেছি আমি কি করেছি সেই দাবি নিয়ে। মাত্র দেড় বছরে আামাকে আল্লাহ যে খেদমতের সুযোগ দিয়েছেন তা আপনাদের কাছে পেশ করলাম। যদি সুযোগ দেন তবে এনশাল্লাহ আমার সাধ্যমত আপনাদের খেদমত করে যাব।
আল্লাহ আপনাদের সর্ব প্রকার মঙ্গল করুন। আমীন!
আরজ গোজার –
মো: বায়াজীদ খান পন্নী

পরিষদের বাহিরে
নির্বাচিত হওয়ার পর আমি করটিয়ার আর্ন্তজাতিক রেড ক্রশের একটি কেন্দ্র স্থাপন করেছি। এই কেন্দ্রে একটি মাতৃসদন, একটি ফ্রি ডিসপেনসারী, একটি শিশু-মহল এবং একটি রিলিফ বিভাগ আছে। একজন পাশ করা ধাত্রী, একজন পাশ করা দাই, দুইজন ডাক্তার (একজন এম, বি এবং একজন এল, এম, এফ), একজন সেক্রেটারী, দুইজন দারোয়ান এবং কয়েকজন স্বেচ্ছাসেবক এই কেন্দ্র পরিচালনা করেন। কয়েকদিন আগে ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মঞ্জুর করিয়ে নিয়ে এসেছি এই কেন্দ্রের পাকা বিল্ডিং করার জন্য। ইলেকশনের হাঙ্গামা চুকে গেলেই এনশাল্লাহ বিল্ডিংয়ের কাজ আরম্ভ করব। কিছুনি আগে এই কেন্দ্রের দুইটি শাখা মঞ্জুর করিয়ে দিয়েছি এবং সেগুলোর জন্য প্রয়োজনীয় ঔষধপত্রও এসে গেছে। একটি কেন্দ্র পাহাড় অঞ্চলে এবং একটি কেন্দ্র চর অঞ্চলে স্থাপন করতে স্থির করেছি। সংশ্লিষ্ট ইউনিয়ন কাউন্সিলগুলি এ ব্যাপারে স্থান এবং ডাক্তারের বন্দোবস্ত করলেই এগুলো খুলে দেব।
এই কেন্দ্রের ধাত্রীর হাতে এবং তত্ত্বাবধানে এপর্যন্ত ১৩৫টি শিশুর জন্ম হয়েছে। শিক্ষিতা ধাত্রীর হাতে না পড়লে হয়তো এর মধ্যে অনেক শিশুই প্রাণ হারাত।
শিশু মঙ্গল বিভাগে রেজেস্ট্রি করা এক শত শিশুর স্বাস্থ্যের তত্বাবধানে এবং চিকিৎসা করা হচ্ছে। এদের মধ্যে এবং অন্যান্য শিশুদের মধ্যে মোট ৯০০কার্টন (মোটামুটি ৬৫মন) গুড়া দুধ বিতরন করা হয়েছে। এ ছাড়া ‘কর্ণ মিল’ শিশু-খাদ্য (ইধনু ভড়ড়ফ) রেডি ডায়াট (জবধফু উরবফ) ও ঘি যথেষ্ট পরিমাণে বিতরণ হয়েছে।
ফ্রি ডিসপেনসারি বিভাগে এ পর্যন্ত চৌদ্দ হাজারের বেশি মানুষের চিকিৎসা করা হয়েছে। প্রায় এক হাজার লোককে কলেরা, টাইফয়েটের টীকা দেওয়া হয়েছে।
এই কেন্দ্রের রিলিফ বিভাগ থেকে এ পর্যন্ত নি¤œলিখিত জিনিষগুলি গরীব লোকদের মধ্যে বিতরন করা হয়েচে। (১) নূতন পশমী কম্বল -১৫০(২) নূতন সুতি জ্যাকেট-৩০০ (৩) নূতন পশমী সোয়েটার-৮০ (৪) নূতন পশমী সার্ট-২০ (৫) নূতন ধুতি-২১০০ (৬) নূতন লুঙ্গি-১৫০০ (৭) নূতন শাড়ী-১০০০ (৮) নূতন ও পুরান মেশান ওভার কোট, কোট, সার্ট প্যান্ট, সোয়েটার ইত্যাদি-২৫৪৬। এই মোট ৭৫৯৬ খানা। এগুলি আমি টাঙ্গাইল, বাশাইল থানার সর্বত্র এবং কালীহাতী এবং মির্জাপুরই কিছু অংশ বিতরন করেছি।
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই কেন্দ্র পূর্ব পাকিস্তানের সমস্ত গ্রাম্য কেন্দ্রের ১৯৬৪ সনে মানুষের সেবায় প্রথম স্থান অধিকার করেছে।
বাশাইল থানার অধিবাসিদের একটা সাধ ছিল যে টাঙ্গাইল থেকে বাশাইল পর্যন্ত একটা পাকা রাস্তা। এ রাস্তার জন্য লাখ টাকার কিছু বেশি মঞ্জুর হয়েছে এবং কিছুটা রাস্তা ইটের সোলিং হয়েছে। এর মধ্যে আমার প্রচেষ্টা ছিল। টাঙ্গাইল থেকে বাশাইল হযে শ্রীপুর হয়ে জয়দেবপুরের চৌরাস্তা পর্যন্ত একটা রাস্তার প্রস্তাব আমি সরকারের কাছে দিয়েছি। এটাকে ভূত পূর্ব যোগাযোগমন্ত্রী হাসান আসকারী সাহেবকে দিয়ে সুপারিশ করিয়ে দিয়েছি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অঙ্গীভূত করতে। জাতীয় অর্থনৈতিক কাউন্সিল যদি এটাকে অনুমোদন করে তবে এই রাস্তা সি এ- বি কত্তৃক তৈরী হবে।
এ ছাড়া এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিও আমার লক্ষ্য ছিল এবং যখন যেভাবে সম্ভব সে গুলোকে সাহায্য করেছি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এ, টী এম মোস্তাফাকে নিয়ে এসে মির্জাপুর টাঙ্গাইল ও বাশাইল থানার বিভিন্ন স্কুলের, মাদ্রাসার ও মেয়েদের স্কুলে প্রতিষ্ঠায় আড়াই থেকে পাঁচ হাজার ঢাকায় আর্থিক সাহায্য দেওয়াইয়াছি।
মোটামুটি এই হোল আমার দেড় বছরের কাজের হিসাব। এর মধ্যে ছোট খাট অনেক কিছুই ধরি নাই। আমি জনগণের খেদমত করতে পেরেছি কিনা সে বিচারের ভার এখন আপনাদের হাতে।
আরজ গুজার
মোহাম্মদ বায়াজীদ খান পন্নী।
(সেলিম)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা