প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সনাতন কথা: ভারতবর্ষে আগত আল্লাহর...

সনাতন কথা: ভারতবর্ষে আগত আল্লাহর রসুল মনু (আ:)

৬ জুলাই ২০১৫ ০৩:৪৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

হুমায়ূন কবির:

[মাননীয় এমামুযযামান তাঁর বিভিন্ন লেখায় মনু, কৃষ্ণ, যুধিষ্ঠির, মহাবীর, বুদ্ধসহ ভারতবর্ষের বেশ কয়েকজন মহামানবের সম্পর্কে বোলেছেন যে, তাঁরা প্রত্যেকে আল্লাহর রসুল ছিলেন। তিনি বইতে লিখেছেন যে তাঁর এই অভিমত তাঁর ব্যক্তিগত গবেষণার ফল, তিনি এই অভিমত অন্য কাউকে গ্রহণ কোরতে জোর করেন নি। দেশেরপত্রের পাঠকদের জন্য ইতোপূর্বে আমরা রাজা রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের নবী/রসুল হওয়ার বিষয়ে বেশ কিছু যুক্তি ও প্রমাণ তুলে ধোরেছি। এবারে আমরা লিখছি মহর্ষি মনুকে নিয়ে যিনি আমাদের সকলের কাছে নুহ নবী হিসাবে পরিচিত।]

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানুষের ইতিহাসে নুহ (আ:) একটি অবিচ্ছেদ্য নাম। কোর’আন হাদীস তো বটেই, পৃথিবীর অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে নুহের প্লাবন সম্পর্কিত ঘটনার উল্লেখ রোয়েছে এবং স্থান-কাল-পাত্র অনুসারে চরিত্রের নামের ভিন্নতা আর কাহিনীর ছোট-খাট পরিবর্তন নিয়ে পৃথিবীর প্রায় সকল অঞ্চলেই নুহের (আ:) মহাপ্লাবনের কাহিনী প্রচলিত রোয়েছে। তওরাত ও বাইবেলে এই ঘটনাবলী সবিস্তারে বর্ণিত আছে এই সব গ্রন্থে তাঁকে নোহ (Noah, Nukh) নামে আখ্যায়িত করা হোয়েছে। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে সেমিটিক অ্যামোনাইট জাতির মধ্যে প্রচলিত সৃষ্টিতত্ত্ব সম্পর্কিত উপকথা ‘ইনুমা এলইশ’-এও সেই মহাপ্লাবনের উল্লেখ আছে। সেখানে নুহ (আ:)-কে বলা হোয়েছে রাজা জিউসুদ্র। একইভাবে গ্রীক পৌরাণিক কাহিনী, রোমান পৌরাণিক কাহিনী, আসামের আদিবাসী লুসাইদের লোকগাঁথায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ললোবাসীদের লোকগাঁথায়, পূর্ব আফ্রিকার মাসাইদের আঞ্চলিক গাঁথায়, উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতিদের লোকগাঁথায় পর্যন্ত নুহের (আ:) মহাপ্লাবনের (Deluge) কথা উল্লেখিত আছে।

এছাড়া মহর্ষি বেদব্যাস কর্তৃক সংস্কৃত ভাষায় লিখিত হিন্দুধর্মের প্রাচীনতম গ্রন্থ মৎস্যপুরাণের মূল প্রেক্ষাপটই হোচ্ছে এই মহাপ্লাবনের ঘটনা। প্রাচীন মহাকাব্য মহাভারতেও এ প্রসঙ্গে বিস্তারিত বিবরণ রোয়েছে। কোর’আন, হাদিস ও বাইবেলের বর্ণিত ঘটনা থেকে এই বিবরণের কিছুটা তারতম্য থাকলেও মূল বিষয়গুলি সম্পূর্ণ এক। নুহ (আ:) সম্পর্কে কোর’আন ও হাদিসে যে বিবরণ পাওয়া যায় তার সারসংক্ষেপ হোচ্ছে এমন:

আবুল বাশার সানী বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নবী নুহ (আ.) ছিলেন পিতা আদম (আ.) এর দশম অধঃস্তন প্রজন্ম। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম কেতাবপ্রাপ্ত বার্তাবাহক অর্থাৎ রসুল [আবু হোরায়রা (রা.) ও আনাস (রা.) থেকে বোখারী ও মোসলেম]। তিনি ৯৫০ বছর নিজের জাতির উদ্দেশ্যে তওহীদের আহ্বান জানান। জাতি যখন তাঁর আহ্বান অস্বীকার করে তখন তিনি আল্লাহর কাছে জাতির জন্য ধ্বংস কামনা করেন। বলেন, হে আমার পালনকর্তা, আপনি পৃথিবীতে কোন কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট কোরবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী, কাফের (সুরা নুহ ২৬-২৭)। এরপর আল্লাহ তাঁকে জানালেন আসন্ন গজবের সংবাদ এবং তাঁকে একটি বড় নৌকা নির্মাণ কোরতে বোললেন। নৌকা নির্মিত হোলে আল্লাহ হুকুম দিলেন প্রতিটি প্রাণীর মধ্য থেকে এক জোড়া কোরে সেই নৌকায় তোলার জন্য। এরপর এলো ঘোষিত সময়। জমিন থেকে প্রবল বেগে পানি উৎক্ষিপ্ত হোতে থাকলো এবং আকাশ ভেঙে অবিরাম বর্ষণ শুরু হোল।

আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে সকল কাফেরকে ধ্বংস কোরে দেন। নুহ (আ.) এর চার পুত্র ছিল: সাম, হাম, ইয়াফেছ ও ইয়াম অথবা কেনান (Bible G Shem, Ham, Japheth and Canaan)। প্রথম তিনজন ঈমান আনেন। কিন্তু শেষোক্তজন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নুহ (আ.) এর আহ্বানে তাঁর কওমের হাতেগোনা মাত্র কয়েক ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকায় আরোহণের মাধ্যমে মুক্তি পান। তাদের দ্বারাই আবার পৃথিবীতে মানবজাতির বিস্তার ঘটে। ফলে ইহুদি-খ্রিস্টানসহ সব ধর্মমতের লোকেরা নুহ (আ.)-কে তাদের পিতৃপুরুষ হিসেবে মর্যাদা দিয়ে থাকে। নুহ (আ:) স¤পর্কে পবিত্র কোরআনের ২৮টি সুরায় ৮১টি আয়াতে বর্ণিত হয়েছে। বন্যার পরে তিনি ইরাকের মসুল নগরীতে স্বীয় সম্প্রদায়ের সঙ্গে বসবাস কোরতেন বোলে গবেষকদের অভিমত। তিনি প্রায় দু হাজার বছর ধরাপৃষ্ঠে ছিলেন।
হিন্দু ধর্মগ্রন্থে নুহ (আ:) এর ঘটনা
মহাভারত ও মৎস্যপুরাণে মহর্ষি বৈবস্বত মনু নামে একজন রাজার উল্লেখ রোয়েছে যার জীবনের ঘটনা নুহ (আ:) এর ঘটনার সঙ্গে হুবহু মিলে যায়। বাংলা মানব বা মানুষ শব্দটির উৎপত্তি এই মনু শব্দ থেকেই (সংসদ বাঙ্গালা অভিধান, পৃ: ৫৭২-৫৭৩)। হিন্দু শাস্ত্রমতে ভগবান বিষ্ণুর দশটি অবতারের মধ্যে একটি অবতার “মৎস্য বা মাছ অবতার”-এর কথা বলা হয়েছে। মৎস্যঅবতার আবির্ভাবের যে প্রেক্ষাপট বর্ণিত আছে, তা সংক্ষিপ্ত করে বোললে-
পুরাকালে মহাবল-পরাক্রান্ত অতি তেজস্বী অসামান্য-রূপসম্পন্ন বৈবস্বত মনু নামে এক মহর্ষি রাজা ছিলেন। তিনি পুত্র ইক্ষাকুর প্রতি রাজ্যভার অর্পণ কোরে মলায়চলের একদেশে গিয়ে বিপুল তপস্যা করেন। বহু বর্ষ অতীত হোলে ব্রহ্মা (স্রষ্টা) তাঁর প্রতি সন্তুষ্ট হোয়ে বরদানে উদ্যত হোলেন এবং বোললেন, ‘রাজন! বর গ্রহণ করো। ব্রহ্মার কথায় তাঁকে প্রণিপাত কোরে মনু বোললেন, ‘হে পিতামহ! আমি আপনার নিকট একটিমাত্র বর ইচ্ছা কোরি। যখন প্রলয়কাল উপস্থিত হবে, তখন আমি যেন জীবসকলসহ সমগ্র জগতের রক্ষা কোরতে সমর্থ হই।’ বিশ্বাত্মা ব্রহ্মা ‘তথাস্তু’ বোলে অদৃশ্য হোলেন। কিছু পরেই মনু চারিণী নদীতে নেমে তপস্যা কোরছিলেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনার মানসে তিনি এক অঞ্জলি পানি হাতে নেন আর হাতে একটি ছোট মাছ উঠে আসে। মাছটি বলে, ‘ভগবান! বড় মাছেরা ক্ষুদ্র মাছদের ভক্ষণ কোরবে এটাই বিধাতার বিধান। কিন্তু আমি অতি ক্ষুদ্র মৎস্য, মহাবল মৎস্য দ্বারা অতিশয় ভীত হোয়েছি। আমাকে রক্ষা কোরুন।’ মহর্ষির দয়া হোল। তিনি মাছটিকে মাটির পাত্রে রেখে সন্তানের ন্যায় যতেœ পালন কোরতে লাগলেন।
মাছটি এক দিন না যেতেই ষোল আঙ্গুল পরিমাণ বড় হোয়ে গেল। সে রাজাকে বোলল, ‘হে রাজন! আজি আমাকে স্থানান্তর কোরে রক্ষা কোরুন।’ মনু তৎক্ষণাৎ মাছটিকে একটি মাটির জালার মধ্যে রাখলেন। সেখানে মাছটি এক রাতেই তিন হাত পরিমাণ বড় হোয়ে গেল। তখন মাছ পুনরায় আর্তস্বরে মনুকে বোলল, ‘আমি আপনার শরণাপন্ন হোয়েছি। আমাকে রক্ষা কোরুন।’ মনু তাকে দুই যোজন লম্বা, একযোজন চওড়া দিঘীতে নিক্ষেপ কোরলেন। মাছটি বহু বৎসর সেখানে অবস্থান কোরে বড় হোয়ে উঠলো। ক্রমে ক্রমে অতি বৃহৎ সেই দিঘিও তার পক্ষে নিতান্ত সঙ্কীর্ণ হোয়ে উঠলো। তখন মনু তাকে গঙ্গায় নিক্ষেপ কোরলেন। সেখানে কিছুকাল বাস কোরে সে আরও পরিবর্ধিত হোয়ে মনুকে বোলল, ‘ভগবন্! আমার দেহ আরও বিস্তীর্ণ হোয়েছে; এখন এই স্থানেও আমি আর নড়াচড়া কোরতে পারি না। অবিলম্বে আমাকে সাগরে নিক্ষেপ কোরুন।’ অতঃপর মহর্ষি মনু তাকে নিয়ে সমুদ্রের অভিমুখে চোললেন। বিশালবপু মাছটিকে বহন কোরতে তাঁর কোনই কষ্ট হোল না। তিনি সাগরতীরে উপস্থিত হোয়ে তাকে পানিতে নিক্ষেপ কোরলেন। সে নিজের দেহে যখন সমগ্র সমুদ্র পরিব্যাপ্ত কোরল, তখন মনু ভীত হোয়ে তাঁকে বোললেন, ‘তুমি নিশ্চয়ই স্বয়ং বাসুদেব (বিষ্ণু) মৎস্যরূপে অবতীর্ণ হোয়েছ। তোমায় আমার নমস্কার।’ তখন মৎস্যরূপী বিষ্ণু বোললেন, ‘হে নিষ্পাপ! আপনি আমায় সত্যিই চিনতে পেরেছেন। শুনুন, এখন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটার সময় উপস্থিত। পাহাড়, বনসহ সমস্ত পৃথিবী অচিরেই জলমগ্ন হবে। আপনি সুদৃঢ় একখানি নৌকা নির্মাণ করাবেন আর সপ্তর্ষীগণসহ যাবতীয় জীবের বীজ নিয়ে ঐ নৌকায় আরোহণ কোরে আমার জন্য প্রতীক্ষা কোরবেন। পরে আমি শিংবিশিষ্ট মাছ হোয়ে আবির্ভূত হবো। আমাকে ছাড়া আপনি সেই দুস্তর সলিলরাশি থেকে কিছুতেই রক্ষা পাবেন না।’

এরপর শুরু হোল শতবর্ষব্যাপী প্রবল খরা। দারুণ দাবদাহে পৃথিবী ছাইবর্ণ হোয়ে গেল। কোথাও এক ফোটা পানি নেই। এরপর এলো সেই প্রচণ্ড ঝড়, বৃষ্টি, বজ্রপাতসহ মহাপ্লাবন। বিশ্বচরাচর প্লাবিত হোয়ে এক মহাসমুদ্রের রূপ নিলো। শিংবিশিষ্ট মৎস্যরূপে ভগবান বিষ্ণু আসলেন। মনু তাঁর শৃঙ্গে রজ্জু বন্ধন কোরলেন। তিনি তখন মহাবেগে নৌকাকে টেনে নিয়ে সমুদ্রে বিচরণ কোরতে লাগলেন। মহাপ্লাবনে সকল মানুষ বিলীন হোয়ে গেলো, কেবল সপ্তর্ষিগণ, মনু ও মৎস্যই দৃশ্যমান থাকলেন। মৎস্য এইভাবে অনেক বৎসর সাগরসলিলে নৌকাসহ বিচরণ কোরতে লাগলেন। অতঃপর একটি পর্বতের চূড়া দৃশ্যমান হোলে মৎস্য সেদিকে নৌকা নিয়ে চোললেন। সেখানে নৌকা বাঁধা হোল।
এরপর মৎস্য নৌকারোহীদের বোললেন, ‘হে মহর্ষিগণ! আমি প্রজাপতি ব্রহ্মা; মৎস্যরূপ নিয়ে এই বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার কোরলাম। এখন এই বৈবস্বত মনু সকল প্রকার জীবজন্তু ও মানুষ সৃষ্টি কোরবেন।’ বন্যার পানি কমতে লাগলো। পৃথিবী পুনর্নিমাণের জন্য মনু ও তার পরিবার পাহাড় থেকে ভূমিতে নেমে এলেন এবং পুনরায় পৃথিবীতে বংশবিস্তারের মাধ্যমে মানব প্রজাতি টিকিয়ে রাখলেন।
কোর’আনের বর্ণনার সঙ্গে মহাভারত ও মৎসপুরাণের বর্ণনার বিশেষ সামঞ্জস্যগুলি খেয়াল কোরুন:

সুতরাং বৈবস্বত মনুই যে অন্যান্য ধর্মগ্রন্থসহ কোর’আনে বর্ণিত নুহ (আ:) সে ব্যাপারে আর কোন সন্দেহ থাকে না। মানবজাতি ধ্বংস হোয়ে আবার মনু (আ:) থেকে শুরু হোয়েছিল, তাই হিন্দুধর্মশাস্ত্রে মনুকে মানবজাতির আদিপিতা বোলে অভিহিত করা হয়। ঋগে¦দে এবং প্রাচীন ভারতীয় সাহিত্যে নানা প্রসঙ্গে মনুকে মনুষ্যজাতির জনক আদিপিতা, পুরাতন ঋষি, অগ্নিদেবের সংস্থাপক, অর্থশাস্ত্রের প্রণেতা, কৃতযুগের রাজা প্রভৃতিরূপে উল্লেখ করা হোয়েছে। ছান্দোগ্য উপনিষদে ঋষি বোলছেন- “প্রজাপতি (ব্রহ্মা) মনুকে উপদেশ দিয়েছিলেন এবং মনুই প্রজাদের মধ্যে তা প্রচার করেন।”- “প্রজাপতির্মনবে মনুঃ প্রজাভ্যঃ” (৩.১১.৪)। তৈত্তিরিয় সংহিতায় মনু থেকেই প্রজা সৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে।

পণ্ডিত শ্রী হীরেন্দ্রনাথ দত্তের মতে- “মনু ব্যক্তিবিশেষের নাম নয়। প্রত্যেক মূল জাতির আদি পিতা এক এক জন মনু এবং তাঁদের নামানুসারেই সেই জাতির জীবিতকালকে ‘মন্বন্তর’ বলা হয়।” প্রসিদ্ধ মত হোচ্ছে মোট মনু ছিলেন চৌদ্দজন। এই চতুর্দশ মনুর মধ্যে বৈবস্বত মনুকেই বর্তমান মনুষ্যজাতির আদিপুরুষ বোলে বিশ্বাস করা হয় (বাঙ্গালা ভাষার অভিধান পৃ: ৫৫৮)। আর মাননীয় এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী এই বৈবস্বত মনু এবং নুহ (আ:)-কে একই ব্যক্তি এবং আল্লাহর রসুল বোলে উল্লেখ কোরেছেন। তাঁর এ প্রস্তাবনার পক্ষে আরও যুক্তি ও প্রমাণ রোয়েছে তবে উন্মুক্ত হৃদয়ের যতটুকু আজ উল্লেখ করা গেলো ততটুকুই আশা কোরি যথেষ্ট।
লেখক: প্রাবন্ধিক, কলামিস্ট ও যামানার এমামের অনুসারী

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা