প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আইএসকে ঠেকিয়ে কী লাভ?

আইএসকে ঠেকিয়ে কী লাভ?

২৪ ডিসেম্বর ২০১৫ ০২:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক
মাহবুব আলম

যুক্তরাষ্ট্র প্রবাসী প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস একটি নিবন্ধ লিখেছেন ‘আইএসকে ঠেকাব কীভাবে?’- এই শিরোনামে। প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে মাথায় পাল্টা প্রশ্ন আসলো। ধরে নিলাম আইএসকে ঠেকানো গেল। আমেরিকা-রাশিয়ার বোমা হামলাতেই হোক বা সেনা অভিযানেই হোক পৃথিবী থেকে আইএসের নাম মুছে ফেলা হলো। ইরাক-সিরিয়া যার যার ভূখণ্ড বুঝে পেল। কিন্তু তাতে কী লাভ হবে? ইরাকের মানুষ শান্তি পেয়ে যাবে? গণহত্যা বন্ধ হয়ে যাবে? সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার বিরুদ্ধে মতবাদ চাপিয়ে দেবার প্রবণতা থেমে যাবে? প্রশ্নই ওঠে না। আইএস দৃশ্যপটে আসার আগেও ইরাক-সিরিয়া তথা মধ্যপ্রাচ্যে শান্তির পায়রা উড়তে দেখা যায় নি।
আইএসের উত্থানের প্রেক্ষাপট রচনা করেছে একবিংশ শতাব্দীর অপ্রতিরোধ্য সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র। ওই যুক্তরাষ্ট্রই এখন আইএসকে নির্মূল করার জন্য আকাশ থেকে বোমা ফেলছে। হাজার হাজার মানুষ হত্যা করছে। বাড়ি-ঘর ধ্বংস করছে। দেশ ছাড়তে বাধ্য করছে কোটি কোটি মানুষকে। দেশটির আগামী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে লড়তে চান এমন নেতা-নেত্রীরা প্রতিযোগিতায় নেমেছেন প্রেসিডেন্ট হতে পারলে আইএসের বিরুদ্ধে কে কত আক্রমণাত্মক উদ্যোগ নিবে তা নিয়ে। তাদের বক্তব্য পর্যালোচনা করে হাসান ফেরদৌস বলছেন- ‘আইএসকে ঠেকাতে তারা হেন কাজ নেই যা করবে না, প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো হবে।’ এই হলো যুক্তরাষ্ট্র, যারা আইএস উত্থানের প্রেক্ষাপট তৈরি করে দিল, অস্ত্র দিল, প্রশিক্ষণ দিল, সমর্থনও দিল, আর এখন তারাই আইএস ঠেকানোর শেষ ভরসা। প্রয়োজনে মহাযুদ্ধ বাঁধাবে কিন্তু আইএসমুক্ত মধ্যপ্রাচ্য গড়বেই গড়বে।
আমরা যারা পশ্চিমের চোখে দেখি, পশ্চিমের বুদ্ধিতে বিচার করি ও পশ্চিমের সিদ্ধান্তে ‘হ্যাঁ’ ধরি, তাদের বিশ্বাস- আজ হোক কাল হোক আমেরিকা আইএসকে উচিত শিক্ষা দিবে। আইএসের সৌভাগ্য যে, এখনও মার্কিন প্রেসিডেন্ট তাদের অমার্জনীয় অপকর্মকে মার্জনা করে আসছে, অন্তত চূড়ান্ত শাস্তি দেওয়া থেকে বিরত আছে। আইএসের অপকর্মগুলো কী? আসুন একটি তালিকা করা যাক।
ক. আইএস অধিকৃত অঞ্চলে ভিন্ন মতাবলম্বী হত্যা বা গণহত্যা।
খ. বিদেশি অপহরণ, মুক্তিপণ আদায় ও হত্যা।
গ. নিজেদের ধর্মমতকে অধিকৃত অঞ্চলের মানুষের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া।
ঘ. কথিত শরীয়াহ আইন প্রয়োগ।
ঙ. পার্শ্ববর্তী দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ।
চ. ইউরোপ-আমেরিকায় সশস্ত্র হামলা চালিয়ে সাধারণ নাগরিক হত্যা।
প্রধানত এগুলোই আইএসের অমার্জনীয় অপরাধ, যার কারণে তারা বিশ্বব্যাপী ধিক্কৃত ও ঘৃণিত একটি নামে পরিণত হয়েছে, যাকে বর্বরতা আখ্যায়িত করে মস্কো-ওয়াশিংটন নির্বিশেষে উচ্ছেদাভিযান চালাচ্ছে, সমগ্র ইউরোপ ক্ষোভে ফুঁসছে, ৩৪ টি মুসলিমপ্রধান দেশ তাদের নির্মূলে সামরিক জোট গঠন করেছে।
আইএসের বিরুদ্ধে এই বৈশ্বিক ডামাডোল দেখে সহজেই অনুমান করা যায় তাদের অপরাধগুলোকে বিশ্ববাসী কত গুরুত্বের সাথে বিবেচনা করছে। আইএসের বর্বরতা-নৃশংসতা দেখে সকলের চোখ কপালে উঠেছে। ভাবটা এমন যেন এমন নৃশংসতা কেউ কখনও দেখে নি, পৃথিবীর আর কোথাও গণহত্যা হচ্ছে না, পৃথিবীতে কোনো স্বৈরশাসক নেই, কোথাও কোনো আদর্শকে মানুষের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে না, পৃথিবীর আর কোনো দেশে কথিত শরীয়াহ আইন প্রয়োগ হয় না, কোনো প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করার লক্ষ্যে অবৈধভাবে যুদ্ধ করা হচ্ছে না, আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির (Collateral damage) অজুহাত দেখিয়ে সাধারণ নিরীহ-নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করা হচ্ছে না, দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা