প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   স্বাধীন ইচ্ছাশক্তি: মানুষ নিজেই যখন...

স্বাধীন ইচ্ছাশক্তি: মানুষ নিজেই যখন নিজের ভবিষ্যৎ নির্মাতা

৭ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক
মোহাম্মদ আসাদ আলী

মানুষ কার্যত নিজের হাতে নিজের নিয়তি রচনা করে। তার আজকের সিদ্ধান্ত নির্মাণ করে তার ভবিষ্যৎ। সঠিক সিদ্ধান্তের ফলাফল শুভ হয় আর ত্রুটিযুক্ত সিদ্ধান্তের ফলাফল হয় অকল্যাণকর। আল্লাহ মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি বা সিদ্ধান্ত নেবার পূর্ণ ক্ষমতা দিয়েছেন। এই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ইহকালে সে যে সিদ্ধান্ত নেবে তার উপরেই অনুষ্ঠিত হবে তার হাশর। যার সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই, যেমন পাগল, তাকে হাশরের দিন কোনো জবাবদিহি করতে হবে না। অন্যদিকে পৃথিবীতে যার সিদ্ধান্তের মূল্য ছিল সবচেয়ে বেশি- যেমন রাজা, বাদশাহ, রাষ্ট্রনায়করা, তাদেরকে তাদের প্রতিটি সিদ্ধান্তের পক্ষে ন্যায়সঙ্গত কারণ দেখাতে হবে, সূক্ষ্ম জবাবদিহি করতে হবে, যে কারণে রাজা-বাদশাহ-সমাজপতিদের হাশর হবে অতি কঠিন ও সঙ্কটময়। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও নির্ভর করছে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিপ্রসূত সিদ্ধান্তের উপর। পৃথিবীতে যারা সজ্ঞানে জেনে বুঝে সত্যকে ধারণ করেছে, সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়েছে এবং সেই সত্যকে যারা মাথা পেতে নিয়েছে তাদের মর্যাদা হবে অনন্য, তারা আল্লাহর ভালোবাসা লাভ করে জান্নাতে যাবে, অন্যদিকে যারা সজ্ঞানে জেনে বুঝে সত্যকে অস্বীকার করেছে, স্বাধীন সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে অপব্যবহার করে অবাধ্য হয়েছে, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের পরিণতি হবে জাহান্নাম। আসমান ও জমিনে জাহান্নামীদের চেয়ে অধিক ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না।
প্রশ্ন আসতে পারে, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেহেতু মানুষের আছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে মানুষ নিজের চলার পথ নিজেরা রচনা করতে পারতো। তবু আল্লাহ যুগে যুগে নবী-রসুলদের মাধ্যমে জীবন-বিধান পাঠিয়েছেন অর্থাৎ আল্লাহ নিজের সিদ্ধান্ত মানুষের উপর প্রয়োগ করেছেন, এটা কি মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রশমিত করে না? উত্তর হচ্ছে- না। এতে মানুষের সিদ্ধান্ত নেবার ক্ষমতা বিন্দুমাত্রও প্রশমিত হয় না। কারণ-
প্রথমত, আল্লাহ কেন নবী-রসুলদের মাধ্যমে জীবনবিধান পাঠালেন সেটা বুঝতে হবে। শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে, অন্যায়-অবিচার, অশান্তি, রক্তপাতে নিমজ্জিত করবে- এটা শয়তানের চ্যালেঞ্জ (সুরা আরাফ, ১৬-১৭)। মানবজীবন শান্তিময় হওয়ার অর্থ শয়তানের পরাজয়, আর অশান্তিময় হবার অর্থ শয়তানের জয়। আল্লাহ চান মানুষ সকল প্রকার অন্যায়, অবিচার, অনাচার, হানাহানি, রক্তপাত, অনৈক্য, সংঘাত, খুন-খারাবি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করুক। কিন্তু মানুষের শান্তি-অশান্তি নির্ভর করে তাদের জীবন-বিধানের উপর। সামাজিক জীব হিসেবে সমাজবদ্ধভাবে বসবাস করতে গেলে তাকে কোনো না কোনো জীবনবিধান অনুযায়ী চলতে হয়। সেই সামষ্টিক জীবনব্যবস্থা বা সিস্টেম নির্ভুল হলে মানুষ শান্তিতে থাকবে, আর সিস্টেম ভুল হলে অনিবার্যভাবে অশান্তিতে পতিত হবে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষের অন্তঃকরণ, তার সীমাবদ্ধতা, দুর্বলতা সব তার জানা। তিনি মানুষকে এতখানি সামর্থ্য দেন নি যাতে মানুষ একটি নির্ভুল জীবনব্যবস্থা তৈরি করতে পারে। জীবনব্যবস্থা কেমন হবে তা তৈরির সক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহর। তিনি যুগে যুগে নবী-রসুলদের মাধ্যমে মানুষকে সেই নির্ভুল দ্বীন বা জীবনব্যবস্থা প্রদান করে এসেছেন মানুষেরই স্বার্থে।
দ্বিতীয়ত, যুগে যুগে আল্লাহ যে দ্বীন পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ পাঠিয়েছেন সেগুলো মেনে নিতে কারও ওপর জোর-জবরদস্তি করা হয় নি। মানুষ নিজেই সিদ্ধান্ত নিয়েছে সে স্রষ্টার পাঠানো জীবনব্যবস্থা মানবে, নাকি নিজেরা নিজের প্রবৃত্তির অনুসরণ করবে। প্রত্যেক নবী-রসুল এসে মানুষকে তওহীদের আহ্বান করেছেন। তওহীদের দাবি হচ্ছে- আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই এ কথায় একমত হওয়া। ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে- তওহীদের মাধ্যমে আল্লাহ মানুষের কাছ থেকে একটিমাত্র সিদ্ধান্ত জানতে চাচ্ছেন যে, তারা কার হুকুম মানতে চায, তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাঁর, নাকি নিজ নিজ সম্প্রদায়ের রাজা-বাদশা, সমাজপতি ও ধর্মব্যবসায়ীদের? বাকিটা নির্ভর করেছে মানুষ কী সিদ্ধান্ত দেয় তার উপর।
মানুষ যখন নিজেদের বিবেক, জ্ঞান-বুদ্ধি, চিন্তাশক্তি ও যুক্তিবোধ দিয়ে বিবেচনা করে এ সিদ্ধান্তে এসেছে যে, তারা আল্লাহর সার্বভৌমত্ব মানতে চায়, তার মানে তারা সত্যকে স্বীকার করে নিল, স্বতঃস্ফূর্তভাবে তওহীদ মেনে নিল। তারা হয়ে গেল মুসলিম। তারপর আল্লাহ তাদেরকে যে জীবন-বিধান বা কিতাব দিয়েছেন তা কেবল ওই তওহীদের চুক্তি মোতাবেক। চুক্তিটা কী?
ক. মানুষ আল্লাহকে একমাত্র হুকুমদাতা বলে মানবে,
খ. আল্লাহ মানুষের শান্তিময় জীবন নিশ্চিত করবেন।
মানবজাতির ইতিহাসে একটিবারের জন্যও আল্লাহ এ চুক্তি ভঙ্গ করেন নি, বরং মানুষই বিভিন্ন সময় সচেতনভাবে এই চুক্তি ভঙ্গ করেছে, সার্বভৌমত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে, পরিণতিতে ভোগ করেছে ভয়াবহ অশান্তি। যখনই মানুষ এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির দিকে পা বাড়িয়েছে, অসীম করুণাময় আল্লাহ আবার তাদের মাঝে নতুন কোনো নবী পাঠিয়েছেন। তাদেরকে পুনরায় সঠিক সিদ্ধান্ত নেবার আহ্বান জানিয়েছেন, তাতে তাদের কী মঙ্গল হবে তা যেমন জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নিতে ভুল করলে তার প্রাকৃতিক পরিণতির ভয়াবহতাও বর্ণনা করে শুনিয়েছেন। কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে তার হুকুম মানতে বাধ্য করেন নি। যিনি সমগ্র সৃষ্টিজগত বানিয়েছেন কেবল ‘হও’ শব্দ করে, পৃথিবীর সকল মানুষ তাকে হুকুমদাতা হিসেবে মানার জন্য তার তেমন একটি আদেশই যথেষ্ট ছিল, কিন্তু তিনি তা করেন নি, কখনো করবেনও না, কারণ তাহলে মানুষের সিদ্ধান্ত নেবার ক্ষমতা অর্থাৎ স্বাধীন ইচ্ছাশক্তি হারিয়ে যেত। মানুষ আর হাতি-ঘোড়ার মধ্যে কোনো পার্থক্য থাকতো না।
আজ সমগ্র মানবজাতি যে সীমাহীন অশান্তি ভোগ করছে তার জন্য স্রষ্টা দায়ী নয়, শয়তানও দায়ী নয়, দায়ী মানুষ। মানুষ এ নিয়তি নিজ হাতে রচনা করেছে। পৃথিবীর ইতিহাসে মানবজাতি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটি নেয় আজ থেকে ৪৭৫ বছর আগে। এই প্রথম মানুষ আনুষ্ঠানিকভাবে তাদের জাতীয় জীবন থেকে স্রষ্টার সার্বভৌমত্বকে অস্বীকার করে সার্বভৌমত্বকে নিজেদের হাতে তুলে নেয়। জন্ম হয় ধর্মনিরপেক্ষতার। তারপর শতাব্দীর পর শতাব্দী গত হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে, যান্ত্রিক উৎকর্ষতা আকাশ ছুঁয়েছে, সমগ্র পৃথিবীতে চলেছে ধর্মনিরপেক্ষতার জোয়ার, কিন্তু যতই দিন গেছে শান্তির পায়রা ততই দূরে সরে গেছে। সমস্ত রকম পরিসংখ্যান বলে দিচ্ছে, দিন দিন মানুষ যান্ত্রিক উন্নতিতে যত উপরে উঠছে, আত্মিকভাবে সে তত নিচে নামছে। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, হানাহানি, রক্তপাত, অন্যায়, অপরাধ, ক্ষুধা, দারিদ্র্য সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। মানবতা হারিয়ে মানুষ স্বার্থপর আত্মকেন্দ্রিক পশুতে পরিণত হয়েছে। তবে এখন সঙ্কট মানবতার নয়, এখন সবচেয়ে বড় সঙ্কট হয়ে দাড়িয়েছে মানুষের অস্তিত্ব রক্ষা করা।
স্রষ্টাহীন বস্তুবাদী যান্ত্রিক সভ্যতা তার চূড়ান্ত ধ্বংসযজ্ঞের সাইরেন বাজাতে শুরু করেছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো মাত্র আর একটি বিশ্বযুদ্ধ দরকার পৃথিবী নামক গ্রহ থেকে মানুষের অস্তিত্বকে মুছে ফেলতে। কেমন হবে তৃতীয় বিশ্বযুদ্ধ? কতটা ভয়াবহ হবে তার বিভীষিকা? এসব চিন্তা করে সুস্থ মস্তিষ্কের মানুষ এখন দিশাহারা। আজ সিদ্ধান্ত নেবার সুযোগ নেই, সিদ্ধান্ত মানুষ কয়েক শতাব্দী আগেই নিয়েছে, আজ সময় কেবল পরিণতি ভোগের।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা