প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দলের মধ্যে ঐক্যের প্রয়োজন থাকলে...

দলের মধ্যে ঐক্যের প্রয়োজন থাকলে জাতির মধ্যে কেন নয়?

১৭ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক
রাকীব আল হাসান

আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, জাসদসহ অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে, যাদের প্রত্যেকেই নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে পরিচয় দিয়ে থাকে। যদিও দলগুলির আলাদা আলাদা মতাদর্শ রয়েছে যেমন কেউ ইসলামপন্থী, কেউ সমাজতন্ত্রী, কেউ ধর্মনিরোপেক্ষতাবাদী, কেউ জাতীয়তাবাদী ইত্যাদি ইত্যাদি। ভিন্ন ভিন্ন মতাদর্শের হলেও তারা একটি বিষয়ে একমত (অন্তত মুখে তারা যা বলে), সেটা হলো তারা সবাই গণতন্ত্র চায়, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার লড়াইটা চালিয়ে যেতে চায়। ইসলামপন্থী এবং সমাজন্ত্রীরা কিভাবে মুখে গণতন্ত্রের কথা টেনে আনে সেটা আমার বোধগম্য নয়। সে যাই হোক, কোন রাজনৈতিক দলের প্রধান নেতা-নেত্রীদের কাছে যদি বলেন, আপনার দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার, অর্থাৎ একটি রাষ্ট্রে যেমন গণতন্ত্র প্রতিষ্ঠা করলে নানা কর্মসূচির নানা দল গজিয়ে ওঠে ঠিক একইভাবে আপনার দলের মধ্যেও কিছু গ্রুপ তৈরি করা দরকার, এতে দলের নেতাদের স্বৈরাচারী মনোভাব দূর হবে, যা ইচ্ছা তা করতে পারবে না। ধরুন দলের মধ্যে দশটি গ্রুপ করলেন, প্রতিটা গ্রুপের একজন কোরে গ্রুপ লিডার থাকলো। এবার দলের সাধারণ সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে একটি গ্রুপকে দলে কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হলো। পরাজিত নয়টি গ্রুপ এবার পরবর্তী ভোটের আগে পর্যন্ত সাধারণ সদস্যদের মাঝে বিজয়ী গ্রুপের ত্রুটি তুলে ধরে তাদের জনপ্রিয়তা ধূলোয় মেশানোর চেষ্ট কোরে যাবে। এছাড়াও বিজয়ী গ্রুপের যে কোন কাজের ত্রুটি বের কোরে তাদের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে থাকবে। তবুও যদি কর্তৃত্বকারী গ্রুপটির স্বৈরাচারী মনোভাব দূর না হয় তবে বাকি নয়টি গ্রুপ মিলে হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ঐ গ্রুপকে টেনে হিঁচড়ে কর্তৃত্ব থেকে নামানোর চেষ্টা করবে, এতে সাধারণ সদস্যদের প্রাণহানী হলে হোক, অর্থের ক্ষতি হয় হোক তাতে আপনাদের কী? অন্তত আপনার দলের মধ্যে গণতন্ত্র তো প্রতিষ্ঠা হবে!
আমার এই সহজ-সরল যুক্তি নির্ভর প্রস্তাবটি সত্যিকারের গণতন্ত্রমনা যে কোন দলের নেতৃবৃন্দের মেনে নেওয়া উচিত, কিন্তু প্রকৃত সত্য হলো কোন দলের উচ্চ পর্যায়ের চেয়ারগুলিতে নেহায়েত উন্মাদ, পাগল অথবা নির্বোধ কোন প্রাণী বসে থাকলেই কেবল দলবিধ্বংসী এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আরেক শ্রেণির নেত্রীবৃন্দ প্রস্তাবটি গ্রহণ করতে পারে, যারা নিজ স্বার্থ রক্ষার্থে দল ধ্বংস করতে সর্বদাই প্রস্তুত থাকে। তাদের কাছে দলীয় স্বার্থ নয়, নৈরাজ্যই পছন্দ।
আমার আপাত সুন্দর এই প্রস্তাবটি অর্থাৎ প্রচলিত সিস্টেম বা গণতন্ত্র গ্রহণ করলে একটি বৃহৎ শক্তিশালী দলও ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, ঐক্য নষ্ট হয়ে মুখ থুবড়ে পড়বে, সামনের দিকে অগ্রসর হওয়া বন্ধ হয়ে যাবে। একইভাবে এই সিস্টেম যখন কোন জাতির উপর চাপিয়ে দেওয়া হয় তখন ঐ জাতিও নানা দলে, উপদলে বিভক্ত হয়ে নিজেরা নিজেরা সংঘাত, সংঘর্ষ কোরে অকার্যকর, ব্যর্থ ও পশ্চাৎপদ জাতিতে পরিণত হয়, এটা অতি সাধারণ জ্ঞানেই বোঝা যায়। তাই ছোট্ট একটি প্রশ্ন রেখেই আজ শেষ করতে চাই, “একটি দলকে টিকিয়ে রাখার জন্য যদি গণতন্ত্র বাদ দিয়ে সামষ্টিক ঐক্যকে বেছ নিতে হয়, তবে জাতীয় ঐক্যের স্বার্থে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে জাতির জন্য বৃহত্তর ঐক্য কেন নয়?”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা