প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ঐক্যের জয় জাহেলিয়াতের পরাজয়

ঐক্যের জয় জাহেলিয়াতের পরাজয়

৫ এপ্রিল ২০১৬ ১২:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোরশেদ খান, আমীর, হেযবুত তওহীদ, ময়মনসিংহ

আজ বিশ্বময় যে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত এক কথায় অশান্তি চলছে এমন অস্থিতিশীল পরিবেশ ইতোপূর্বে আর হয় নি। বিশেষ করে মুসলমান নামক এই জাতিটির উপর চলছে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন। তাদের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ভাষায় প্রকাশ করার নয়। তারা সংখ্যায় ১৬০ কোটি হয়েও সকল জাতির আক্রমণের শিকার, একটা একটা করে মুসলিম প্রধান দেশগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বোমার আঘাতে মরছে মুসলিম, সাগরে ভাসছে মুসলিম, উদ্বাস্তু হচ্ছে মুসলিম, কৃত্রিম দুর্ভিক্ষে না খেয়ে মরছে মুসলিম। বিরাণভূমিতে পরিণত হচ্ছে সমস্ত দেশ, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তাদের বাড়িঘর, মসজিদ মাদ্রাসাসহ সকল স্থাপনা। এর কারণ কী?
এ কারণটাই আমরা বলছি যে, মানবজাতির যিনি স্রষ্টা তিনিই ভালো জানেন মানুষ কীভাবে চললে শান্তি পাবে এবং সেই উপায় তিনি দিয়েছেন। তিনি বাবা আদম (আ.) থেকে শুরু করে আখেরি নবী মোহাম্মদ (দ.) পর্যন্ত সকল নবী রসুলের মাধ্যমে মানবজাতির জন্য সঠিক পথনির্দেশ (হেদায়াহ) ও জীবনবিধান পাঠিয়েছেন। যখনই মানুষ আল্লাহর দেওয়া সেই দীনকে প্রত্যাখ্যান করে নিজেরা তাদের জীবনব্যবস্থা বানিয়ে নিয়েছে তখনই তাদের জীবনে অশান্তি নেমে এসেছে। তাদের এই অশান্তি যে কেবল পার্থিব তা নয়, আল্লাহর দীন প্রত্যাখ্যান করার শাস্তিস্বরূপ আখেরাতেও তারা অনন্তকাল জাহান্নামে অবস্থান করবে।
পূর্ববর্তী নবী-রসুলগণ এসেছেন পৃথিবীর কোন একটা নির্দিষ্ট অঞ্চল বা গোত্রের জন্য। কিন্তু শেষ নবী এসেছেন সমগ্র মানবজাতির জন্য। পবিত্র কোর’আনে আল্লাহ তাঁর রসুলকে বলেছেন এই ঘোষণা দেওয়ার জন্য যে, ‘হে মানবজাতি, আমি তোমাদের
সকলের জন্য আল্লাহর রসুল’ (সুরা আরাফ ১৫৮)। তাঁর উপাধি আল্লাহ তায়ালা ঠিক করে দিয়েছেন রহমাতাল্লিল আলামিন অর্থাৎ সমস্ত বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। এর অর্থ হল তাঁকে আল্লাহ তায়ালা পাঠিয়েছেন মানবজাতির জন্য শেষ উদ্ধারকারী হিসাবে, শেষ শাফায়াতকারী হিসাবে। শেষ জীবনবিধান আল্লাহ তায়ালা তাঁকে দিয়েছেন।
আল্লাহ তা’আলা তাঁকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন তা তিনি পবিত্র কোর’আনে অন্তত তিনটি আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, “আল্লাহ স্বীয় রসুলকে প্রেরণ করেছেন হেদায়াহ ও সত্যপূর্ণ জীবনব্যবস্থা (দীনুল হক) সহকারে যেন রসুল একে অন্যান্য সকল দীনের উপরে বিজয়ী করেন (সুরা তওবা ৩৩, সুরা সফ ৯, সুরা ফাতাহ ২৮)। অর্থাৎ আল্লাহ তওহীদ ও তওহীদ ভিত্তিক জীবনব্যবস্থা নবীকে প্রদান করেছেন। কিন্তু এটাকে প্রতিষ্ঠা ও কার্যকর করার দায়িত্ব তিনি অর্পণ করেছেন রসুলকে এবং উম্মতে মোহাম্মদীকে। সেজন্য তিনি বলেছেন যে, আমি আদিষ্ট হয়েছি মানবজাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত না তারা আল্লাহকে একমাত্র ইলাহ এবং আমাকে তাঁর রসুল হিসাবে মেনে নেয় [আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বোখারী ও মুসলিম]। আল্লাহ রসুলকে পাঠিয়েছেন মানবজাতির সামগ্রিক জীবনে শান্তি ন্যায় ও সুবিচার নিশ্চিত করার জন্য। তিনি মক্কায় আইয়্যামে জাহেলিয়াতের অশিক্ষা, কুশিক্ষা, অনৈক্য হানাহানি ইত্যাদিতে লিপ্ত বর্বর আরবজাতিকে ঐক্যবদ্ধ করলেন একটি কথার উপরে – লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ (সা.) অর্থাৎ তোমরা বল জীবনের যে অঙ্গনেই হোক যেখানে আল্লাহর কোনো হুকুম রসুলের কোনো হুকুম আছে সেখানে আর কারো হুকুম আমরা মানবো না। এই একটি কথার উপর তিনি আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন। এর আগেও আরবরা আল্লাহকে বিশ্বাস করত, ক্বাবাকে আল্লাহর ঘর মনে করেই হজ্ব করত, খাতনা করত, যে কোনো কাজের আগে আল্লাহর নাম নিত, নিজেদের সন্তানের নাম আব্দুল্লাহ রাখতো। কিন্তু আল্লাহর হুকুম না মানার কারণে তারা কাফের মোশরেক ছিল। তাদেরকে আল্লাহর রসুল যখন সামগ্রিক জীবনে আল্লাহর হুকুমের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করলেন, তারা মোমেন-মুসলিমে পরিণত হলো। এই ঐক্যবদ্ধ একটি জাতি যারা কিছুদিন পূর্বেও হানাহানিতে লিপ্ত ছিল তারা ভাই ভাই হয়ে গেল। এমন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো যে একটি যুবতি মেয়ে মূল্যবান অলঙ্কার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে শত শত মাইল পথ অতিক্রম করত। তার মনে কোনো ক্ষতির আশঙ্কাও জাগ্রত হতো না। এমন ন্যায়বিচার সুবিচার প্রতিষ্ঠা হয়েছিল যে আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলাই আসতো না। উটের পিঠে সম্পদ ও খাদ্য বোঝাই করে ধনীরা মানুষের দ্বারে দ্বারে ঘুরত কিন্তু গ্রহণ করার মতো কাউকে পাওয়া যেত না। এটাই হচ্ছে কলেমার বাস্তবিক রূপ। এই দীন প্রতিষ্ঠার ফলে এমন অকল্পনীয় শান্তি অর্ধপৃথিবীতে আসবে বলেই আল্লাহ এই দীনের নাম রেখেছেন ইসলাম, আক্ষরিক অর্থেই শান্তি। আজ এই শান্তির ছিটেফোঁটাও আছে কি?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা