প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানবজাতিকে রক্ষা করতে হলে দাজ্জালের...

মানবজাতিকে রক্ষা করতে হলে দাজ্জালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে

১৬ আগস্ট ২০১৭ ১০:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকিব আল হাসান:
আল্লাহর রসুল বলেছেন, আদমের সৃষ্টি থেকে নিয়ে শেষদিন (অর্থাৎ কেয়ামত) পর্যন্ত যা কিছু ঘটেছে ও ঘটবে তার মধ্যে দাজ্জালের চেয়ে বড় আর কিছু ঘটবে না। [ইমরান বিন হুসাইন (রা.) থেকে মুসলিম]
মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা, আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকারকারী এবং মানবজাতির রব দাবিদার দাজ্জাল সম্পর্কে রসুলাল্লাহ যে সকল ভবিষ্যদ্বাণী করেছেন সেগুলো খুবই চিত্তাকর্ষক এবং উদ্বীগ্নকর। উদ্বিগ্নকর এজন্যই যে দাজ্জাল সমস্ত পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে, মানবজাতিকে অশান্তির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে। আর তাই দাজ্জালকে কোনভাবেই ছোট করে দেখার অবকাশ নেই। তবে হতাশার বিষয় হলো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুসলিম নামধারী এই জাতিটি আজ গাফেল। তারা তাদের শত ব্যস্ততার মাঝে দাজ্জালকে নিয়ে চিন্তা করার মোটেও সময় পান না। আর যারা কোর’আন-হাদীস নিয়ে পড়ালেখা করেন, গবেষণা করেন, সাধারণ মানুষ যাদেরকে আলেম হিসাবে জানে তারা তাদের সঙ্কীর্ণ দৃষ্টিতে অপেক্ষা করে বসে আছেন একটা দৈত্যাকার মানবের যে কিনা বিরাট ঘোড়ায় চড়ে এসে তাদেরকে বলবে তাকে রব বলে মেনে নিতে, তার পায়ে সাজদাহ করতে। তাদের এই সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গির বাইরে এসে দেখা আর সম্ভব হয় না যে ইতোমধ্যেই সেই মহাদানব দাজ্জাল পৃথিবীতে এসে গেছে এবং শুধু তাই নয়- মুসলিম নামধারী এই জাতিটিসহ সমস্ত পৃথিবীর মানুষ আজ দাজ্জালের পায়ে সেজদায় অবনত।
দাজ্জাল সম্পর্কিত রসুলাল্লাহর হাদিসগুলো একত্র করলে আমরা পাই- শেষ যামানায় এক চক্ষু বিশিষ্ট এক ভয়ঙ্কর দানবের আবির্ভাব ঘটবে। সে মানবজাতিকে বলবে তাকে ‘রব’ বলে মেনে নিতে। সমগ্র পৃথিবী তার করায়ত্ব হবে, চামড়া দিয়ে মোড়ানো একটা ডিমের মতো করে পৃথিবীকে সে হাতের মুঠোয় রাখবে। পৃথিবীর কোথায় কী হচ্ছে সব সে দেখতে ও শুনতে পাবে। তার আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। তার গরু, বকরি, মহিষ ইত্যাদি বড় বড় আকারের হবে এবং সেগুলোর স্তনের বোট বড় বড় হবে (যা থেকে প্রচুর পরিমাণে দুধ হবে)। দাজ্জাল মাটির নিচের সম্পদকে আদেশ করবে উঠে আসার জন্য, তখন সম্পদ উঠে আসবে এবং তার হুকুমের অনুসরণ করবে। সে আকাশ দিয়ে বায়ু তাড়িত মেঘের মতো উড়ে যাবে। মানুষের মধ্যে যারা তাকে রব বলে মেনে নেবে তাদেরকে সে শান্তিতে (তার জান্নাতে) রাখবে আর যারা তাকে মানবে না তাদেরকে চরম কষ্ট দেবে (তার জাহান্নামে দেবে)।
হেযবুত তওহীদের এমাম, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী কোর’আন-হাদীস-বাইবেল থেকে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন যে, পাশ্চাত্যের বস্তুবাদী ইহুদি-খ্রিষ্টান যান্ত্রিক সভ্যতাই হলো রসুলাল্লাহ বর্ণিত সেই দাজ্জাল। তিনি বলেছেন, রসুলাল্লাহ (সা.) দাজ্জাল সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা আসলে আক্ষরিক বর্ণনা নয় বরং রূপক বর্ণনা। পাশ্চাত্য ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী আত্মাহীন সভ্যতা (!) আজ সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বহু কিছু আবিষ্কার করলেও সে এক চক্ষু বিশিষ্ট হবার কারণে আল্লাহকে আস্বীকার করে, আত্মাকে অস্বীকার করে। পৃথিবীর কোথায় কী হচ্ছে সব কিছুই সে স্যাটালাইটের মাধ্যমে দেখতে ও শুনতে পাচ্ছে, কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে ইচ্ছে মতো স্থানে বৃষ্টি ঝরাতে পারছে। তাদের উদ্ভাবিত হাইব্রিড জাতের গরু, মহিশ, বকরি ইত্যাদি বেশ বড় বড় আকৃতির ও অনেক দুধ প্রদান করে। সমগ্র মানবজাতি আজ দাজ্জালের তৈরি বিভিন্ন তন্ত্র-মন্ত্র মেনে নিয়ে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে, বিভিন্ন সমস্যা নিয়ে আজ সকলেই তাদের দারস্থ হচ্ছে। অর্থাৎ প্রায় সকলেই এই সভ্যতাকে ‘রব’ বলে মেনে নিয়েছে। এভাবে মিলালে দাজ্জালের সমস্ত বর্ণনার সাথে মিলে যায়। আর যদি আক্ষরিক অর্থে ধরি তবে প্রশ্ন আসে- যে দানব সমগ্র পৃথিবীকে হাতের মুঠোয় নেবে সে দাঁড়াবে কোথায়? সে মানুষের সাথে কথা বলবে কীভাবে?
যাইহোক, তর্কের খাতিরে আমি যদি ধরেও নেই যে, “ইহুদি-খ্রিষ্টান সভ্যতা (!)” দাজ্জাল নয়, বরং ভবিষ্যতে ঘোড়ায় উপবিষ্ট এক চক্ষু বিশিষ্ট এক দানব আসবে, সমগ্র পৃথিবী চামড়া দিয়ে মোড়ানো একটা ডিমের মতো হয়ে যার হাতের মুঠোয় থাকবে, সে মানুষকে বলবে- আমাকে রব (পালনকর্তা) বলে মেনে নাও, যে তাকে রব হিসাবে মেনে নেবে সে তার এক হাতে থাকা জান্নাতে প্রবেশ করবে আর যে তাকে মানতে অস্বীকৃতি জানাবে সে তার অন্য হাতে থাকা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যদিও সত্যিকার অর্থে তার জাহান্নামই হলো জান্নাত আর তার জান্নাতই হলো জাহান্নাম। তখন দাজ্জাল হবে মানবজাতির সবচেয়ে বড় শত্রু। কিন্তু আমার প্রশ্ন এই মুহূর্তে মানবজাতির সবচেয়ে বড় শত্রু কে বা কারা? বিশেষ করে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু কারা? একবাক্যে নিশ্চয় এর উত্তর হবে- পাশ্চাত্য ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী সভ্যতা। তারা সুপরিকল্পিতভাবে মুসলিম জাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে একটার পর একটা মুসলিম দেশ তারা ধ্বংস করে দিচ্ছে। এই মুহূর্তে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে এনেছে মানবজাতিকে। দুই-দুইটা বিশ্বযুদ্ধ বাধিয়ে ১১ কোটি বনি-আদমকে তারা নির্মমভাবে হত্যা করেছে, তার চেয়েও বহুগুণে মানুষ আহত, বিকলাঙ্গ হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে। সমগ্র পৃথিবীকে শোষণ করে তারা সম্পদের পাহাড় গড়েছে। তাদের ভোগ-বিলাসিতার খেসারত দিতে গিয়ে এই মুহূর্তে কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে মারা যাচ্ছে। তাদের তৈরি আইন, বিধান, সুদভিত্তিক অর্থনীতি, সমাজব্যবস্থা অনুসরণ করে মানবজাতি আজ চরম দুঃখ-কষ্টে নিপতিত। প্রতিটা দেশে, প্রতিটা সমাজে অন্যায়, অবিচার, যুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ছিনতাই, হত্যা, ধর্ষণ, দাঙ্গা, যুদ্ধ-বিগ্রহ এক কথায় অশান্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই বস্তুবাদী সভ্যতা দাজ্জাল হোক আর নাই হোত সে যে মানবজাতির সবচেয়ে বড় শত্রু এতে কি সন্দেহ থাকে?
তাহলে এখন কি মুসলিম জাতিকে এই বস্তুবাদী সভ্যতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত নয়? মানবজাতিকে কি এই শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত নয়? আমরা হেযবুত তওহীদ মানবজাতিকে এই প্রতারক সভ্যতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে এক নতুন ভারসাম্যপূর্ণ, সত্য ও ন্যায়ভিত্তিক সভ্যতার জন্ম দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
যারা মাননীয় এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী তথা হেযবুত তওহীদের দাজ্জাল বিষয়ক বক্তব্যকে কোনো বিবেচনা ছাড়াই, বিচার-বিশ্লেষণ ছাড়াই এক তুড়িতে উড়িয়ে দিতে চান তারা বুঝে হোক আর না বুঝেই হোক কার্যত পাশ্চাত্য ইহুদি-খ্রিষ্টান সভ্যতার স্বার্থ রক্ষা করে চলেছেন, কার্যত তাদের দালালী করে যাচ্ছেন। মুসলিম জাতিকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দিচ্ছেন না।
ভবিষ্যতে তেমন কোনো দানব আসলে আমরা সকলেই তার বিরুদ্ধে লড়াই করব, তবে এই মুহূর্তে আসুন মানবতার সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে মানবজাতিকে ঐক্যবদ্ধ করি, সহযোগিতা করতে না পারেন দয়া করে এই মহৎ কাজে বাধা দিয়েন না। এটাকে দাজ্জাল বলে মানতে না পারেন অন্তত এটা মানুষকে বলুন যে, পাশ্চাত্য ইহুদি-খ্রিষ্টান বস্তুবাদী আত্মাহীন, স্রষ্টাহীন এই সভ্যতা আসলেই মানবজাতির সবচেয়ে বড় শত্রু, কাজেই তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা