প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মহীন দেশের সমৃদ্ধি!

ধর্মহীন দেশের সমৃদ্ধি!

১৩ নভেম্বর ২০১৭ ১১:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ইত্যাদি দেশের উদাহরণ টেনে ধর্মবিদ্বেষীরা বলেন, ওগুলো নাস্তিকদের দেশ, ওইসব দেশের মানুষরা ধর্ম নিয়ে মাথা ঘামায় না, যারাও বা আস্তিক আছেন তারাও ধর্মকে নিছক ব্যক্তিগত, পারিবারিক কালচারের বাইরে কিছু ভাবেন না। অথচ দেশগুলোতে অপরাধ নেই, সন্ত্রাস নেই, দুর্নীতি নেই। দারিদ্র্য নেই, অশিক্ষা নেই। ধর্ম ছাড়াই দিব্যি দেশগুলো চলছে, তাহলে ধর্মের কী দরকার?
তাদের প্রতি আমার দাবি হচ্ছে, নেদারল্যান্ডস বা নরওয়ে বা সুইডেনের এতই যখন সমৃদ্ধি এসেছে তখন তাদের উচিত নয় সীমান্ত দিয়ে সেই সমৃদ্ধিকে কয়েকটি ক্ষুদ্র ভূখণ্ডের মধ্যে আবদ্ধ করে রাখা। তাদেরকে বরং বলুন বর্ডার খুলে দিতে। তারা ঘোষণা দিয়ে দিক- আমাদের দেশ সবার জন্য। সব ধর্ম, বর্ণ, দেশ, জাতির মানুষের জন্য। যে কেউ আমাদের দেশে আসতে পারে, যতদিন ইচ্ছা বসবাস করতে পারে, ব্যবসা-বাণিজ্য করে যত ইচ্ছা টাকা কামাতে পারে। কোনো ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না। তারপর দেখা যাক তাদের শান্তি, সমৃদ্ধি কতদিন স্থায়ী হয়! জেনে রাখা দরকার- ইসলাম কিন্তু এই ঘোষণা অত্যন্ত বলিষ্ঠভাবেই দেয় কারণ ধারণাগতভাবে ইসলাম এসেছে সমস্ত মানবজাতির জন্য, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে সীমানাপ্রাচীরের শাসনে বন্দী হয়ে থাকার জন্য নয়।
দ্বিতীয়ত- নেদারল্যান্ডস, সুইডেন বা নরওয়ের প্রতি আরও দাবি হচ্ছে, তারা যে অভিনব আদর্শ দিয়ে এমন সমৃদ্ধ (?) দেশ গড়ে তুলেছে, অন্যায়, অপরাধ নির্মূল করে ফেলেছে সেটাকে বাকি পৃথিবীতেও প্রতিষ্ঠা করুক। কেবল নিজেরা সুখে থাকবে, অন্যদের কথা ভাববে না তা কী করে হয়? সারা পৃথিবী চুলোয় যাক, আমরা ভালো থাকলেই হলো- এরকম মানসিকতা থাকলে সে তো মানুষই না। তার উন্নতিই কি, সমৃদ্ধিই কি! নেদারল্যান্ডস কি পারবে বাকি পৃথিবীকেও তাদের মত শান্তি-সমৃদ্ধি দিয়ে ভরিয়ে তুলতে? নরওয়ে কি পারবে তাদের অর্থনৈতিক স্বচ্ছলতাকে ছোট্ট ঐ ভূখণ্ডের পরিসরে আবদ্ধ না রেখে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে? সেই আশা কেউ করেন কি? অথচ ইসলামকে সেটাই করতে হয়েছে।
বিশ্বনবী পারতেন কেবল মদীনাকে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা দিয়ে ভরিয়ে রাখতে। তারপর চারদিকে শক্ত পাহারা বসিয়ে দিয়ে আরাম-আয়েশে দিন কাটাতে! বাকি আরবে চলত আইয়ামে জাহেলিয়াত, সারা পৃথিবীতে চলত রোমান-পারস্যের অপশাসন। তাতে কী? রসুল তো ভালো থাকলেন, তাঁর সাহাবীরা তো সুখে থাকলেন! কিন্তু ইতিহাস বলছে আল্লাহর রসুল তা করলেন না। তিনি যে মহান আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শ সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সমস্ত পৃথিবীতে ন্যায়, সাম্য, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে- এই লক্ষ্য নিয়ে তিনি সামনে এগিয়ে গেলেন। তারই ফলে মাত্র ৬০-৭০ বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে ন্যায়, সাম্য ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলো। উল্লেখিত দেশগুলোও সেটা করে দেখাক। তাহলে বোঝা যাবে আসলেই ধর্ম ছাড়াও এমন আদর্শ সম্ভব যা পুরো মানবজাতিকে সর্বাঙ্গীন সমৃদ্ধি এনে দিতে সক্ষম।
আচ্ছা, নেদারল্যান্ডস এর মত দেশগুলোর সমৃদ্ধি যে ‘ধর্মহীনতার’ কারণে হয়েছে তারই বা নিশ্চয়তা কী? বাংলাদেশ তো পৃথিবীর গরীব দেশগুলোর অন্যতম। সেই দেশটারই একটি এলাকা হচ্ছে গুলশান-বনানী। সেখানে গিয়ে দেখুন অন্য রকম চিত্র। যেমন নিরাপত্তার কড়াকড়ি, তেমনি চোখ ধাঁধানো ইমারত। বিলাসবহুল হোটেল রেস্টুরেন্ট। ঝা তকতকে রাস্তায় দামী দামী গাড়ি সাই সাই করে চলছে। মনে হবে কতই না সমৃদ্ধ এলাকা। কিন্তু আমরা সবাই জানি এই সমৃদ্ধি আমার আপনার মত সাধারণ মানুষের চোখের তৃপ্তি যোগাতে পারে মাত্র, তার বেশি কিছু নয়। এই সমৃদ্ধি ১৬ কোটি মানুষের মধ্যে ছোট্ট একটি শ্রেণির শ্রেণিগত সমৃদ্ধি! কোটি কোটি খেটে খাওয়া মানুষের ঘামের বিনিময়ে মুষ্ঠিমেয় একটি শ্রেণির সমৃদ্ধির ইমারত গড়ে উঠেছে, যা কস্মিনকালেও সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব নয়, সারা পৃথিবীতে তো আরও নয়।
আপনি কেবল ঝলমলে অট্টালিকা, ফ্লাইওভার, রাজপথ দেখবেন, কিন্তু এসবের যোগানদাতা বস্তিবাসীদের দেখবেন না তা কী করে হয়? ঔপনিবেশিক শাসন-শোষণের শিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর ক্ষুধা-দারিদ্র্য, অশিক্ষা-কুশিক্ষা আর নিরাপত্তাহীনতার বিনিময়ে গড়ে উঠেছে কয়েকটি নেদারল্যান্ডস। সিরিঞ্জ দিয়ে রক্ত নেবার মত করে কয়েক শতাব্দী ধরে নেদারল্যান্ডস এর মত ঔপনিবেশিক শক্তিগুলো আফ্রিকা, এশিয়ার দেশগুলো থেকে অর্থ-সম্পদ শোষণ করেছে। আজকে আমরা এই দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ, অনুন্নত দেশ, দারিদ্র্যপীড়িত দেশ বলছি, কিন্তু কয়েক শতাব্দী আগেও এই দেশগুলোর সমৃদ্ধি দেখে পশ্চিমাদের চোখ ছানাবড়া হত। নিছক সামরিক শক্তিবলে জোর করে দখল করে সমৃদ্ধ এই ভূখণ্ডগুলোকে কয়েক শতাব্দী ধরে শোষণ করে দেউলিয়া বানিয়ে ছেড়েছে পশ্চিমারা। এই অবস্থায় নামানো হয়েছে যে, আগামী কয়েক শতাব্দীতেও এদের পক্ষে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো সম্ভব নয়। আর এদের শোষণ করে তারা এতই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে যে, আগামী কয়েক শতাব্দীতেও তাদের হেসেখেলে চলে যাবে! তারাই সুইডেন, নরওয়ের মত কার্যত কিছু পর্যটন স্পট বানিয়ে রেখেছে অবকাশ যাপন তথা ফূর্তি করবার জন্য। কাল যদি পৃথিবীতে ধর্ম বলে কিছু নাও থাকে তাহলেও পৃথিবীর প্রত্যেকটি দেশ নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে হতে পারবে না, যেমন পারবে না বাংলাদেশের প্রত্যেকটি জনপদ গুলশান-বনানী হতে।
একমাত্র ইসলামই পেরেছে সকল মানুষের মধ্যে শ্রেণিগত, বর্ণগত, ভৌগোলিক, ভাষাগত বৈষম্য দূর করে মানুষ হিসেবে সকলকে সমান মর্যাদা ও অধিকার প্রদান করতে। সবার জীবনে ন্যায়, সাম্য, সুবিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে। অর্থের সুসম বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে। ভবিষ্যতেও একমাত্র ইসলামের পক্ষেই সম্ভব সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানো।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা