প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   শোনা কথায় বিশ্বাস মুসলমানের কাজ...

শোনা কথায় বিশ্বাস মুসলমানের কাজ নয়

১৪ নভেম্বর ২০১৭ ১০:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহমান শিহাব:
আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, “যদি আসমান ও জমিনের মাঝে তিনি ছাড়া অন্য কোন ইলাহ থাকতো তবে উভয়েই ধ্বংস হয়ে যেত (সুরা আম্বিয়া ২২)।” কোর’আনে এরকম বহু আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাঁর একত্বের পক্ষে যুক্তি উপস্থাপন করে মানুষকে ঈমান আনতে আহ্বান করেছেন। না বুঝে ঈমান আনতে তিনি কখনও বলেন নি। বহু জায়গায় চিন্তা করার জন্য বলেছেন, “তোমরা কি চিন্তা করবে না?” (সুরা নাহল ১৫-১৭) অতএব মুসলমান জাতিকেও এখন যুক্তিশীল, চিন্তাশীল হতে হবে।
জনগণকে এখন নিজের মগজ খাটাতে হবে, অন্যের মগজ ব্যবহার করলে চলবে না। মুসলমান জাতি কখনই গুজব নির্ভর ছিল না। আল্লাহর রাসুল কখনই গুজব বা হুজুগকে প্রাধান্য দেন নি। ইতিহাসের ছোট্ট একটি ঘটনার মাধ্যমে তা বোঝা যায়, “আল্লাহর রাসুলের ছেলে ইব্রাহিম যেদিন ইন্তেকাল করলেন সেদিন সূর্য গ্রহণ হলো। লোকেরা বলাবলি করতে লাগলো, তিনি মনে হয় সত্য নবী, কারণ তাঁর ছেলে মৃত্যু বরণ করেছে বলেই সূর্যগ্রহণ হয়েছে। চলো সবাই তাঁর কাছে ঈমান আনি।” রাসুলাল্লাহ এসব আলোচনা শুনে ঘর থেকে বের হয়ে আসলেন এবং বললেন, “আমি শুনতে পেলাম তোমরা বলাবলি করছো আমার ছেলে ইন্তেকাল করেছে বলে সূর্য গ্রহণ হয়েছে। এটা ভুল! আমার ছেলের হায়াত শেষ তাই সে ইন্তেকাল করেছে। এর সাথে সূর্যগ্রহণের কোন সম্পর্ক নেই। সূর্যগ্রহণ প্রাকৃতিক নিয়মের অংশ।” ইচ্ছা করলে তিনি চুপও থাকতে পারতেন। কারণ এতে করে অনেক লোক তাঁর উপর ঈমান আনতো। কিন্তু তিনি তা করলেন না, তিনি সকল গুজব, হুজুগের ডালপালাকে কেটে শিকড়সহ উপড়ে ফেলে দিলেন। কিন্তু আজ তাঁর অনুসারী দাবিদার জনগোষ্ঠীটি অনেকটাই গুজব নির্ভর হয়ে পড়েছে।
তারা চিন্তাভাবনা ছাড়াই ফেসবুকের মত অনির্ভরযোগ্য মাধ্যমের প্রচারণাকেই বিশ্বাস করে। এখানে প্রচুর ফেইক আইডি আছে যার মাধ্যমে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা চালানো হয়। অথচ আমরা দেখি ফেসবুকে প্রচারিত একটি বানোয়াট ছবিকে ভিত্তি করে হাজার হাজার মুসল্লি ফেতনাবাজ আলেম মওলানাদের প্ররোচনায় কোনো একটি সম্প্রদায়ের উপর ঝাপিয়ে পড়ে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিচ্ছে, অন্য ধর্মের উপাসনালয় গুড়িয়ে দিচ্ছে। এতে কি ইসলামের উপকার হচ্ছে? না! বরং ক্ষতি হচ্ছে। প্রকৃত মুসলমান কখনই হুজুগ আর গুজবের উপর ভিত্তি করে কাজ করে না। তারা কাজ করে সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে। তারা জেনে বুঝে কাজ করে। কোর’আন, হাদিসে কী নির্দেশ দেয়া আছে, তাদের এমাম কী নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক কাজ করে। কিন্তু এটা কিভাবে হলো যে একটা ইস্যু তৈরি করে দেওয়া হলো, আর লক্ষ লক্ষ মুসলমান হৈ হৈ রৈ রৈ করে সেদিকে ছুটতে লাগল? যখন কোন ইস্যু সৃষ্টি হয় তখন সরকারের ঘুম হারাম হয়ে যায়। বায়তুল মোকাররমের সামনে হাজার হাজার পুলিশ, র‌্যাব রাইফেল হাতে পাহারা দেয় কারণ নামাজের পর বিক্ষোভ হবে। যে নামাজ মানুষকে ঐক্যের শিক্ষা দেয়, ইমামের তাকবীরের সাথে সাথে আনুগত্য করতে শেখায় সে নামাজ শেষ করে মানুষগুলো অনৈক্য সৃষ্টির জন্য উন্মাদের মতো কোনো রকম চিন্তাভাবনা ব্যতীত অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। কেন মুসলিম জাতি এমন হয়ে গেল?
মুসলিমদের এখন সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে কাজ করতে হবে। তাহলেই ইসলামের উপকার হবে। এখন তাদের কাজের ফলে ইসলামের বদনাম হচ্ছে। এই সাধারণ জ্ঞান বিবর্জিত আচরণ পরিহার করলে মানুষ আবার এই দীনের সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে। মুসলমানদের মনে রাখতে হবে, চিন্তাভাবনাহীন প্রতিটা কাজের জন্য, প্রতিটা কথার জন্য হাশরের দিন আমাদের সবাইকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা