প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   শিক্ষাব্যবস্থার বেহাল দশা

শিক্ষাব্যবস্থার বেহাল দশা

১৮ ডিসেম্বর ২০১৭ ১১:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. মোস্তাফিজুর রহামান শিহাব:
বর্তমান আমাদের শিক্ষাব্যবস্থার বেহাল দশা নিয়ে অনেক কথা বার্তা শুনি। মোহাম্মদ জাফর ইকবালও এ বিষয়ে অনেক লিখেছেন, প্রশ্ন ফাঁস ইত্যাদি রোধকল্পে জনসচেতনমূলক কাজ করেছেন। কিন্তু অনেক বিশেষজ্ঞই বলছেন, কেবল ত্রুটি সংস্কার করাই যথেষ্ট নয়, সময় এসেছে আমাদের শিক্ষাব্যবস্থাকে এখন ঢেলে সাজাতে হবে। কারণ এ শিক্ষাব্যবস্থার গোড়াতেই গলদ রয়েছে।
গোটা ভারতীয় উপমহাদেশ প্রায় দুইশত বছর ব্রিটিশদের পদানত ছিল। তাদের থেকে আমরা আপাতদৃষ্টিতে স্বাধীন হলেও তাদের দুইশত বছরের শিখিয়ে যাওয়া ব্যবস্থাগুলো আমরা পরিবর্তন না করে সেগুলোই বহাল রেখেছি। উপনিবেশ ও স্বাধীন দেশের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য থাকে, তাই দাসত্বের ব্যবস্থাগুলো স্বাধীন জাতির জন্য মানানসই হয় না- এই সরল সত্যটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। তাই আমাদের জীবনব্যবস্থার প্রতিটি স্তরে এখনও ব্রিটিশদের তৈরি তন্ত্র-মন্ত্র বিদ্যমান। ব্রিটিশরা চেয়েছিল এমন একটি শিক্ষাব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিতে যার মাধ্যমে আমরা আজীবন তাদের আনুগত্য তথা গোলামি করে যাব, আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলে হীনম্মন্যতায় আপ্লুত একটি দাস জাতিতে পরিণত হবো। কখনই আর মাথা তুলে দাঁড়াতে চাইব না। এই শিক্ষাব্যবস্থা প্রণয়নের ব্যাপারে ইংরেজরা তাদের দুষ্টবুদ্ধির সর্বোচ্চ প্রয়োগ করেছিল। তাদের এই ব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ রাজনৈতিক লর্ড মেকলে ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারী ব্রিটিশ পার্লামেন্টে যে বক্তব্য দেন তার অংশবিশেষ তুলে ধরছি।
“আমি ভারতের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়িয়েছি কিন্তু একটি ভিক্ষুকও আমার চোখে পড়েনি, একটি চোরও আমি দেখতে পাইনি। এ দেশে সম্পদের এত প্রাচুর্য এবং এদেশের মানুষগুলো এতটাই যোগ্যতাসম্পন্ন ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী যে এদেশকে আমরা কখনই পদানত করতে পারবো না যদি না তাদের মেরুদণ্ডটি ভেঙ্গে ফেলতে পারি। এদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যই হচ্ছে সেই মেরুদণ্ড। এ কারণে আমার প্রস্তাব হচ্ছে, আমরা এখানকার প্রচলিত শিক্ষাব্যবস্থা, সংস্কৃতিকে এমন একটি শিক্ষা ও সংস্কৃতি দিয়ে প্রতিস্থাপন করা যাতে প্রতিটি ভারতীয় নাগরিক ভাবতে শেখে যে, যা কিছু বিদেশী ও ইংরেজদের তৈরি তাই ভালো ও নিজেদের দেশের থেকে উৎকৃষ্টতর। এভাবে নিজেদের উপরে শ্রদ্ধা হারাবে, তাদের দেশজ সংস্কৃতি হারাবে এবং এমন একটি দাসজাতিতে পরিণত হবে ঠিক যেমনটি আমরা চাই।”
এ একটি মাত্র কথা থেকে ইংরেজদের পরিকল্পনা স্পষ্ট বোঝা যায়। ইংরেজরা চেয়েছিল আমাদের শুধু বাহ্যিক ভাবেই নয় মানসিক ভাবেও দাসে পরিণত করা ও তারা তা করতে সমর্থও হয়েছে। তারা তাদের পরিকল্পনা অনুসারে সর্বপ্রথম দুই ধরনের শিক্ষাব্যবস্থার প্রণয়ন করে যার ফলে তারা জাতিকে ভাগ করো, শাসন করো (Divide and Rule) নীতি অনুসারে দুভাগে ভাগ করে দিতে পারে। তারা এরই ধারাবাহিকতায় মুসলমাদের জন্য কলকাতা আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন যার প্রথম ছাব্বিশজন প্রিন্সিপাল ছিল খ্রিষ্টান ও হিন্দুদের জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে। ইংরেজদের আগমনের অব্যবহিত পূর্বে ভারতবর্ষ মুসলমান মোঘলদের শাসনাধীন ছিল। তখন ভারতবর্ষে হিন্দু-মুসলিম বিদ্বেষভাবে ছিল না। কিন্তু ব্রিটিশরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এ বিষয়টি বিশদভাবে “সাম্প্রদায়িকতা কী ও কেন” শীর্ষক একটি নিবন্ধে তুলে ধরেন। সেখানে তিনি বলেন, “ আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে এসেছে। হিন্দু কৃষক ও মুসলমান কৃষকের মধ্যে সংঘর্ষ বাধে নি। তারা একে অপরকে উৎখাত করতে চায় নি। নদীতে হিন্দু জেলে ও মুসলমান জেলে এক সঙ্গে মাছ ধরেছে। তাঁতিরা তাঁত বুনেছে। সাধারণ মানুষ একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছে। মানুষ একই পথ ধরে হেঁটেছে, একই বাজার হাটে গিয়ে কেনাবেচা করেছে, থেকেছে একই আকাশের নিচে। কে হিন্দু কে মুসলমান তা নিয়ে খোঁজাখুঁজি করেনি, নাক সিঁটকায়নি। তাহলে? সা¤প্রদায়িকতা তৈরি করল কারা? তৈরি হলো কী ভাবে? কেন?
শুধু করল দুই দিকের দুই মধ্যবিত্ত – হিন্দু মধ্যবিত্ত এবং মুসলিম মধ্যবিত্ত। ব্রিটিশ যুগেই এই ঘটনার সূচনা। তার আগে স¤প্রদায় ছিল, কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না। ব্রিটিশ আমলে হিন্দু মধ্যবিত্ত শিক্ষায় ও অর্থনৈতিক প্রতিষ্ঠায় উঠতি মুসলিম মধ্যবিত্তের তুলনায় অন্তত পঞ্চাশ বছর এগিয়ে ছিল। মুসলিম মধ্যবিত্ত দেখল জায়গা তেমন খোলা নেই, অন্যরা দখল করে নিয়েছে। শুরু হলো দু’পক্ষের প্রতিযোগিতা ও প্রতিদ্বদ্বিতা। যারা দখল করে রেখেছে তারা হিন্দু স¤প্রদায়ের লোক। শাসক ব্রিটিশরা এ ব্যাপারে দু’পক্ষকেই উস্কানি দিল যাতে তাদের রেষারেষিটা আরো বাড়ে। বাড়লে ব্রিটিশের সুবিধা, কেন না ঝগড়াটা তখন শাসক-শাসিতের থাকবে না, হয়ে দাঁড়াবে হিন্দু-মুসলমানের।” [প্রতিদিনের সংবাদ ১৭ জুলাই ২০১৬]
উল্লেখ্য যে, ব্রিটিশ প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় কারিগরি কোনো শিক্ষা রাখা হয় না। এর ফলে জাতির একটি বিরাট ভাগ বেকারত্ব সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে। সমৃদ্ধশালী ভারতবর্ষের একজন লোকের জন্য বেকারত্ব ছিল একটি অসম্ভব ব্যাপার। উইলিয়াম হান্টার তার দ্যা ইন্ডিয়ান মুসলমানস বইয়ে উল্লেখ করেছেন, “একশ সত্তর বছর আগে সম্ভ্রান্ত পরিবারের একজন মুসলিমের পক্ষে দরিদ্র হওয়া ছিল প্রায় অসম্ভব; অথচ এখন তাদেরই কারও পক্ষে ধনী হওয়া তেমনটাই অসম্ভব।” অন্যদিকে হিন্দুদের মধ্যে প্রচণ্ড স্বার্থপরতা ঢুকিয়ে দেয়া হয়, মোঘল ও সুলতানী আমলের বাদশাহদের নিষ্ঠুর ও বর্বর বলে আখ্যা দিয়ে মুসলমানদের জন্য বিদ্বেষ সৃষ্টি করা হয়। এর ফলে পরবর্তীতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় সে সম্পর্কে আমরা সবাই অবহত রয়েছি।
তো ব্রিটিশদের এমন পরিকল্পনার ফলে আমাদের শিক্ষাব্যবস্থায় এ দাসত্ব ও গোলামী ঢুকে পড়ে ও এরই ধারাবাহিকতা এখনও বিদ্যামান। এখনকার মাদরাসা পড়ুয়া জনগোষ্ঠী কারিগরী শিক্ষার অভাবে ধর্মকে রুজি হিসেবে গ্রহণ করে ধর্মজীবিতের পরিণত হয়েছে ও অন্যদল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক হচ্ছে ও নিজেরাই নিজেদের দেশকে শোষণ করছে।
এখন আমাদের এ দ্বৈতনীতির শিক্ষাব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন পরবর্তী প্রজন্ম ন্যায়, সাম্য ও ঐক্যের শিক্ষা পাবে, যেখানে কোন সাম্প্রদায়িকতা ও গোলামি মানসিকতার শিক্ষা দেওয়া হবে না। জাতির প্রতিটি নাগরিক এক লক্ষ্য, এক সত্য নিয়ে বের হবে। এটা করতে হলে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে হবে, সংস্কার করে লাভ হবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা