প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জাতির ইমাম কেন অপরিহার্য?

জাতির ইমাম কেন অপরিহার্য?

২৩ ডিসেম্বর ২০১৭ ১০:৩১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
‘বাংলাদেশের একটি সংবিধান আছে, সেখানে রাষ্ট্রের গঠন ও কার্যপ্রক্রিয়া সুন্দরভাবে বিধিবদ্ধ করা আছে। তাহলে প্রধানমন্ত্রীর কী দরকার? রাষ্ট্রপতির কী দরকার? আমাদের জন্য সংবিধানই তো যথেষ্ট।’- কেউ যদি এমন প্রশ্ন করে তাহলে আপনি নিশ্চিতভাবেই তাকে বেকুব সাব্যস্ত করবেন। কারণ এটা সাধারণ জ্ঞান যে, কেবল সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্র চালাতে হয় ব্যক্তিকে, সংবিধান সেই ব্যক্তিকে করণীয়-বর্জনীয়’র কথা স্মরণ করিয়ে দেয় মাত্র।
এই সহজ সত্যটিই অনেকে বোঝেন না। তারা কিতাব দিয়ে জীবনের সব সমস্যার সমাধান করতে চান কিন্তু বোঝেন না কীভাবে কিতাব অনুসরণ করতে হয়। তারা বোঝেন না আল্লাহর রসুল যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ঐ জাতির অবিসংবাদিত নেতা ছিলেন, জাতির সদস্যদের ঘরে ঘরে আজকের মত রেডিমেড কোর’আন ছিল না, হাদীসের বইয়ের কথা তো কেউ চিন্তাও করতে পারত না। তারা যে কোনো বিষয়ে সমাধান জানতে তাদের নেতার শরণাপন্ন হত। তখন আল্লাহর রসুল বাস্তব প্রেক্ষাপট বুঝে সমাধান বা দিক-নির্দেশনা দিতেন। সেগুলোই পরবর্তীতে হাদীস আকারে লিপিবদ্ধ হয়েছে।
আল্লাহর রসুল (সা.) ইন্তেকাল করলেন, পরোক্ষণেই আবু বকর (রা.) জাতির ইমাম হলেন। জাতির কাছে তখন তিরিশ পারার কোর’আন। অনেকে কোর’আনের হাফেজ ছিলেন। কিন্তু কেউ এ কথা বলল না যে, আমাদের কাছে তো কোর’আন আছে, আমরা কোর’আন পড়লেই বুঝতে পারি, তাহলে আমরাই তো যথেষ্ট কোর’আন মেনে জীবনযাপন করার জন্য, কেন আমাদেরকে একজন ব্যক্তির হুকুম মানতে হবে?
কেউ তেমন কথা বলল না, কারণ তারা ধর্মান্ধ ছিলেন না। তারা জানতেন কোর’আন পড়ে, হাদীস পড়ে যে যার মত সিদ্ধান্ত নেওয়া এই দ্বীনের নীতিপরিপন্থী। পবিত্র কোর’আন জাতির জন্য। সেই জাতিতে কোর’আনের বাস্তবায়ন কোন প্রেক্ষাপটে কীভাবে হবে তা নির্ধারণ করার এখতিয়ার থাকে কেবল জাতির অবিসংবাদিত ইমামের। জাতির কর্তব্য একজন সত্যনিষ্ঠ ইমামের অধীনে ঐক্যবদ্ধ থাকা, আর সেই ইমামের কর্তব্য জাতিকে আল্লাহর হুকুমের ভিত্তিতে পরিচালিত করা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! আল্লাহর আনুগত্য কর, রসুলের আনুগত্য কর এবং আনুগত্য কর তোমাদের আদেশদানের অধিকারীর (নিসা ৫৯)। অন্যত্র বলেন,‘স্মরণ কর, যেদিন আমি প্রত্যেক জাতিকে তাদের ইমামসহ ডাকব (বনি ইজরাইল ৭১)। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোর’আন যতটা দরকারী, জাতির একজন ইমাম থাকাও ততটাই দরকারী।
তাই আল্লাহর রসুলের কাছে থেকে সরাসরি যারা ইসলাম শিখেছিলেন তাদের ইতিহাসে পাই- যখনই একজন খলিফা বা ইমাম ইন্তেকাল করেছেন, তার পরোক্ষণেই জাতি অন্য একজনকে তাদের ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েছে। কোর’আন সংকলন ছাড়াই তারা বহু বছর কাটিয়ে দিয়েছেন কেউ তা নিয়ে প্রশ্ন তোলে নি, কিন্তু ইমামহীন অবস্থায় যাতে একটি মুহূর্তও কাটাতে না হয় সেজন্য তারা কতটা সজাগ ও সচেতন থেকেছেন তা ইতিহাসের পাঠকমাত্রই জানেন।
কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, বর্তমানে আমাদের আকীদাচ্যুতি এই পর্যন্ত গেছে যে, কোর’আনের আয়াতের উচ্চারণ নিয়ে তর্ক-বিতর্ক ও মারামারিতে লিপ্ত হলেও লক্ষ্যহীন ঐক্যহীন নেতৃত্বহীন কর্তৃপক্ষহীন এই জাতির ‘ইমাম’ নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। আমরা ঘরে বসে কোর’আন পড়ি, হাদীস পড়ি, আর নিজেদের মত করে সিদ্ধান্ত নেই, একে অপরকে কাফের আখ্যা দেই, এমনকি রক্তপাত পর্যন্ত করি। অথচ জাতি যে বহু পূর্বেই ইমামহীন হয়ে ইসলামের ঐক্যবদ্ধনী থেকে বহির্গত হয়ে গেছে, ঐক্য নষ্ট করে জাতিসত্ত্বাই হারিয়ে ফেলেছে এবং পৃথিবীময় আল্লাহর অভিশাপের বস্তুতে পরিণত হয়েছে সে খেয়াল নেই।
লেখক: সহকারী সাহিত্য সম্পাদক, হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা