প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এই সাম্য কাম্য নয়

এই সাম্য কাম্য নয়

১২ জানুয়ারি ২০১৮ ০১:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কামরুল আহমেদ
তথাকথিত নারীবাদী ও প্রগতিশীল একটি শ্রেণি পশ্চিমাদের ভাবধারায় প্রভাবিত হয়ে কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমতার দাবি তোলেন। বাস্তবে তারা নারী ও পুরুষের প্রকৃতিগত বৈশিষ্ট্যকে উপলব্ধি করেন না বলেই একে নারীর অধিকার বলে ভেবে থাকেন। তারা বুঝতে পারেন না যে এটা নারীর অধিকার নয়, বরং অধিকার হারানোর ফল। আমাদের আধুনিক সমাজকাঠামো নারীর সেই স্বাভাবিক অধিকারকে হরণ করে নিয়েছে যার ফলে তাদেরকে এই কঠোর পরিশ্রমের কাজ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।
কেউ আপত্তি তুলতে পারেন যে, “পেশাগত জীবনের এই অঙ্গনে কেন সমতা চাই না। দরিদ্র নারী উপোসে দিন কাটাক সেটা নিশ্চয়ই কারো কাম্য হওয়া উচিত নয়। কাজ করার অধিকার সবার আছে। যার যেমন যোগ্যতা সে সেই মোতাবেক কাজ করবে। ভিক্ষে করে খাওয়ার চেয়ে মাটি কেটে খাওয়া ভালো।”
তাদের প্রত্যুত্তরে বলব, আমরা উত্তরাধুনিক হতে গিয়ে, নারী পুরুষ সমান এই ধারণা প্রচার করতে গিয়ে প্রকৃতিকে অস্বীকার করছি। অনেক ক্ষেত্রে নারী-পুরুষ সমান তো বটেই, অপরাধের শাস্তিতে নারী পুরুষ সমান, ন্যায়বিচারের ক্ষেত্রে নারী পুরুষ সমান। কিন্তু দৈহিক শক্তিতে, উচ্চতায়, মানসিক স্থৈর্য্য, যে চিন্তার গভীরতায়, রুচি-অভিরুচিতে নারী পরুষ কি প্রকৃতিগতভাবে সমান? অবশ্যই নয়। যারা এ সত্যকে মানতে চান না, তাদের সত্যের প্রতি কোনো শ্রদ্ধ নেই। নারী পুরুষ সৃষ্টিগতভাবে, প্রকৃতিগতভাবে ভিন্নতাকে ধারণ করে। সেই ভিন্নতাকে অস্বীকার করা প্রগতি নয়, অন্ধত্ব। নারীকে আল্লাহ এতটাই সৌন্দর্য দান করেছেন যে নারীর চেয়ে সুন্দর আর কিছু আছে কিনা এমন প্রশ্নও বরাবর ওঠে। পক্ষান্তরে আল্লাহ পুরুষকে দিয়েছেন চারিত্রিক ও শারীরিক কঠোরতা। এই কঠোরতার অভাব কারো মধ্যে পরিদৃষ্ট হলে মানুষ তাকে মেয়েলী বলে ধিক্কার দেয়। নারী-পুরুষের এই বৈশিষ্ট্যই তাদের মর্যাদা।
একইভাবে প্রকৃতি নারী ও পুরুষকে ভিন্ন দায়িত্ব অর্পণ করেছে যেভাবে একটি কম্পিউটারের সাথে যুক্ত মনিটর আর প্রিন্টার ভিন্ন দায়িত্ব পালন করে। তাদের মতোই নারী ও পুরুষ একে অপরের সহযোগী। আমরা কি মনিটরের কাছ থেকে প্রিন্টারের কাজ আদায় করতে চাই? আমরা কি তাদেরকে একে অপরের সমান বা প্রতিদ্ব›দ্বী বলে দাঁড় করাতে চাই? তারা উভয়ে মিলে একটি নির্দিষ্ট উদ্দেশ্যকে পূরণ করবে এটাই আমাদের কাম্য। দুটোই কম্পিউটারের আউটপুট ডিভাইস, একটি দেখাবে সফট কপি, আরেকটি দেবে হার্ড কপি।
কিন্তু যখন সমাজ তার ভারসাম্য হারায় তখন নারীকে পুরুষের কাজ করতে হয় মৌলিক চাহিদা পূরণের জন্য। আমরা চাই সমাজের ভারসাম্য ফিরিয়ে আনতে। পশ্চিমা সমাজ পরিবার প্রথাকে নানাভাবে দুর্বল করে দিয়েছে, তারা বিয়ে নামক বন্ধনকেই অস্বীকার করতে চাচ্ছে। তাদের জীবনযাত্রার ব্যয় অত্যাধিক বলে কেউ কারো দায়িত্ব নেবে না, শুধু পশুর মতো একে অপরের সঙ্গে বসবাস করে জৈবিক চাহিদা পূরণ করে যাবে। যে কোনো মুহূর্ত থেকে তারা আবার পৃথক হয়ে যায়। যখন তাদের বয়স বেড়ে যায় তখনও তাদেরকে রোজগার করতেই হয়, নারী পুরুষ উভয়কেই। নারী দ্রুত বার্ধক্যে পৌঁছে শারীরিক কারণে কিন্তু কিছু করার থাকে না। তাদের সন্তানরা বড় হয় এলোমেলো জীবনের মধ্য দিয়ে। বুড়ো হলে তারা ওল্ড হোমে যায়। পশ্চিমা আধুনিকতার দৈন্য না বোঝার দরুন এই করুণ জীবনচর্চা আমাদের সমাজেও বিস্তার লাভ করছে। এই সব বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ফিচার হয়, করুণ মিউজিক দিয়ে ডকুমেন্টারি তৈরি করা হয়। আমরা টিভিতে সেগুলো দেখি আর আমাদের চোখের পাতা সিক্ত হয়ে ওঠে। তবু সেই পশ্চিমাদের পূজা থেকে আমরা বিরত হই না। আমার কথা হচ্ছে, গোড়ার ভুলটা সংশোধন করা হোক, শাখা প্রশাখা এমনিতেই ঠিক হয়ে যাবে।
ইসলাম নারীকে সমাজের সর্বাঙ্গনে কাজ করার অনুমতি দেয়। যখন পরিবারে পুরুষ সদস্য থাকে না তখন নারীকে জীবিকার প্রয়োজনে বাইরের কাজ করা লাগে। শোয়েব (আ.) এর মেয়েরা পিতা বৃদ্ধ হওয়ার কারণে রাখালের কাজ করতেন। কিন্তু এটা নারীর জাতীয় দায়িত্ব নয়, তাদের মূল কাজ সন্তান ধারণ ও পরবর্তী প্রজন্মকে কাজের লোকে হাতে ছেড়ে না দিয়ে নিজের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করা। জাতির প্রতি এর চেয়ে বড় অবদান আর কিছু নেই। নারীর সৌন্দর্য, কমনীয়তা প্রাকৃতিক সম্পদ। যে সমাজে নারী কঠোর কায়িক শ্রমে নিয়োজিত হয়ে নিজের সেই বৈশিষ্ট্য অর্থাৎ কোমলতা, রূপ-মাধুর্য, সুকণ্ঠকে বিনষ্ট করতে বাধ্য হয় সেই সমাজব্যবস্থার পরিবর্তন করা আগে প্রয়োজন। নারীর কাজের ক্ষেত্র অবশ্যই তার বৈশিষ্ট্যকে সংরক্ষণ করার উপযোগী হতে হবে- এটাই সকলের কাম্য হওয়া উচিত।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা