প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রকৃত ইসলাম আর জঙ্গিদের ইসলামের...

প্রকৃত ইসলাম আর জঙ্গিদের ইসলামের দৃশ্যমান প্রভেদ

৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

হুদায়বিয়ার চুক্তির অন্যতম শর্ত ছিল মুসলিমরা কেউ মক্কায় গেলে তাকে বন্দী করা হবে কিন্তু মক্কার কেউ মদীনায় এলে তাদেরকে আটকানো হবে না। ফলে মক্কার লোকেরা আত্মীয়তার টানে হোক বা কৌত‚হলের টানে মদীনায় যাতায়াত শুরু করে। ফলে কী হলো? তারা মদীনায় ইসলাম প্রতিষ্ঠার ফলে আরব্য বর্বরতার যুগ অপসৃত হয়ে যে শান্তিময় প্রগতিশীল নবীন সভ্যতার উদয় হচ্ছে তার সং¯পর্শ লাভ করল। ইসলাম সম্পর্কে তাদের নেতিবাচক ধারণাটি পাল্টে গেল। তারা বিস্ফোরিত নেত্রে দেখতে লাগল মানবাধিকার, শান্তি ও নিরাপত্তার একটি কুঁড়ি ধীরে ধীরে প্রস্ফুটিত হচ্ছে মদীনার মরূদ্যানে। খালেদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আসের মতো ইসলামের ঘোর শত্রুরাও ইসলাম গ্রহণ করলেন। খ্রিষ্টান গোত্র বনী তাঈ – এর একজন নারী মদীনায় বন্দী হিসাবে ছিলেন বেশ কিছুদিন যিনি ছিলেন আদী বিন হাতিমের বোন। বন্দী অবস্থায় তিনি রসুলাল্লাহ (সা.) ও তাঁর সাহাবীদের কাছ থেকে যে মানবিক আচরণ লাভ করেছিলেন তাতে এতটাই মুগ্ধ হন যে তিনি মুক্তি পেয়ে তাঁর ভাইকে বলেছিলেন রসুলাল্লাহর (সা.) সঙ্গে দ্রুত সন্ধি করার জন্য।
কাউকে জোর করে ধর্মান্তরকরণের একটি ঘটনাও রসুলাল্লাহর (সা.) জীবনীতে নেই। কারো ইচ্ছার বিরুদ্ধে ব্যক্তিগত পোশাক-আশাক, খাদ্যাভ্যাস, সংস্কৃতি চাপিয়ে দেওয়া ইসলামের মূল নীতিবিরুদ্ধ। কেউ এমন ইতিহাস দেখাতে পারবে না যে নামাজ না পড়ার জন্য মদীনায় কোনো ব্যক্তিকে শরিয়াহ পুলিশ পিটিয়ে মসজিদে নববীতে হাজির করেছেন। বস্তুত কোনো ধর্মের বিরুদ্ধে ইসলাম যুদ্ধ করে না, ইসলাম যুদ্ধ করে অন্যায়ের বিরুদ্ধে, অবিচার ও শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে। নির্যাতিত নিপীড়িত মানুষ দুরাচারী শাসকের নি®েপষণের যাঁতাকল থেকে মুক্তি পেয়ে ব্যক্তিজীবনেও ইসলামকে আলিঙ্গন করে।
আর রুচি ভাষা সংস্কৃতি? সেটা জল যেমন বিনা প্ররোচনায় নিচের দিকে গড়িয়ে যায় তেমনি রুচি, ভাষা ও সংস্কৃতিও স্বতঃস্ফ‚র্তভাবে যতটুকু প্রয়োজন মানুষ গ্রহণ করে নেবে। কোনো শক্তি প্রয়োগ প্রয়োজন নেই – মঙ্গলময় কিছু চাপিয়ে দিলে তা অমঙ্গলের কারণ হয়। ভালো খাবারও জোর করে খাওয়ালে হিতে বিপরীত হয়। আরবরা ইসলাম নিয়ে চতুর্দিকে ধাবিত হয়েছিল এবং সত্যযুগ প্রতিষ্ঠা করেছিল বলেই আরবের ভাষা, পোশাক, দাড়ি, জোব্বা, পাগড়ি, খাদ্যাভ্যাসকেও মানুষ আদর করে বরণ করেছিল। এগুলো চাপানো হয় নি, চাপানো ইসলামে নিষিদ্ধ এবং আরবের কালচার অন্যান্য জনপদের লোকেরা গ্রহণ করবে এটা ইসলামের অভিপ্রায়ও নয়। ইংরেজরা এদেশ দুইশ বছর শাসন করে গেছে, তাই আমাদের জাতীয় পোশাক ধুতি/লুঙ্গি হলেও আমরা শার্ট প্যান্ট পরাকে আধুনিকতা মনে করি। মাদুর ছেড়ে টেবিলে খাই। এজন্য আইন করতে হয় নি।
ইসলামে কিছু আছে বিধান, কিছু আছে মূল্যবোধ বা উপদেশ। ইসলাম দেহ ও আত্মার শান্তি বিধান করে, দেহের উপরও কিছু চাপিয়ে দেয় না, মনের উপরও কিছু চাপিয়ে দেয় না। আল্লাহর রসুলকে আল্লাহ বার বার বলেছেন, তোমাকে দারোগা করে পাঠানো হয় নি, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠানো হয়েছে, তোমার দায়িত্ব কেবল পৌঁছানো, কোর’আন একটি উপদেশগ্রন্থ মাত্র ইত্যাদি। অর্থাৎ ইসলাম পৃথিবীতে মানুষের জীবন থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর করে সত্যভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং ব্যক্তিকে তার স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দেবে। তার সামনে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মানদণ্ড তুলে ধরবে কিন্তু কিছু ওপর থেকে চাপিয়ে দেবে না। মানুষ চাইলে সেটা মানবে, চাইলে মানবে না। না মানলে এজন্য কাউকে শাস্তিও দেওয়া যাবে না। সংস্কৃতির মিথষ্ক্রিয়াটা যেটুকু হওয়ার সেটুকু স্বাভাবিকভাবেই হবে।
জঙ্গিবাদীদের বা গোড়াবাদীদের একটি বড় ভুল এখানে। তারা শরিয়ত আর উপদেশ, মূল্যবোধ আর সংস্কৃতির পার্থক্যটা বোঝেন না। মানুষের ব্যক্তি স্বাধীনতার কোনো মূল্যায়ন তারা করেন না, তারা এটা বোঝেন না যে, মানুষ সৃষ্টিগতভাবে স্বাধীন, তার আত্মা কারো দাসত্বের শিকলে আবদ্ধ হয় না। সেখানে জোরাজুরি চলে না – এটা মানুষের স্বভাবধর্ম। জঙ্গিরা তাই দাড়ি জোব্বা আর বোরকাকে ইসলামের বাধ্যতামূলক বিষয়ে পরিণত করে তা মানুষের উপর চাপিয়ে দিয়ে ইসলামের বিরাট ক্ষতি সাধন করেছেন।
এক শতাব্দী আগে পুজিবাদী গণতন্ত্রের যাঁতাকলে পিষ্ট মানুষকে অর্থনৈতিক সাম্যের বাণীতে মন্ত্রমুগ্ধ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু সেখানে মানুষের ব্যক্তিগত সম্পদ ভোগের অধিকার, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা ইত্যাদি ছিনতাই করা হয়েছিল, স্বর্গের নাম করে নরক চাপিয়ে দেওয়া হয়েছিল। তাই সেই নরক থেকে বেরিয়ে পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবনের ঝুকি নিয়ে সমাজতান্ত্রিক রাশিয়া, চীন, কোরিয়া, জার্মান, ভিয়েতনাম, কিউবা থেকে পালিয়ে গেছে, পালাতে গিয়ে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে সাগরে ডুবে মরেছে, সীমান্তরক্ষীদের গুলি খেয়ে মরেছে। তবু পালানো বন্ধ হয় নি। যেদিন বার্লিন প্রাচীর ভাঙলো সেদিন কী আক্রোশে সাধারণ মানুষ ঐ দেওয়ালটার উপরে ঝাপিয়ে পড়েছিল তা আমার আজও মনে পড়ে।
জবরদস্তি মানেই জাহেলিয়াত – সেটা ইসলামের নামেই হোক কিংবা গণতন্ত্রের নামে হোক কিংবা সমাজতন্ত্রের নামে। বলা যায় ইসলামিক ফ্যাসিজম হচ্ছে জঙ্গিবাদ। এই ফ্যাসিজমের হাত থেকে যারাই মুক্তি পেয়েছে তারাই সর্বপ্রথম যে কাজটি করেছে তা হলো বুক ভরে নিশ্বাস নিয়েছেন মুক্ত বাতাসে। তার সর্বশেষ নিদর্শন আমরা দেখলাম সিরিয়ায়।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এসডিএফ মানবিজ থেকে আইএস ঘাঁটি উচ্ছেদের পর সেখানের নারী ও পুরুষদের মধ্যে আনন্দের ঝড় বয়ে যায়। মোল্লাতান্ত্রিক বিকৃত ইসলাম নারীদের উপর ভয়াবহ বিধিনিষেধ আরোপ করে থাকে। তাই তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। আর আইএসের চাপে বাধ্য হয়ে দাড়ি রেখেছিলেন যারা, তারাও একে অপরের দাড়ি ছেটে দিয়ে আনন্দ ভাগাভাগি করেন। আইএস এর আরোপিত বিকৃত ইসলামের প্রতি বহুদিনের সঞ্চিত ক্ষোভ আনন্দের শ্রাবণধারা হয়ে জাতিকে আপসৃত করে দেয়।
আপনার বিশ্বাসকে প্রশ্ন করুন, এ কেমন ইসলাম, মানুষ যা থেকে মুক্ত হবার জন্য অধীর আগ্রহে প্রহর গুনতে থাকে আর মুক্ত হবার পর উচ্ছাস প্রকাশ করে? এর সাথে ঐ সমাজতান্ত্রিক ফ্যাসিবাদের কী পার্থক্য আছে? ব্যক্তিগত নামাজ রোজার ইসলামের বাইরে জাতীয় জীবনে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, তা রাজনৈতিকভাবেই হোক বা সহিংস পথেই হোক, তারা আসলে এই বিকৃত শরিয়তের বাড়াবাড়িযুক্ত দাড়ি-টুপি-জোব্বা আর হাত কাটার ইসলামটিই প্রতিষ্ঠা করতে চান। তাদের ভাবে মনে হয় যেন জিজিয়া নিলে আর হাত কাটলেই শান্তি এসে যাবে। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করলে কখনোই শান্তি আসবে না আর তাদের কাছে থাকা ইসলামটি হাজার বছরের অসংখ্য মুফাসসির, ফকীহদের ইজমা কিয়াস ও সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা উদ্ভাবিত মাসলা-মাসায়েলের জালে আটকা পড়ে বিপরীতমুখী হয়ে গেছে। ইসলাম তার মূল লক্ষ্যই হারিয়ে দাড়ি, টুপি, টাখনু ইত্যাদির মধ্যে ঢুকে গেছে। এই ইসলাম বর্তমানে অচল, এর কোনো আবেদন মানুষের কাছে নেই। হয়তো এটা বুঝতে পেরেই জঙ্গিরা এর প্রচার না করে চাপিয়ে দেওয়ার নীতি গ্রহণ করেছে যা অন্য ধর্মের মানুষ তো বটেই মুসলিম বংশোদ্ভূত মানুষকেও ইসলামবিদ্বেষী করে তুলছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা