প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   খান মুহম্মদ মঈনুদ্দীন বিরচিত যুগস্রষ্টা...

খান মুহম্মদ মঈনুদ্দীন বিরচিত যুগস্রষ্টা নজরুল গ্রন্থ থেকে কবি নজরুলের দাবাখেলা

১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

নজরুল ছিলেন দাবা খেলার ওস্তাদ। বড় বড় দাবাড়ুদের সাথে তিনি দাবা খেলার প্রতিযোগিতায় নামতেন। ডক্টর কাজী মোতাহের হোসেন, কোলকাতায় গেলে তাঁর সাথে প্রায়ই খেলা হতো তাঁর।
একদিন গিয়ে দেখলাম, তিনি তাঁর দোতালার কামরায় দাবার ছক নিয়ে বসে নাড়াচাড়া করছেন। বিছানা এলোমেলো। চারিদিকে সিগারেটের ছাই। সদ্য নিঃশেষিত চায়ের কাপগুলো দেখে মনে হলো, এইমাত্র এখানে আড্ডা ভেংগে গেছে। যাঁর সকাল থেকে এসে আড্ডা দিচ্ছিলেন, তাঁরা এইমাত্র চলে গেছেন।
কবি একা বসে আছেন। হাতে কোন কাজ না থাকায় দাবার ঘুঁটি নিয়ে নাড়াচাড়া করছেন। বল্লামঃ “কি করছেন? দাবা খেলবেন নাকি এক হাত?”
হেসে কবি বল্লেনঃ “তুই খেলতে জানিস নাকি?”
বল্লামঃ “কিছু কিছু জানি।”
কবি বল্লেনঃ “আচ্ছা বোস তা’ হ’লে।”
ঘুঁটিগুলো সাজিয়ে বসা গেলো। তিন চার মিনিটের মধ্যেই তিনি আমাকে মাত করে দিলেন।
বল্লেনঃ “তুই তো কিছুই খেলা জানিস্ না রে।”
বল্লামঃ “হুঁ, তা বইকি! খেলিনি তাই।”
“বেশ, তা হলে আবার বোস্।” -কবি ঘুঁটিগুলো সাজালেন। এবার আমি খুব সাবধানে খেল্লাম। এবার আমাকে মাত করতে তাঁর বোধ হয় চার মিনিটের কম সময় লাগলো।
বল্লেনঃ “আরো খেলবি?”
বল্লামঃ “হু-”।
আবার বসা হলো। তিনি আমাকে নিতান্ত উপেক্ষা করে খুব অমনোযোগী হয়ে খেল্ছিলেন। এবার আমি ফাঁক পেয়ে প্রথমেই তাঁর মন্ত্রীকে গজ দিয়ে কোনাকুনি মেরে দিলাম। তিনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন আর বল্লেনঃ “তুই তো দাবার নিয়ম-কানুন কিছুই জানিস্না।”
তিনি সবগুলো ঘুঁটি তুলে নিলেন। বল্লেনঃ “বেশ ! আমার মন্ত্রী, নৌকা, গজ তুলে রাখলাম। শুধু কয়েকটা বড়ে দিয়ে তোর সাথে খেলবো।
এবার আমাকে মাত করতে তাঁর পাঁচ মিনিটের বেশী সময় লাগেনি মৃদু হেসে কবি বল্লেনঃ “তুই দাবা খেলার কিছুই জানিস না। অথচ আমার সাথে খেলতে তোর সাহস হলো?”
বল্লামঃ “আমি যে দাবা খেলার কিছুই জানি, আমি তা ভালো করেই জানি। তবে ইউসুফ আলায়হিস্ সাল্লামের কিস্সা আপনার মনে আছে? সেই মিসরের বাজারে যখন তাঁকে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়েছিলো? আর হাজারে হাজারে লোক উটের পিঠে আশ্রফী বোঝাই করে তাঁকে কিনতে এসেছিল? এক বুড়ি এসেছিল সেই দলে, মাত্র দু’-একটা টাকা নিয়ে।
লোকেরা বলেছিলঃ বুড়ি, তুই কোন সাহসে এলি?
বুড়ি হেসে বলেছিলঃ বাবা, বুঝতে পারছো না? আমি কিনতে পারবো না, জানি। কিন্তু হযরত ইউসুফের ক্রেতার দলে আমাকে নাম লেখা থাকবে তো?
আমারও সেই বুড়ির দশা। আপনাকে কোন সময় একা পাওয়া যায় না। এই সুযোগে আপনার সাথে দু’এক হাত দাবা খেলে নিলাম। বন্ধুদের কাছে গর্ব করে বলতে তো পারবো, নজরুল ইসলামের মতো বিখ্যাত দাবাড়ুর সাথে আমি দাবা খেলেছি!”
হো হো করে হেসে কবি ঘর ফাটিয়ে দিলেন। আর পিঠে কী বিরাট চাপ্পড়।
(সংগ্রহে: মালিহা আবদুল্লাহ)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা