হেযবুত তওহীদ কি আলেমদের বিরুদ্ধে?

১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০০ এএম
বজ্রশক্তি ডেস্ক

উত্তর দিয়েছেন:
হোসাইন মোহাম্মদ সেলিম, এমাম, হেযবুত তওহীদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সরসারি বিভিন্ন ব্যক্তি আমাদের প্রতি অভিযোগ করে থাকেন যে, আমরা আলেমদের বিরোধিতা করি অর্থাৎ আমরা নাকি আলেম বিদ্বেষী। বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে ওয়াজে বলা হয়ে থাকে আমরা আলেমদের প্রতি বিদ্বেষ ছাড়াচ্ছি যার মাধ্যমে আমাদের অভিপ্রায় হলো, সাধারণ মানুষের আলেমদের প্রতি যে শ্রদ্ধা রয়েছে তাকে নিঃশেষ করে দেওয়া ও এর মাধ্যমে তাদের ইসলাম থেকে আলাদা করে দেয়া।

এ বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, এ অভিযোগটি যারা করেন তারা আসলে আমাদের বক্তব্য না বুঝে করেন। আমরা আসলে আলেম বিদ্বেষী নই। আমরা জনসভা, সেমিনার ও অন্যান্য অনুষ্ঠানে পরিষ্কারভাবে বলেছি যে, আলেম মূলত দুই প্রকার। এক, সত্যনিষ্ঠ আলেম ও দুই, ফেতনা সৃষ্টিকারী আলেম। নবী করিম (স.) এর দুইটি হাদিস পর্যবেক্ষণ করলেই আমরা এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি। আল্লাহর রসুল কখনই সকল আলেমকে এক পাল্লায় মাপেন নি। একটি হাদিসে রসুল বলেছেন, “এমন এক সময় আসবে যখন আসমানের নিচের সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে ও সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে।” অপর এক হাদিসে আল্লাহর রসুল বলেছেন, ‘আলেমগণ নবীদের ওয়ারিশ। নবীগণ দিনার বা দিরহামের উত্তরাধিকারী বানান না। তাঁরা কেবল ইলমের ওয়ারিশ বানান। অতএব যে তা গ্রহণ করে সে পূর্ণ অংশই পায়’ (তিরমিযী: ২৬৮২)। তাই প্রকৃত আলেমগণ হয়ে থাকেন আল্লাহর রসুলের আসহাবদের মতো দুর্জয়, নির্লোভ, ইসলামের জন্য সর্বত্যাগী বিপ্লবী। সেই এলেমকে যারা ধারণ করেন তারাই হচ্ছেন আলেম। নবীদের অবর্তমানে তারাই সে জ্ঞান বিতরণ করেন।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

লক্ষ্য করুন, দুইটি হাদিস থেকে দুই শ্রেণীর আলেমের রূপ পাওয়া যায়। প্রথমটি সেই সকল আলেম যারা ফিতনা অর্থাৎ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের জ্ঞান, তাদের এলেমকে তারা ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষার অভিপ্রায়ে। তারা নিজেদের এই জ্ঞান দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে, জঙ্গিবাদী কর্মকাÐ ঘটায়, সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করে, অপরাজনীতিতে সহায়তা করে, সমাজের প্রতিটি মানুষের জীবনকে ত্রাস করে তুলে। তাদের এই জ্ঞান মধু নয় – বিষ। আমরা এই সকল স্বার্থপর আলেমদের বিরুদ্ধে। আমরা এদের বিরুদ্ধে কথা বলি, এদের বিরুদ্ধাচরণ করি।
সকল আলেমকে এক পাল্লায় মাপলে চলবে না। ইমাম বুখারী (র.) এর হাদীস সংগ্রহের ব্যপারটিই চিন্তা করুন। তিনি সাড়ে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেন যার অধিকাংশই ছিল ভুয়া, অর্থাৎ জাল হাদীস। তিনি সেগুলো থেকে বাছাই করে সাড়ে ছয় হাজার সহিহ হাদীস লিপিবদ্ধ করেন। তাহলে যারা সেই সকল জাল হাদীস রচনা করলো তারা কী করে সত্যনিষ্ঠ আলেম হতে পারেন? আমরা কী করে তাদের অনুসরণ করতে পারি?
আমরা সেই সকল আলেমদের প্রতি শ্রদ্ধাশীল যারা সত্যনিষ্ঠ। যাদের জ্ঞান মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, যারা জ্ঞান বিতরনের জন্য কোন বিনিময় নেন না, নিজেদের জ্ঞানের অপব্যবহার করে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটান না তাঁরাই সত্যনিষ্ঠ আলেম। তাঁরা আল্লাহ থেকে আগত সত্যকে ধারণ করে ও সত্যকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার ব্যাপারে সদা নির্ভীক থাকেন। রসুলে পাক (স.) এর কাছে যে জ্ঞান ছিল তা থেকে সবচেয়ে বেশি সংগ্রহ করেছেন হযরত আলী (রা.)। আল্লাহর রসুলের একটি হাদিসই রয়েছে যেখানে তিনি বলছেন, “আমি জ্ঞানের শহর হলে আলী সেই শহরের দরজা।” সেই সুবাদে আলী (রা.) সত্যনিষ্ঠ আলেমদের শিরোমণি। তার জীবনযাপনের দিকে আমাদের দৃষ্টিপাত করি তবে আমরা দেখতে পাবো তিনি কখনই তাঁর সেই জ্ঞান দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেনি। তিনি কখনই সে জ্ঞানের কোন বিনিময় নেন নি। একদিন রসুল তনয়া ও আলী (রা.) এর স্ত্রী মা ফাতিমা (রা.) একদিন তাঁকে বললেন ঘরের কাজে সহয়তা করার জন্য একজন লোক প্রয়োজন। আলী (রা.) তখন বললেন, তিনি গৃহকর্মী রাখতে সক্ষম নন। মা ফাতিমা নিজেই নিজের কাজ করতেন। যব থেকে আটা ভাঙানোর জন্য যাঁতা পিষতে পিষতে তাঁর হাতে কড়া পড়ে গিয়েছিল। আলী (রা.) রসুলের সাথে থেকে ও তাঁর ওফাতের পরও আল্লাহর রাস্তায় কঠোর সংগ্রাম করে গেছেন। যারা এই প্রকার নির্ভীক, অন্যায়ের কাছে মাথানত করেন না, সামান্য অর্থের বিনিময়ে দীনকে নিজের এলেমকে বিক্রি করেন না তাদের আমরা সালাম জানাই, শ্রদ্ধা করি।
আমাদের বিরুদ্ধে আলেমবিদ্বেষের যে অভিযোগ আনা হয় তার কারণ আমাদের সম্পর্কে জনগণকে ভুল বুঝানো হয়। এই ভুল বুঝানোর কাজটিই করে ধর্মব্যবসায়ী, ফিতনা সৃষ্টিকারী আলেম সমাজ- যাদেরকে আল্লাহর রসুল আসমানের নিচে সর্বনিকৃষ্ট জীব হিসেবে ভবিষ্যদ্বাণী করেছেন এবং যাদের আমরা বিরোধিতা করি। যারা ফিতনা সৃষ্টি করে, ধর্মব্যবসা করে, সমাজে দাঙ্গা-হাঙ্গামার বিস্তার ঘটায় তাদের বিরুদ্ধে কী আমাদের কথা বলা উচিত নয়? তাদের বিরুদ্ধে কথা বলতে হবে নয়তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা হলো না। আপনারা জানেন আমরা হেযবুত তওহীদ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাই আমাদের তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। আমাদের হেযবুত তওহীদের মধ্যেও আলেম রয়েছে। তারা সক্রিয়ভাবে আমাদের আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করছে। তাহলে বোঝা যায় যে আমরা একতরফাভাবে সকল আলেমের বিরোধিতা কখনই করি নি।

আলেমদের ব্যাপারে আমাদের সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরী। মনে করা হয় যারা মাদ্রাসা থেকে বের হচ্ছেন, যাদের নামের আগে আল্লামা, মাওলানা, মুফতি এই রকম পদবী লাগানো থাকে তারা হচ্ছেন প্রকৃত আলেম। কিন্তু এই ধারণা মোটেও ঠিক নয়। মুসা (আ.) একবার আল্লাহকে সাতটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল- আল্লাহ! আপনার বান্দাদের মধ্যে জ্ঞানী কে? আল্লাহ বললেন- যে জ্ঞানার্জনে কখনো তৃপ্ত হয় না এবং মানুষের অর্জিত জ্ঞানকেও যে ব্যক্তি নিজের জ্ঞানের মধ্যে জমা করতে থাকে [হাদীসে কুদসী- আবু হরায়রা (রা.) থেকে বায়হাকী ও ইবনে আসাকির; আল্লামা মুহাম্মদ মাদানী (র.) এর হাদীসে কুদসী গ্রন্থের ৩৪৪ নং হাদীস, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ)। সুতরাং একজন আলেম দীনের জ্ঞান অর্জনের পাশাপাশি দুনিয়ার জ্ঞানও অর্জন করবেন। একজন আলেম হবেন নিরহংকারী, তিনি সদা জ্ঞানের জন্য তৃষ্ণার্ত থাকবেন। তিনি হবেন বিনয়ী, অন্যের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এধরণের আলেমদের মোটেও অসম্মান করতে পারি না। আমরা শুধু চাই যারা আলেম রয়েছেন তারা মো’মেন হন। আপনারা মো’মেন হলেই আমাদের সমাজ, দেশ ও জাতির কল্যাণ হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ