প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   খলিফা ওমর (রা.) কর্তৃক কোর’আনকে...

খলিফা ওমর (রা.) কর্তৃক কোর’আনকে স্বার্থের উপকরণ না বানানোর নির্দেশ

১২ মার্চ ২০১৮ ০৯:৫২ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
কোর’আন বই আকারে লিপিবদ্ধ হয় ওসমান (রা.) এর সময়ে। এর পূর্বে কোর’আন মুখস্থ করাই ছিল শেষ ঐশী গ্রন্থ সংরক্ষণের একমাত্র পথ। তাই খলিফারা কোর’আন মুখস্থ করাকে খুব উৎসাহিত করতেন, কোর’আনে হাফেজদেরকে অত্যন্ত সমাদর করতেন। তাঁদেরকে কোর’আন শিক্ষা দেওয়ার জন্য মুসলিম ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলসমূহে প্রেরণ করা হতো। এভাবে যাঁদেরকে কোর’আন শিক্ষাদানের দায়িত্ব দিয়ে সরকারিভাবে প্রেরণ করা হতো তাদের খোরপোষের দায়িত্ব সরকারই বহন করত। তারা যেন ব্যক্তিগতভাবে কারো থেকে কোনো হাদিয়া বা বিনিময় গ্রহণ না করেন সে বিষয়ে সতর্ক করে দেওয়া হতো। আজকের সময় কোর’আন মুদ্রণযন্ত্রের কল্যাণে ঘরে ঘরে বিরাজ করছে। সারা পৃথিবীতে বহু ভাষায় অনূদিত কোটি কোটি সংখ্যক কোর’আন রয়েছে, তার উপর আছে অডিও রেকর্ড, আছে সফট কপি। এক কথায় কোর’আনের অস্তিত্ব এখন কেবল মুখস্থ করার উপর নির্ভরশীল নয়। আর চ‚ড়ান্ত কথা হলো, কোর’আনের সংরক্ষণ আল্লাহ নিজেই করবেন। তিনি কীভাবে সেটা করবেন, কার মাধ্যমে করবেন সেটাও তাঁরই সিদ্ধান্তের ব্যাপার। বাস্তবক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে, আল্লাহ কখনও সেটা হাফেজে কোর’আনদের মাধ্যমে করেছেন, কখনও করেছেন ছাপার অক্ষরের মাধ্যমে, কখনও করছেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে। যখন কোর’আনের কোনো লিখিত কপি ছিল না তখন কোর’আন মুখস্থ করার জন্য মানুষকে উৎসাহিত করা হতো। খলিফা ওমরের (রা.) এর শাসনামলে কোর’আনে হাফেজদেরকে কখনও কখনও সরকারিভাবে পুরষ্কৃত করা হতো। ইসলামের অন্যতম লক্ষ্য মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি। যখন ইসলামের ভূখণ্ডের পরিধি বাড়তে লাগলো তখন স্বভাবতই জাতিও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠতে লাগলো। কেননা ইসলামের নীতি হলো সম্পদ পুঞ্জিভূত করা যাবে না। নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান করে দিতে হবে। যখনই কোনো যুদ্ধলব্ধ সম্পদ শাসকের কাছে আসতো তিনি দ্রুততম সময়ের মধ্যে দরিদ্রদের মধ্যে, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের মধ্যে বিলি-বণ্টন করে দিতেন। রসুলের যারা আসহাব ছিলেন তাদেরকেও ভাতা দেওয়া হতো। এভাবে কোর’আনে হাফেজদেরকেও পুরষ্কৃত করা হতো, সম্মান দেওয়া হতো। একবার কোর’আন তেলাওয়াতকারীদেরকেও খলিফা ওমর (রা.) পুরষ্কৃত করতে মনস্থির করলেন। কিন্তু হিতে বিপরীত হওয়ায় তিনি তৎক্ষণাৎ সে সিদ্ধান্ত বাতিল করে দেন।
খলিফা ওমর (রা.) কোনো একটি এলাকার শাসকের প্রতি চিঠি লিখে এই নির্দেশ দিয়েছিলেন যে, “যারা কোর’আন পড়ে তাদেরকে আর্থিক সাহায্য দাও।” সেখানকার শাসনকর্তা এই নির্দেশকে কার্যকর করেন। কিন্তু এর ফল দাঁড়ায় এই যে, বহুলোক কেবল অর্থের লোভে কোর’আন পড়তে শুরু করে। উক্ত শাসনকর্তা এহেন অবস্থা দেখে সঙ্গে সঙ্গে খলিফাকে অবগত করলে খলিফা এই হুকুমটি প্রত্যাহার করেন এবং কোর’আন পাঠ বা শিক্ষাদানের বিনিময়ে পার্থিব স্বার্থহাসিলের যে কোনো সুযোগ ইসলামে নেই এবং এর পরিণতি যে জাহান্নাম সে প্রসঙ্গেও একটি চিঠি মুসলিম ভূখণ্ডের শাসকদের নিকট প্রেরণ করেন। তিনি মূলত চাইতেন কোর’আনে হাফেজদের সংখ্যা বৃদ্ধি পাক, কোর’আনের পাঠক বৃদ্ধি পাক কারণ কোর’আনকে সংরক্ষণ করা খলিফা হিসাবে তাঁর একটি গুরু দায়িত্ব। কিন্তু কোর’আন যেন স্বার্থ হাসিলের মাধ্যম না হতে পারে সে দিকেও তিনি ছিলেন সজাগ ও সতর্ক। উপরোক্ত ফরমানটি প্রত্যাহার করে তিনি নতুন করে নির্দেশ দিলেন যে, “যে সকল ব্যক্তি উদার ও দানশীল এবং রসুলাল্লাহর সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেছেন তাদেরকে আর্থিক সাহায্য দাও।” (কিতাবুল আমওয়াল, কাসিম ইবনে সাল্লাম, পৃষ্ঠা ২৬)।
খলিফা ওমর একবার মনস্থির করেন যে তিনি বিভিন্ন সেনাঘাঁটিতে অবস্থানরত মুজাহিদদের মধ্যে যাঁরা কোর’আনের হাফেজ তাঁদেরকে মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের বিভিন্ন এলাকায় কোর’আন শিক্ষাদানের জন্য প্রেরণ করবেন। তিনি তাঁদের জন্য একটি ভাতা (বাৎসরিক ২৫০০ দিরহাম) নির্ধারণ করেন। তিনি বসরা ও এর অধীন এলাকার প্রশাসক আবু মুসা আশ’আরী (রা.) এর কাছে পত্র লিখে হাফেজে কোর’আনদের তালিকা চান। আবু মুসা আশ’আরী (রা.) বসরার তিনশতেরও বেশি হাফেজের তালিকা পাঠালেন। তখন ওমর (রা.) তাঁদের নামে একটি চিঠি প্রেরণ করেন যেখানে তিনি কোর’আন দ্বারা স্বার্থহাসিল সংক্রান্ত বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি খলিফার সেই চিঠিটি পেয়ে হাফেজদেরকে নিয়ে একটি সম্মেলন করেন এবং সেখানে চিঠিটি পাঠ করে শোনান।
হাফেজে কোর’আনদের নামে খলিফা ওমরের চিঠি-
আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে আবু মুসা আবদুল্লাহ ইবনে কায়েস এবং কোর’আনের হাফেজগণের প্রতি।
তোমাদের সবার প্রতি সালাম রইল। জেনে রাখ যে, এই কোর’আন তোমাদের জন্য পুরস্কার ও সওয়াব অর্জনের অসিলা। অতএব এর শিক্ষার উপর আমল করো। একে নিজের স্বার্থ হাসিলের হাতিয়ার বানিও না। যে ব্যক্তি কোর’আনকে নিজের স্বার্থ ও প্রবৃত্তির চাহিদা পূরণের মাধ্যম হিসাবে বানাবে কোর’আন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যারা কোর’আনকে নিজের পথপ্রদর্শক ও অনুসরণীয় বানাবে কোর’আন তাদেরকে জান্নাতের উদ্যানে ভ্রমণ করাবে। লক্ষ্য রাখবে, কোর’আন যেন আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশকারী হয়। তোমাদের বিরুদ্ধে অভিযোগকারী যেন না হয়। কোর’আন যার সুপারিশ করবে সে জান্নাতে যাবে। আর কোর’আন যার বিরুদ্ধে অভিযোগ করবে সে জাহান্নামের আগুনে জ্বলবে। মনে রেখো, এই কোর’আন হেদায়াতের উৎস, জ্ঞানের কলি এবং আল্লাহর পক্ষ থেকে সদ্য নাজিলকৃত জীবন্ত এক কেতাব। এর মাধ্যমে আল্লাহ অন্ধের চোখ, বধিরের কান এবং মনের বন্ধন খুলে দেন।
আল্লাহর বান্দা যখন রাতে নিদ্রা থেকে ওঠে, মেসওয়াক করে, ওজু করে অতঃপর তাকবির বলে সালাতে দাঁড়িয়ে কোর’আন তেলাওয়াত করে তখন মালায়েকগণ (ফেরেশতা) তাকে চুম্বন করে এবং বলে, “পড়ো, পড়ো। তুমি পাক পবিত্র হয়ে গেছ। এবার কোর’আন পাঠ করলে তোমার আনন্দ আসবে।” সালাতে কোর’আন তেলাওয়াত গুপ্তধন পাওয়ার মতো। এতে অসীম কল্যাণ ও বরকত রয়েছে।
অতএব যত বেশি সম্ভব কোর’আন পাঠ করো। সালাত হলো নূরস্বরূপ, যাকাত হলো প্রমাণস্বরূপ, ধৈর্য হলো আলোস্বরূপ, আর কোর’আন হলো তোমাদের পক্ষে অথবা বিপক্ষে দলিলস্বরূপ। অতএব কোর’আনের সম্মান করো, এর প্রতি অমনোযোগী হয়ো না। কেননা আল্লাহ তাঁর সম্মান করে থাকেন যে কোর’আনের সম্মান করে। আর আল্লাহ তাকে অসম্মান করে থাকেন যে কোর’আনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে। স্মরণ রেখো, যে কোর’আন পড়ে তা মনে রাখে এবং তদনুযায়ী আমল করে, আল্লাহ তাঁর প্রার্থনা পূর্ণ করে দেন। অন্যথায় তাঁর আরাধ্য বস্তু পরকালের জন্য জমা করে রাখেন। আল্লাহর ইনআম (উপহার) সর্বোৎকৃষ্ট ও চিরস্থায়ী। আর সে পুরষ্কার তারাই পায় যারা মো’মেন এবং যারা নিজের প্রভুর উপর পূর্ণ আস্থাশীল। (ইবনে যানজাবিয়্যার বর্ণনায় কানযুল উম্মাল, ১ ঃ ২১৭)।
আবু মুসা আল আশয়ারী (রা.) সেই সম্মেলনে উপস্থিত ৩ শ হাফেজের উদ্দেশে যে বক্তব্য পেশ করেন সেখানে তিনি বলেন, “নিঃসন্দেহে কোর’আন হয় আপনাদের জন্য সওয়াবের, না হয় আপনাদের জন্য শাস্তির কারণ হবে। অতএব কোর’আনের অনুসরণ করবেন। কিন্তু কোর’আনকে নিজের স্বার্থ ও প্রবৃত্তির কামনা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না। কেননা যে ব্যক্তি কোর’আনকে নিজের পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করবে কোর’আন তাকে জান্নাতের বাগানে নিয়ে যাবে। আর যে কোর’আন নিজের কামনা পূরণের হাতিয়ার বানাবে কোর’আন তাদেরকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে।” (সাফওয়াতুস সাফওয়াত, ইবনুল যাওজী, হায়দরাবাদ, ভারত, ১৩৫৫ হি. ১:২৬৬)।
উল্লেখ্য যে, রসুলাল্লাহর সময় থেকেই আবু মুসা আশ’আরীর (রা.) বিশেষ দায়িত্ব ছিল উত্তর ইয়েমেনের বিভিন্ন প্রদেশে কোর’আন শিক্ষাদান ও যাকাত সংগ্রহ। তিনিসহ রসুলাল্লাহর প্রত্যেক সাহাবি জানতেন যে কোর’আনের বিনিময়ে স্বার্থ হাসিল, পার্থিব সম্পদ, উপহার-হাদিয়া, ইনআম গ্রহণ নিষিদ্ধ, হারাম। তাঁরা কোর’আনের সংরক্ষণের গুরুত্ব এবং কোর’আনের শিক্ষা বিস্তারের গুরুত্ব নিঃসন্দেহে আমাদের চাইতে বেশি বুঝতেন। এজন্য তাঁরা জাতিকে কোর’আন শিক্ষা দিলেও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে এর বিনিময় নিতেন না, উপহার নিতেন না। কোনোভাবেই হেদায়াতের উৎস কোর’আনকে তাঁরা স্বার্থের হাতিয়ার হতে দেন নি।
মুসলিম জাতির একটি কর্তৃপক্ষ থাকা সব সময় বাধ্যতামূলক। তারা কখনও নেতৃত্বহীন হতে পারে না। ইসলামের অনুসরণকারী পুরো জাতি হবে এক জাতি, তাদের নেতা হবে একজন। তিনি অর্থাৎ কর্তৃপক্ষ যখন কোর’আন শিক্ষা দেওয়ার জন্য, দীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোনো বিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব প্রদান করবেন, তখন ঐ ব্যক্তির ভরণপোষণের জন্য যে অর্থের প্রয়োজন সেটা কর্তৃপক্ষ বহন করবে। প্রশাসনিক দায়িত্বে নিয়োজিতদের বেলাতেও একই কথা। কিন্তু সরকার নিয়োগ দেয় নি, ব্যক্তি উদ্যোগে একজন লোক অন্যকে ইসলামের জ্ঞান দিবে, কোর’আন শেখাবে আর সেটা দিয়ে জীবিকা নির্বাহ করবে এই পেশাদারী দীনশিক্ষাদানের কোনো বৈধতা ইসলামে নেই। এটা কেন সে কথা পূর্বে একাধিকবার বলে এসেছি, আবারও বলছি। একজন মানুষ যার থেকে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করে তার প্রতি সে নৈতিকভাবে অনুগত হয়ে যায়, তার অন্যায়ের বিরুদ্ধেও সে প্রতিবাদ করতে পারে না। একজন মুসলিম তার ঊর্ধ্বতন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ নেতার প্রতি এমনিতেই অনুগত থাকতে বাধ্য। তাই সেই কর্তৃপক্ষ যখন তার ভরণপোষণের দায়িত্ব নেয় তখন সেটি তার আনুগত্যের ক্ষেত্রে, চেইন অব কমান্ডের ক্ষেত্রে কোনো বৈপরীত্য, সংঘর্ষ বা দ্ব›দ্ব সৃষ্টি করে না। কিন্তু কেউ যদি ধর্মের কাজ করে কোনো ব্যক্তি বা যে কারো থেকে অর্থ গ্রহণ করে তখন তার আনুগত্য সেখানে বাঁধা পড়বে। সেই ব্যক্তি বা গোষ্ঠীর অন্যায়ের প্রতিবাদ সে করতে পারবে না। এভাবে হক, সত্য ঢাকা পড়ে যাবে।
তাই আজকে যখন ইসলামের কোনো একক নেতৃত্ব নেই, ইমামত নেই, কর্তৃপক্ষ নেই, মুসলিমরা যখন আল্লাহর জীবনব্যবস্থাকে প্রত্যাখ্যান করে ইবলিসের প্রদর্শিত জীবনব্যবস্থা মেনে চলছে তখন মুসলিম দাবিদারদের মুখ্য কর্তব্য হলো একজন নেতার নেতৃত্বে আগে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, একটি সর্ববাদিসম্মত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা খলিফাদের যিনি রসুলাল্লাহর স্থলাভিষিক্ত হবেন। এই প্রেক্ষাপটের তারতম্যকে বিবেচনার মধ্যে না এনে, মানুষকে সেটা বুঝতে না দিয়ে কোনোরকমে একটা কোর’আন শেখানোর জীবিকার বন্দোবস্ত করে নিয়ে জীবন কাটিয়ে দেওয়ার সুযোগ ইসলামে নেই।
[তথ্যসূত্র: হযরত ওমর রা. – এর সরকারী পত্রাবলি]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা