প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রশ্ন-উত্তর: অনেক হিন্দু হেযবুত তওহীদের...

প্রশ্ন-উত্তর: অনেক হিন্দু হেযবুত তওহীদের সঙ্গে প্রচার কাজে অংশগ্রহণ করে, একজন হিন্দু কীভাবে ইসলামের কথা বলে?

১৩ এপ্রিল ২০১৮ ১১:০৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

উত্তর: আল্লাহর রসুলের উপাধি কী? রাহমাতিল্লিল আলামিন। একজন হিন্দু যদি মনে করেন আমাদের এই কথগুলো জানলে মানুষের কল্যাণ হবে, সকল ধর্মের সকল মতের মানুষের উপকার হবে, তাহলে একজন মানুষ হিসাবে তিনি এই কথাগুলো প্রচার করতেই পারেন। সেদিন নারায়ণগঞ্জের একটি জনসভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছিলেন, “আমি বিদায় হজের ভাষণ পড়েছি। রসুলুল্লাহর বিদায় হজের ভাষণ মোতাবেক যদি আমাদের সমাজ চলতো তাহলে আমি হলফ করে বলতে পারি আমাদের দেশের সংখ্যালঘুরা সব চেয়ে বেশি অধিকার লাভ করতো।” দেখুন, প্রকৃত ইসলামের কথা বলছেন একজন খোকন সাহা, একজন সনাতন ধর্মের মানুষ। এ কথা বলা কি উনার অপরাধ হয়েছে? তাহলে কেন প্রশ্ন তোলা হচ্ছে যে হিন্দুরা কেন হেযবুত তওহীদের প্রচার করে? সত্য প্রচার করার অধিকার সব মানুষের আছে। তারা মিথ্যা প্রচার করলে আপনারা আপত্তি তুলতে পারতেন। এত সংকীর্ণমনা হওয়া তো ভালো না। ইসলাম হলো পুরো মানব জাতির জন্য। রসুল পুরো মানবজাতির শান্তির জন্য এসেছেন, শুধু আপনার আমার জন্য না। এই সংকীর্ণ মনোভাবের কারণে আজ আমরা মুসলিমরা বড় মনের পরিচয় দিতে পারছি না। কাজেই হিন্দুরা আমাদের বক্তব্যকে সত্য বলে গ্রহণ করে নিলে, এর প্রচার চালালে তাদের অপরাধ হচ্ছে না, গোনাহও হচ্ছে না।

প্রশ্ন: আপনারা ইহুদি খ্রিষ্টানের এজেন্ট কারণ আপনারা আলেমদের বিরুদ্ধে কথা বলেন।

উ: না। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি না। আমরা কথা বলি ধর্মব্যবসার বিরুদ্ধে। আলেম দুই প্রকার। হক্কানি আলেম আর ধর্মব্যবসায়ী আলেম। হক্কানি আলেমরা হলেন মো’মেন আলেম। সেই আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি। আমাদের আন্দোলনে শত শত আলেম আছেন। আমি কি গণহারে সব আলেমদের সমালোচনা করতে পারি নাকি? যারা আমার জাতির মধ্যে অনৈক্যের বীজ বপন করছেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছেন, ধর্মব্যবসাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন, সাম্রাজ্যবাদীদের এজেন্ট হিসাবে ব্যবহৃত হচ্ছেন, ধর্মকে ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করছেন, আমরা সেই স্বার্থান্বেষী অপরাজনীতিকারী ধর্মব্যবসায়ীদের আমরা সমালোচনা করছি। সবাইকে এক কাতারে মাপবেন না। উপকারী বৃক্ষ আর অপকারী বৃক্ষ আলাদা করতে না পারলে অনেক বিপদ আছে। গজিয়েছে অনেক বৃক্ষ, উপকারী বৃক্ষ সব মরে গিয়েছে।

প্রশ্ন: আপনি বলেছেন আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম হারিয়েছে। আমি বলব ইসলাম ঠিক আছে, তবে আমরা কিছু মানুষ ইসলাম থেকে দূরে সরে এসেছি। তবে আপনাদের অনেক কথার সাথে একমত।

উ: এখানে একটা বোঝার বেশকম আছে। কোর’আন বিকৃত হয় নি, হবেও না। আল্লাহ এটি সংরক্ষণ করবেন বলে দায়িত্ব নিয়েছেন, সুরা হিজরের ৯ নম্বর আয়াতে সেটি বলা আছে। তাহলে কী হয়েছে? এই হয়েছে যে, আমরা পুরো জাতি আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম থেকে সরে গিয়েছি। যে রাস্তার মধ্যে রসুল আমাদের উঠিয়ে দিয়ে গিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেরাতুল মোস্তাকীম, সহজ-সরল পথ, সেই রাস্তা থেকে আমরা নেমে পড়েছি। এখানে ব্যক্তিগত আমলের কথা বলা হচ্ছে না, যে অনেক মানুষ আমল ছেড়ে দিয়েছে বলে আমরা বলছি ইসলাম হারিয়ে গেছে। না আমল হারায় নি। কিন্তু সেই সহজ সরল পথটি, হেদায়াহটি হারিয়ে গেছে। কেউ চুরি চামারি করছেন কেউ মদ খাচ্ছেন। সেটা অন্য জিনিস, আমলের বিষয়। কিন্তু তওহীদের যে ঘোষণা অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। পুরো জাতি হবে এক জাতি। ইমাম থাকবে একজন। হুকুম চলবে আল্লাহর। এই কথা থেকে আমরা পুরো জাতি নেমে পড়েছি। কোর’আন ঠিক আছে। আমলের ঘাটতি সেটা অন্য জিনিস। আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন মো’মেনের। মানুষের গুনাহ থাকতে পারে। সেই গুনাহ তিনি ক্ষমা করবেন মো’মেনের। যারা এই রাস্তায় উঠবে তাদের। যারা ভুল রাস্তায় থাকবে তাদের কোনো আমল আল্লাহ দেখবেন না। তিনি বললেন, তাদের সমস্ত নেক আমল তিনি ধুলো-ময়লার মতো উড়িয়ে দেবেন (সুরা ফোরকান ২৩)। আর যারা এই তওহীদের উপর থাকবে তাদের কোনো আমল তিনি বিনষ্ট করবেন না, তাদের গোনাহ হলেও ক্ষমা করে দেবেন। মো’মেন বান্দা যখন গুনাহ করে তখন তিনি বলেন, এই মালায়েক এখন লিখো না। আমার বান্দা তওবা করবে, আমি জানি। বান্দা যখন তওবা করার জন্য মনস্থির করে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমি বলি নাই যে সে ক্ষমা চাইবে? আর মো’মেন বান্দা যখন নেক আমল করে সাথে সাথে আল্লাহ বলেন, লেখো। আর তার নেকি কয়েকগুন বাড়িয়ে দাও। কাজেই আল্লাহ তওবা ক্ষমা করবেন মো’মেনের। আমরা সেই মো’মেন হওয়ার পথটিই হারিয়ে ফেলেছি আর ভুল পথে চলে আমল দিয়ে আসমান-জমিন পূর্ণ করছি। ভুল পথে চলে কোনোদিন গন্তব্যে পৌঁছানো যায় না। আগে পথটি ঠিক করতে হবে, তারপরে সেই পথে চলতে হবে। আমরা চলছি ঠিকই- কিন্তু ভুল পথে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা