প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   একমাত্র প্রকৃত ইসলামই পারে ধর্ম...

একমাত্র প্রকৃত ইসলামই পারে ধর্ম ও রাষ্ট্রের বিরোধ দূর করতে

২৪ এপ্রিল ২০১৮ ০১:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
ইতিহাসের সূচনা থেকেই মানবসমাজ পরিচালিত হয়ে আসছে ধর্মের রীতি-নীতি, আইন-কানুন ও প্রথা-পর¤পরা দিয়ে। আজ থেকে পাঁচশ’ বছর আগে ইউরোপে রাষ্ট্রপরিচালনায় খ্রিষ্টধর্মের ব্যর্থতা থেকে জন্ম নেয় ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষতা চালু হবার পর থেকেই পশ্চিমা সভ্যতা চেষ্টা চালিয়ে এসেছে মানবজীবন থেকে স¤পূর্ণভাবে ধর্মকে ঝেটিয়ে বিদায় করতে। কিন্তু তাতে সফলতা আসেনি। অদূর ভবিষ্যতে সফল হবার কোনো সম্ভাবনাও নাই দেখে ধর্মকে কোনোভাবে ব্যক্তিজীবনে টিকে থাকার অধিকার দেওয়া হয়েছে। আর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে চালু করা হয়েছে ধর্মহীন সিস্টেম।
ধর্মহীনতা জন্ম দেয় মানবিক ভারসাম্যহীনতা। দেহ-আত্মার ভারসাম্য নষ্ট হয়ে মানুষ পরিণত হয় অস্বাভাবিক বস্তুবাদী ও ভোগবাদী প্রাণিবিশেষে। ধর্মহীন ভোগবাদী জীবনব্যবস্থাগুলো যে মানুষকে শান্তি দিতে পারেনি, স¤পূর্ণরূপে ব্যর্থ হয়েছে- তা আজ প্রমাণিত। আজকের একবিংশ শতাব্দীতে এসে মানুষ পুনরায় ছুটছে ধর্মের দিকে। ধর্মের সোনালী ইতিহাস তাদের প্রেরণা যোগাচ্ছে। আর ধর্মহীনতা থেকে সৃষ্টি হওয়া হানাহানি-অনৈক্য-রক্তপাত-অশান্তি তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু হায়! ধর্মের ছত্রছায়ায় আশ্রয় নিতে যাওয়া এই মানুষগুলোকে শান্তি দিতে ব্যর্থ হচ্ছে প্রচলিত ধর্মগুলোও। ধর্মকে ব্যক্তিজীবনের ক্ষুদ্র পরিসরে ঢুকিয়ে দেবার পর থেকে এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে কেবল ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার করেছে। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে বিভিন্নভাবে স্বার্থ হাসিল করেছে। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মোন্মাদনা সৃষ্টি করে বিরাট ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম, সরকারের প্রতি চাপ সৃষ্টি করে দাবি দাওয়া আদায়ে সক্ষম হলেও, ধর্মের সহজ-সরল সনাতন রূপ জানা না থাকায় মানুষকে শান্তির সন্ধান দিতে সক্ষম নয়।
ধর্মনিরপেক্ষ মতবাদে উদ্বুদ্ধ রাষ্ট্র চায় না পুনরায় ধর্মের উত্থান ঘটুক। কিন্তু সাধারণ জনগণ ধর্ম চায়। মানুষের এই ব্যাকুলতাকে উপেক্ষা করেও থাকা যাচ্ছে না। কেননা কিছুদিন পরপরই মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে উদ্বুদ্ধ করে তাদেরকে রাষ্ট্রের মুখোমুখী দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রশক্তি প্রয়োগ করে সেটাকে দমন করতে গেলেও নতুন বিপত্তি। রাষ্ট্রকে বলা হচ্ছে ধর্মদ্রোহী। ফলে রাষ্ট্রের সামনে উভয়সঙ্কট! যারা ধর্মের কর্তৃপক্ষ সেজে আছে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে সরাসরি নিয়ন্ত্রণ করছে তাদের দাবি মানতে গেলে রাষ্ট্রকে পিছিয়ে যেতে হবে শত শত বছর। কেননা ধর্ম স¤পর্কে তাদের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তা দিয়ে বর্তমানের আধুনিক রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আর তাদের দাবিকে অস্বীকার করার অর্থ ধর্মপ্রাণ জনগণের সেন্টিমেন্টকে ব্যবহার করে ধর্মোন্মাদনা সৃষ্টির নতুন নতুন সুযোগ করে দেওয়া।
এমতাবস্থায়, রাষ্ট্রের বুকে জগদ্দল পাথরের মত চেপে থাকা এই সমস্যার সঠিক সমাধান কী? আমরা মনে করি সমাধান হচ্ছে, ধর্মের প্রকৃত রূপরেখা মানুষের সামনে উপস্থাপন করতে হবে। ধর্ম হচ্ছে সত্যের আধার, আর সত্য স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে। যে ধর্ম অতীতে শত শত বছর মানুষকে শান্তিময় জীবন উপহার দিতে পেরেছে সেই ধর্ম আজও শান্তি দেওয়ার সক্ষমতা রাখে। ধর্মের সেই অনাবিল রূপটাকে যদি মানুষ উপলব্ধি করতে পারে তাহলে ধর্ম সহযোগেই কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। তাতে রাষ্ট্রও উপকৃত হবে, ধর্মপ্রাণ মানুষেরও আত্মার চাহিদা পূর্ণ হবে। রাষ্ট্র ও ধর্মের দ্বন্দ্ব ঘুঁচে যাবে। ধর্মের সেই প্রকৃত রূপরেখাই তুলে ধরছে হেযবুত তওহীদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা