প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বনি কুরাইজা: হত্যাকাণ্ড নাকি রাষ্ট্রদ্রোহীর...

বনি কুরাইজা: হত্যাকাণ্ড নাকি রাষ্ট্রদ্রোহীর দণ্ড? (২য় পর্ব)

২৬ এপ্রিল ২০১৮ ০৮:৪৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী

(পূর্ব প্রকাশের পর) বনি কুরাইজার বিশ্বাসঘাতকতার খবর আল্লাহর রসুলের হৃদয়ে কেমন ভাবাবেগ সৃষ্টি করেছিল? আমরা সেটা জানি না, তবে পরিস্থিতি বিবেচনায় অনুমান করতে পারি তিনি কতটা বিস্মিত হয়েছিলেন। বিস্মিত হবার কারণ বনি কুরাইজা নামক ইহুদি গোত্রটির চুক্তিভঙ্গের কোনো প্রয়োজনই ছিল না। নিজস্ব ধর্ম পালনে তাদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল। আল্লাহর সত্যনবীকে তারা অস্বীকার করেছে তওরাতে সুস্পষ্ট প্রমাণ থাকার পরও- তবু আল্লাহর রসুল তাদেরকে কোনোদিন জোরাজুরি করেননি। কোনো বিষয়েই তাদের সাথে অন্যায় করা হয়েছে এমন নজির নেই, কোনো সিদ্ধান্ত চাপিয়েও দেওয়া হয়নি। শত্রুতার তো প্রশ্নই ওঠে না!

আল্লাহর রসুল মদীনায় হিজরতের পর একদিন সবগুলো গোত্রকে নিয়ে বসলেন। সর্বসম্মতিক্রমে একটি সনদ রচনা করলেন। সেখানে ঘোষণা করা হলো- ‘ইহুদি ও মুসলিমরা এক জাতি। আমরা পরস্পরের বিরুদ্ধে কাউকে সাহায্য করব না। মদীনা আক্রান্ত হলে সবাই মিলে যুদ্ধ করে স্বদেশকে শত্রুমুক্ত করব।’ আল্লাহর রসুল সর্বদা চেয়েছেন মদীনার প্রত্যেক গোত্র বর্ণের মধ্যে সম্প্রীতি ও সংহতি স্থাপন করতে এবং সর্বোপরি মদীনার সুরক্ষা নিশ্চিত করতে। এতে বনি কুরাইজার মত গোত্রগুলোও কি যথেষ্ট লাভবান হয়নি? এত ন্যায়-শান্তি-সুবিচার ও নিরাপত্তা তাদের জীবদ্দশায় তারা ভোগ করেছে কখনও? তবু বহিঃশত্রুর পক্ষ নিয়ে এই বিশ্বাসঘাতকের দল স্বদেশের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে মনস্থির করল! এতদিন যে মুসলিমরা নিজেদের জীবন দিয়ে মদীনার সার্বভৌমত্ব রক্ষা করে এসেছে, সেই মদীনার সকল সুযোগ সুবিধা ভোগ করে আজ সেই মুসলিমদেরই নিশ্চিহ্ন করতে অস্ত্রধারণ করা- এই অপরাধের কেবল একটাই শাস্তি হতে পারে, যুগে যুগে বিশ্বাসঘাতকদের যে শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মদীনার আরও দুই ইহুদি গোত্র বনি কায়নুকা ও বনি নাজির এখানে প্রাসঙ্গিক। বেশিদিন আগের কথা নয়। তারাও মদীনায় বসবাস করত। মদীনার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত। এক পর্যায়ে তারা নিরাপত্তা চুক্তি লঙ্ঘন করে এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু তাসত্ত্বেও তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, এমনকি বন্দী করা বা সমস্ত সহায়-সম্পদ কেড়ে নেওয়ার মত কঠোরতাও দেখানো হয়নি। কেবল মদীনা থেকে অন্যত্র চলে যেতে বলা হয়! কিন্তু সেই উদারতার মর্যাদা ওরা রক্ষা করতে পারল না। তারা আবারও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই খন্দকের যুদ্ধেই তারা কুশীলবের ভূমিকা পালন করেছে। সমগ্র আরবকে একত্রিত করে মদীনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, এমনকি মদীনার ভেতরে ঢুকে স্বজাতীয় ইহুদিদেরকে প্ররোচিত করে ‘রাজাকার’ বানিয়ে ছেড়েছে। এই গোত্রগুলো ‘উদারতা’কে দুর্বলতা বিবেচনা করে। আসলে উদারতা এদের জন্য নয়। এদের প্রাপ্য যথাযথ ‘দণ্ড’।

যা হোক পরবর্তী ঘটনা সংক্ষেপে এই যে, রসুলাল্লাহর সফল কূটনৈতিক প্রচেষ্টায় কোরাইশদের সাথে বনি কোরাইজার সমঝোতা ভেস্তে যায়। তাদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস দানা বাঁধে। কোন্দল সৃষ্টি হয়। তারা একত্রিত হয়ে মুসলিমদের উপর চড়াও হবার যে ভয়ংকর ষড়যন্ত্র করেছিল- সেটা ব্যর্থ হয়ে যায়। এরই মধ্যে আল্লাহ তাঁর বান্দাদের দৃঢ়তা ও অবিচলতার পুরস্কার দিতে শুরু করেন। রাতে প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে মোশরেকদের তাঁবু ও রান্নার আসবাবপত্র লণ্ডভণ্ড করে দেয়। আগুন নিভিয়ে দেয়। আবু সুফিয়ান তার দলবল নিয়ে মক্কা অভিমুখে রওনা দেয়, গাতফানীরাও কুরাইশদের অনুসরণ করে অবরোধ উঠিয়ে নিয়ে স্বদেশভূমির দিকে রওনা হয়। এভাবে যুদ্ধের একাংশ সমাপ্ত হয় বিনা রক্তপাতেই। কিন্তু অপর অংশ তখনও বাকি।

৩. বনি কুরাইজা অভিযান
বনি কুরাইজার বিশ্বাসঘাতকতার দণ্ড তখনও দেয়া হয়নি। আল্লাহর রসুল লোক পাঠালেন তাদের গতিবিধি দেখার জন্য। মুসলিমরা বনি কুরাইজায় পৌঁছলে ইহুদিদের মধ্যে নমনীয়তার বদলে যেন আরও ঔদ্ধত্য ফুটে উঠল। তারা আল্লাহর রসুল ও তাঁর স্ত্রী-পরিজন নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। তাদের মনোভাব যুদ্ধংদেহী। সম্ভবত তারা আশা করেছিল খায়বার থেকে অন্যান্য ইহুদিরা তাদের সাহায্যের জন্য আসবে। তাই কোরাইশরা চলে গেছে দেখে তারা মোটেও ভয়-ভীত নয়, বরং আনন্দিত এই ভেবে যে, এখন তারা সমস্ত ইহুদি মিলে মদীনাকে জব্দ করতে পারবে। তারাই হবে মদীনার সর্বেসর্বা।

আল্লাহর রসুল ও তাঁর সাহাবীরা দৃঢ়তার সাথে বনি কুরাইজা গোত্রকে অবরুদ্ধ করে রাখল। অবরুদ্ধ ইহুদিরা সাহায্যের জন্য প্রতীক্ষার প্রহর গুণতে থাকল। কিন্তু প্রায় পঁচিশ দিন পেরিয়ে যাবার পরও কোনোদিক থেকে সাহায্যের ছিটেফোঁটাও এলো না। অগত্যা হাল ছেড়ে দিয়ে তারা আত্মসমর্পণ করল। ঘটনাটি এরকম- অবরোধ চলাকালে একদিন আলী (রা.) চিৎকার করে বললেন, ‘হে মো’মেন যোদ্ধারা! আমরা আজ হামজার মত শাহাদাতের পেয়ালা পান করব, অথবা ওদের দূর্গ জয় করব।’ এই বলে তিনি ও যুবায়য়ের (রা.) সামনে অগ্রসর হলেন। ইহুদিরা তখন ভয় পেয়ে দূর্গ থেকে বেরিয়ে এলো। তারা বলল, হে মুহাম্মদ! আমরা আত্মসমর্পণ করতে মনস্থির করেছি। তবে একটি শর্ত আছে। আমাদের ব্যাপারে ফয়সালা আপনি করবেন না। আমরা সা’দ ইবনে মু’আযের ফয়সালা অনুযায়ী আত্মসমর্পণ করছি। সাদ যেই ফয়সালা দিবেন আমরা সেটাই মেনে নিব। . . . (চলবে)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা