প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুদ্রার এপিঠ ওপিঠ

মুদ্রার এপিঠ ওপিঠ

২৭ এপ্রিল ২০১৮ ১০:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তফিজ শিহাব

একটি মুদ্রার সর্বদা দুটি পিঠ থাকে -এ কথাটির সাথে আমরা সবাই পরিচিত। এর ভাবার্থও খুবই গভীর। প্রতিটি বস্তুর ব্যবহারের মধ্যেই দুটো দিক থাকে- ভালোমন্দ, ডান ও বামের ভারসাম্য নিয়েই জগৎ।

একজন ব্যক্তি যিনি প্রচুর সম্পদের মালিক, সারাজীবন কষ্ট করে সম্পদের পাহাড় গড়েছেন যাতে শেষ জীবনে সুখে সে সম্পদ ভোগ করতে পারেন। বাইরে থেকে তাকে হয়তো অনেক সুখী দেখছেন কিন্তু খোঁজ নিয়ে দেখুন, তার বড় ছেলে আজ মাদকের নেশায় বুঁদ। ছোট মেয়েটি বেসুমার টাকা হাতে পেয়ে নৈতিকতাকে বিসর্জন দিয়ে আমোদ-প্রমোদ করছে। স্ত্রীর দুর্বব্যবহার তাকে পারিবারিক জীবনকে তিক্ত করে তুলেছে। সুতরাং সম্পদের পাহাড় তাকে সুখী করতে পারছে না। একই মুদ্রার দুটো পিঠ দুই রকম।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

অপর একজন লোকের সুন্দরী আধুনিকা স্ত্রী আছেন। সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। সবাই তাকে ঈর্ষার দৃষ্টিতে দেখে আর হায় আফসোস করে। কিন্তু তাদের জীবনেও ভিন্ন প্রেক্ষাপট আছে। কারণ তার স্ত্রী আত্মগরিমায় এতটাই উন্নতনাসিকা যে রান্নাবান্না, ঘর-সংসারের কাজে তার কোনো আগ্রহ নেই। ভদ্রলোক নিজের স্ত্রীর হাতের রান্নার স্বাদ থেকে বঞ্চিত, গার্হস্থ সুখ তার কপালে জুটলো না। স্ত্রীর সেবাযত্ন কী সেটা তিনি জানতেও পারলেন না। অন্যের সেবাপরায়ণা কিন্তু কুরূপা স্ত্রীর দিকে তিনি ঈর্ষান্বিত চোখে তাকিয়ে থাকেন। একই মুদ্রার দুটো পিঠ দুরকম।

এভাবে আরো উদাহরণ দেয়া যাবে যেখানে আপনি দেখবেন যে মুদ্রার বরাবরই দুটো পিঠ রয়েছে। এক পিঠ দেখে কখনই সম্যক ধারণা লাভ করা যায় না। একই ভাবে বর্তমানের দাজ্জালীয় সভ্যতারও দুইটি বিপরীত দিক রয়েছে। আমরা সম্পূর্ন মুদ্রাটিকে না দেখে শুধু এক পিঠ দেখছি এবং এই অজ্ঞতাই আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
বর্তমানের দাজ্জালীয় সভ্যতাকে ‘সভ্যতা’ না বলে বরং যান্ত্রিক প্রগতি বলাই শ্রেয় কারণ এ সভ্যতার যা কিছু সভ্য সেগুলো সবই প্রতারণামূলক, মেকি আর কপটতায় পূর্ণ। আপনি আমার সাথে দ্বিমত করতে পারেন যে না, যারাই এ সভ্যতায় উন্নতি লাভ করেছে তারাই সুখ ও শন্তিও পেয়েছে, যারা উন্নতি করতে পারে নি তারাই শুধু পিছিয়ে রয়েছে। কিন্তু আমি বলবো এ ধারণা ভুল। এ সভ্যতা আমাদের একদিকে যেমন বস্তুতান্ত্রিক উন্নতি দিয়েছে তেমনি অপরদিকে এমন একটি সমাজ দিয়েছে যে সমাজের মানুষের মাঝে দয়া, মায়া, ভ্রাতৃত্ব নেই, নেই কোন সুখ-শান্তি। বস্তুগত উন্নয়নের জন্য একজন মানুষ তার মনুষ্যত্বকে বিকিয়ে দিয়ে পশুর চেয়েও নিচে নামতে পারে।

সভ্যতা এই শব্দটি এসেছে ‘সভ্য’ থেকে। সভ্য বলতে বোঝায় ভদ্র, শিষ্ট, মার্জিত, সুরুচিসম্পন্ন, ভাল (civilian, polite, courteous, mannerly) ইত্যাদি। ভাল মন্দের বিবেচনার পর ভালকে গ্রহণ করে ও মন্দকে বর্জন করেই ধীরে ধীরে একটি সভ্যতা (Civilization) গড়ে উঠে। বর্তমান সভ্যতায় এই চ‚ড়ান্ত সিদ্ধান্তের জায়গায় দাজ্জাল তথা বস্তগত ইহুদি খ্রিষ্টান ‘সভ্যতা’ বসে রয়েছে। এর ফলে ব্যক্তিগত দিক থেকে তারা যেমন নৈতিকতাহীন, আত্মাহীন হয়ে পড়েছে তেমনি রাষ্ট্রগতভাবে যুদ্ধ, দলগত হানাহানি করে ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে। আপনারা এ সভ্যতার যান্ত্রিক প্রগতি দেখছেন কিন্তু এর অপর পিঠটিও আপনাদের বিবেচনায় আনা উচিত। প্রতিটি দেশে আজ খুন, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি চ‚ড়ান্ত রূপ ধারণ করেছে। প্রতিটি মানুষ এই সভ্যতার নামে চলা অসভ্যতার শিকারে পরিণত হয়েছে। মানুষ তার মেধাকে, জ্ঞান-বিজ্ঞানের ফলে অর্জিত উন্নতিকে মানুষের ধ্বংসের কাজে ব্যবহার করছে। আত্মার নিদারুণ পতনের সঙ্গে বিজ্ঞানের প্রযুক্তির (Technology) ধ্বংসকারী শক্তির যোগের পরিণতি চিন্তা করে মানুষ আজ শিউরে উঠছে। একদিকে বস্তুগত উন্নতি এবং অন্যদিকে এরই বিপরীতভাবে নৈতিক অবক্ষয় সমান তালে বেড়েই চলেছে। আমরা মুদ্রার এক পাশ দেখে এ সভ্যতার গুণগান গাইলেও অপর পিঠ দেখে অনেকেই শিউরে উঠছে।

তাহলে এখন আমাদের করণীয় কী? আমাদের মঙ্গলের জন্য, আমাদের সুখের জন্য, শান্তির জন্য, মানবজাতির কল্যাণ ও প্রগতির জন্য, মানবজাতি ও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য ভাল-মন্দের চ‚ড়ান্ত সিদ্ধান্তের জন্য একটি কর্তৃপক্ষকে মানতেই হবে। যেকোনো জীবনব্যবস্থাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য একটি স্থান থাকতে হয় অন্যথায় মানবজাতি যদি যে কোন সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসে তবে তা অনন্তকাল চলতে থাকবে। এ সিদ্ধান্ত নেবার ও দেবার কর্তৃত্ব ও অধিকার হচ্ছে সার্বভৌমত্ব (Sovereignty)। এই সার্বভৌমত্ব দুই রকমের হতে পারে। যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ স্রষ্টার অথবা সৃৃষ্টির নিজের। বর্তমানে দাজ্জালীয় সভ্যতার মাধ্যমে সার্বভৌমত্ব চলছে সৃষ্টির নিজের। তাই এখন আমাদের স্রষ্টার সার্বভৌমত্ব মেনে নিতে হবে। সেই চ‚ড়ান্ত সিদ্ধান্তের জায়গা থেকে দাজ্জালকে সরিয়ে আল্লাহকে বসাতে হবে। তবেই আমরা এ সভ্যতার নামের অসভ্যতার বেড়াজাল থেকে মুক্তি লাভ করতে পারবো।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা