প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   তাহলে তারা খাবে কী?

তাহলে তারা খাবে কী?

১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৮:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

বর্তমান সময়ে আমরা এমন একটি সময়ে এসে উপনীত হয়েছি যে, ধর্মের বিনিময় গ্রহণ এখন স্বাভাবিক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ধর্মের কোনো কাজ করার ফলে নির্দিষ্ট একটি শ্রেণিকে ধর্মের বিনিময় প্রদান করতেই হবে এমন একটি চেতনাই সাধারণ জনগণের মাঝে অধিক প্রচলিত। কিন্তু মহান আল্লাহ পবিত্র কোর’আনে ধর্মব্যবসাকে স্পষ্ট নিষিদ্ধ করেছেন এবং রসুলের সময়েও এইরূপ কোনো ধর্মব্যবসায়ী শ্রেণি ছিল না। ধর্মব্যবসা নিষিদ্ধ এ সম্পর্কে অকাট্য দলিল থাকা সত্ত্বেও অনেকেই করুণার বশবর্তী হয়ে এই ধর্মজীবীরা কীভাবে সংসার চালাবে সে প্রশ্ন করে থাকেন। কিন্তু যে কাজটি মহান আল্লাহ নিষিদ্ধ করেছেন, রসুল যে কাজটি না করার ব্যাপারে বারবার সতর্ক করে গিয়েছেন সে কাজটি কোনো যুক্তিতেই সিদ্ধ করার কোনো সুযোগ নেই।
প্রথম কথা হচ্ছে ধর্মব্যবসা নিষিদ্ধ করেছেন স্বয়ং আল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোর’আনে স্পষ্ট বলেছেন, “আর যারা আয়াত গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছমূল্য গ্রহণ করে তারা পেটে আগুন ছাড়া কিছুই ঢুকায় না। আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না; মূলত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব (সুরা বাকারা ১৭৪)।” যে কাজটি স্বয়ং মহান আল্লাহ বলছেন আগুন খাওয়ার সমতুল্য তখন সে কাজটি বন্ধ করার কথা উঠলে যারা বলেন ‘তারা খাবে কী?’ তাদের উচিত আল্লাহকে প্রশ্ন করা কারণ মহান আল্লাহ কাজটিকে আগুন খাওয়ার সমতুল্য বলেছেন এবং তিনি নিষিদ্ধ করেছেন।
একটি উদাহারণ দেয়া যায়। ধরুন একটি দেশে অনেকদিন ধরে একটি অপসংস্কৃতি বা ভুল ব্যবস্থা চলে আসছে। সে দেশে অনেক মানুষ চুরি-ডাকাতির সাথে সম্পৃক্ত। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন তুলেন যে, চুরি-ডাকাতি সমাজের জন্য অকল্যাণকর, চুরি ডাকাতি বন্ধ করা উচিত! তাহলে কী আপনি প্রশ্ন তুলবেন, এই চোর ডাকাতরা খাবে কী? তাদের সংসার কীভাবে চলবে? আপনি খাওয়াবেন? প্রশ্নটি যতই প্রাসঙ্গিক বলে মনে হোক না কেনো প্রকৃতপক্ষে বিবেকবান কোনো মানুষই এ কথার সাথে একমত হবেন না। অবশ্যই আইন সংশোধন করে চুরি-ডাকাতি বৈধ এ বলে রায় দেয়ার কথা কেউই ভাববেন না। এই একই কথা সুদ, ঘুষ, দুর্নীতি ও ধর্মব্যবসার ক্ষেত্রেও প্রযোজ্য।
মহান আল্লাহ প্রত্যেক মো’মেনকে হালাল উপার্জন করা নির্দেশ দিয়েছেন। কোর’আনে মহান আল্লাহ বলেছেন, “হে মো’মেনগণ, সালাহ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ (অর্থাৎ রেজেক) সন্ধান করবে (সুরা জুমা ১০)।” এখানে আল্লাহ সকলের খাওয়ার পথ বলে দিচ্ছেন। ধর্মব্যবসায়ীরা কীভাবে খাবেন তার সমাধান এখানেই রয়েছে। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন যে সালাহ শেষ হবার পর সকলকে জমিনে উপার্জন করার জন্য ছড়িয়ে পড়তে। আল্লাহ অবশ্যই বলেননি মসজিদের ইমাম ব্যতিত আর সবাই উপার্জনের জন্য ছড়িয়ে পড়–ক? ইসলামে পরনির্ভরশীলতা অত্যন্ত ঘৃণ্য বিষয়।
তাই উপার্জন করা অত্যাবশ্যক। প্রত্যেক নবী রসুল উপার্জনের মাধ্যমে নিজেদের সংসার চালাতেন এবং তারা ধর্মের কাজ করে কোনো বিনিময় গ্রহণ করতেন না কারণ ধর্মের কাজের বিনিময় স্বয়ং মহান আল্লাহ দিবেন। আল্লাহ পবিত্র কোর’আনে রসুলকে উদ্দেশ্য করে বলেন, “(হে মোহাম্মদ) তুমি কী তাদের নিকট মজুরী চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই তো শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রেজেকদাতা (সুরা মো’মেনুন ৭২)।”
আদি পিতা ও প্রথম নবী হযরত আদম (আ.) একজন কৃষক ছিলেন। শিশ (আ.) ছিলেন তাঁতি, ইদ্রিস (আ.) ছিলেন দর্জি, নূহ (আ.) ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ তাঁকে জাহাজ নির্মাণের শিক্ষা দিয়েছিলেন। হুদ (আ.) ছিলেন ব্যবসায়ী, সালেহ (আ.) ছিলেন উটের রাখাল। ইব্রাহিম (আ.) আলেপ্পোতে দুগ্ধজাত দ্রব্য বিক্রি করতেন। ইসমাইল (আ.) ছিলেন একজন শিকারী। শোয়াইব (আ.) এর ছাগলের খামার ছিল। মুসা (আ.) ছাগল চড়াতেন, ইলিয়াস (আ.) ছিলেন তাঁতি। দাউদ (আ.) ছিলেন লোহার বর্ম ও হাতিয়ার নির্মাতা, সোলাইমান (আ.) বাদশাহ ছিলেন তবুও তিনি খেঁজুরের পাতা দিয়ে বাক্স তৈরি করতেন। যাকারিয়া (আ.) ছিলেন করাতি, ঈসা (আ.) ছিলেন কাঠমিস্ত্রি এবং সর্বশেষ নবী ও রসুল (স.) পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তাঁর উটের খামার ছিল এবং তিনি ছাগল ও ভেড়া পালন করতেন। এছাড়াও তিনি প্রয়োজনে এক ইহুদির কূপ থেকে পানি তুলে দেয়ার কাজও করেছেন।
তাহলে এত নবী রসুল যখন ধর্মের বিনিময় গ্রহণ করেননি বরং হালাল উপয়ে জীবিকা নির্বাহ করেছেন সেখানে যে সকল ওলামায়ে কেরাম ধর্মব্যবসা করে খাচ্ছেন তারা কী নবী-রসুলদেরও অতিক্রম করে গিয়েছেন নাকি? (নাউজুবিল্লাহ)
জীবিকা নির্বাহের ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে রচিত ‘মহানবীর ভাষণ’ থেকে আল্লাহর রসুলের একটি উদ্বৃতি তুলে ধরছি, “হে মানুষ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, জীবিকা নির্বাহের জন্র সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করো এবং তোমাদের প্রচেষ্টার পরিপূর্ণতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে কোনো মো’মেনের সত্তাকে দুনিয়ায় বেকার এবং অনর্থক সৃষ্টি করা হয়নি। বরং তার জীবনের প্রতিটি মুহূর্ত কর্ম ও কর্তব্যের সাথে সংযুক্ত। কর্ম ও প্রচেষ্টার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। অল্পে সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার অর্থ এই নয় যে হাত-পা গুটিয়ে বসে থাকা এবং নিজের বোঝা অন্যের কাঁধে চাপিয়ে দেয়া। নিশ্চয়ই আল্লাহর উপর ভরসা করা আমাদের প্রধান কর্তব্য। কিন্তু রেযেক হাসিল করার জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা নিতান্তই জরুরি বিষয়।”
অতএব যারা আল্লাহ ও রসুলের কথা অমান্য করে ধর্মব্যবসা করে যাচ্ছেন তাদের জন্য ‘তারা খাবে কী?’ এ প্রশ্ন করা অনুচিত। ইসলামের শরিয়ত মোতাবেক সফল ব্যক্তির প্রথম কাজই হচ্ছে তার নিজের ও পরিবারের জন্য উপার্জন করা। তাই যারা ধর্মব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের উচিত এই হারাম কাজ থেকে দূরে থেকে হালাল উপায়ে উপার্জন করা। এছাড়াও যে ব্যক্তি মসজিদে সালাহ করাচ্ছেন, যিনি পাঁচ ওয়াক্ত মসজিদে সালাহ করালে তিনি রিযিক করার সময় পান না তার জন্য ইমামতি করা জরুরী নয়, বৈধও নয়। তার প্রথম কর্তব্য হালাল রুজির সন্ধান করা, কারণ ইমাম শব্দের অর্থ নেতা। পরনির্ভরশীল ব্যক্তি দ্বারা নেতৃত্বপ্রদান অসম্ভব।
যারা বলেন ‘তাহলে তারা খাবে কী?’ তারা করুণার বশে কথাটি বলেন কিন্তু আল্লাহ অবশ্যই একটি বিষয়কে শুধু শুধু নিষিদ্ধ করেননি। যা মানবজাতির জন্য ক্ষতিকর তিনি তাই হারাম করেছেন। আপনার শরীরে যে সকল জীবাণু রোগ বিস্তার করে আপনি সেগুলোকে ধ্বংস করেন। অবশ্যই আপনি বলেন না এগুলো আপনার শরীরকে পোষক হিসেবে ব্যবহার করেছে, এদের ধ্বংস করা যাবে না। রোগজীবাণুরও জীবন আছে, আমরা তাদের জীবননাশ করতে পারি না। অবশ্যই আপনারা এ ধরনের প্রশ্ন তুলেন না। ধর্মব্যবসায়ীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
পরিশেষে, কেউ জীবিকা শূন্য হোক এটা অবশ্যই কাম্য নয়। কিন্তু যারা ধর্মব্যবসা করে জীবিকা নির্বাহ করছে তারা পক্ষাঘাতগ্রস্থ নন, প্রতিবন্ধীও নন। বর্তমানে এসে তারা পরজীবিতে পরিণত হয়েছে। তাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজকে তারা জীবিকার মাধ্যম হিসেবে না নিয়ে পরকালের জন্য সঞ্চয় করুক এবং ইহকালে তারা কায়িক পরিশ্রম বা অন্য কোনো উপায়ে হালাল রুজির ব্যবস্থা করুক। এতে একদিকে যেমন তারা আল্লাহ কাছে পুরস্কৃত হবে, সম্মানিত হবে অন্যদিকে সমাজেও তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। অতএব সাধারণ মানুষ ও ধর্মব্যবসায়ী আলেম উভয়ের এখন এই সত্যকে উপলব্ধি করা উচিত এবং সত্যকে স্বীকার করে সে অনুযায়ী নিজেদের গড়ে তোলা উচিত।

(মুস্তাফিজ শিহাব, সহকারী সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি (facebook/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা