বাড়াবাড়ির এক দৃষ্টান্ত ইরান

৫ ডিসেম্বর ২০২২ ০২:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ইসলামি বিপ্লবের চার বছর পরে ১৯৮৩ সালে ইরানে হিজাব সংক্রান্ত আইন চালু করা হয়। তখন থেকেই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীকে মাথা ঢেকে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। এই বিধিগুলো তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। দীর্ঘদিন এই আইন মেনে চললেও, গত ১৬ সেপ্টেম্বের মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণীর হিজাব আইনে গ্রেপ্তারের পরে মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা এখনও চলমান (এএফপি)।
গত শনিবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে, ইরানের একটি নিরাপত্তা সংস্থা দেশজুড়ে বিক্ষোভের জেরে গত সেপ্টেম্বর থেকে ২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে (রয়টার্স)। ইরানের ইসলামি রেভুল্যশনারি গার্ডের শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সম্প্রতি দাঙ্গায় ৩০০ জন ‘শহীদ ও নিহত’ হয়েছে। তবে বিদেশি মানবাধিকারভিত্তিক সংগঠনের হিসাবে নিহতের সংখ্যা চারশর বেশি। এছাড়া শুধু গত সপ্তাহে শিশুসহ কমপক্ষে ১৪ হাজার মানুষ বিক্ষোভের জেরে গ্রেপ্তার হয়েছে।
অন্যদিকে ইরানের বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানের কাছে অবস্থিত কোম প্রদেশের এক ব্যাংক ম্যানেজার বৃহস্পতিবার হিজাব না পরা এক নারীকে ব্যাংক সেবা দেন। পরে ওই ব্যাংক ম্যানেজারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানায় কোম প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ হাজিজাদেহ।
ইসলামের পর্দা সংক্রান্ত বিধান নিয়ে বাড়াবাড়ি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মধ্যপ্রাচ্যে র্দীঘদিনের। কিন্তু একটি বিধানের জের ধরে কেন এত সহিংসতা? ইসলামে কি সত্যিই এমন কোনো বিধান আছে যা মানুষের মনে এত রোষানল তৈরি করতে পারে?
ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার অর্থই শান্তি, নিরাপত্তা ও সুবিচার। ইসলাম ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। মুসলিম ভারসাম্যপূর্ণ জাতি। ইসলামের সামগ্রিক জীবন ভারসাম্যনীতির ওপর প্রতিষ্ঠিত। ইসলাম গোঁড়ামি, চরমপন্থা, প্রান্তিকতা, একপেশে নীতি বা একদেশদর্শিতার নীতিকে অনুমোদন দেয় না। ফলে ইসলামের কোথাও বৈসাদৃশ্য কোনো কিছুই খোঁজে পাওয়া যায় না। আর জটিলতা যদি কিছু থেকেই থাকে, সেটা মানুষেরই তৈরি। আল্লাহ তায়ালা বলেন, ‘আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মতে পরিণত করেছি, যাতে তোমরা দুনিয়াবাসীদের ওপর সাক্ষী হতে পারো এবং রসুলের হতে পারেন তোমাদের ওপর সাক্ষী (সূরা বাকারা ১৪৩)।’ এমনকি আল্লাহ দীনে নিয়ে বাড়াবাড়ি নিষিদ্ধ করেছেন (সুরা আন নিসা ১৭১, সুরা আল মায়েদা ৭৭)। শুধু তাই নয়, দীনের বিষয়ে কাউকে জোরজবরদস্তি করাও নিষিদ্ধ, লা ইকরাহা ফিদ্দিন (সুরা বাকারা ২৫৬)।
এই প্রাকৃতিক দীনটি পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মোহাম্মদি জাতি জীবনের সর্বস্ব কোরবান করেছিলেন। এমনকি সশস্ত্র সংগ্রামে মুসলিম নারীদের ভূমিকাও ছিল অতুলনীয়। উম্মতে মোহাম্মদির দুর্র্ধষ যোদ্ধা নারীদের কথা স্মরণ করতে গেলে মনে পড়ে যায়, দীন প্রতিষ্ঠার জন্য আম্মা আয়েশা (রা.) ও উম্মে সালমার (রা.) ওহুদ যুদ্ধে অংশগ্রহণ; মহানবীর (সা.) ফুফু সুফিয়া বিনতে আবদিল মুত্তালিব (রা.) খায়বর যুদ্ধে অংশগ্রহণ; উম্মুল খায়ের, জুরকা বিনতে আদি, ইকরামা বিনতে আতরাশ ও উম্মে সিনান অসংখ্য যুদ্ধে প্রতিরক্ষামূলক কাজে সহযোগিতার কথা। মনে পড়ে যায় কীভাবে আজরা বিনতে হারিস বিন কালদা সেনাদলের নেতৃত্ব প্রদান ও আহলে বিসানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, উম্মে আম্মারা (রা.) ওহুদের যুদ্ধে কীভাবে মহানবীর (সা.) জীবন রক্ষায় প্রতিরক্ষা বলয় তৈরি করেছিলেন, খাওলা (রা.) কীভাবে তাবুর খুঁটি নিয়েই রোমানদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন সেই ইতিহাস।
অথচ আজ সেই মুসলিম নারীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দীনের নামে যে বিধান তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তারা রাজপথে নেমে এসেছেন। তাহলে এটা কোন ইসলাম? আল্লাহর রসুলের আনীত দীন প্রতিষ্ঠার জন্য নারীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আর আজ ইরানের নারীরা সেই দীনের বিধানই অস্বীকার করে রক্ত ঝড়াচ্ছেন। তাহলে এটা কি আল্লাহর রচিত বিধান হতে পারে? এটা কি ভারসাম্যপূর্ণ দীন হতে পারে? পর্দার নামে বাড়াবাড়ি করে তৈরিকৃত বিধান আবার জোরজবরদস্তি করে নারীদের উপর চাপিয়ে দেওয়া কোন ইসলাম? না, এটা আল্লাহর রসুলের ইসলাম হতে পারে না। প্রথমত, দীনে বাড়াবাড়ি করা নিষিদ্ধ। দ্বিতীয়ত, দীনের বিষয়ে কাউকে জোরজবরদস্তি করা নিষিদ্ধ। ইরানের ঠিক এমনটাই ঘটেছে। আল্লাহ তাঁর রসুলকে বলছেন, ‘মো’মেন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনঅঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে (সুরা নূর ৩১)। এই সহজ সরল বিধানটি বিকৃত করে, বাড়াবাড়ি করে ভারসাম্যহীন করে ফেলা হয়েছে। পর্দার নামে নারীদেরকে বাক্সবন্দি করা হচ্ছে। দ্বিতীয়ত, মনগড়া বিধান নারীদের উপর জোরজবরদস্তি করে চাপিয়ে দেওয়া হচ্ছে। দীনের মধ্যে যখন বিকৃতি ঢুকে যায় তখন স্বাভাবিকভাবে সেটা মানুষকে আর শান্তি দিতে পারে না, উল্টো বিষক্রিয়া শুরু হয়। ভেতরে ভেতরে দীনের ওপর থেকে মানুষের আস্থা উঠে যায়। মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে উঠে। আর প্রকৃতিগতভাবেই একদিন মানুষ সেই বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করতে বাধ্য হয়, হারিয়ে যায় অগণিত প্রাণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ