রূপালি জগৎ ডেস্ক:
একের পর এক মৃত্যুর হুমকি পেয়েও আর টললেন না ‘ভাইজান’। পূর্ব নির্দিষ্ট দিনেই ‘দাবাং ট্যুর’ নিয়ে কলকাতায় পা রাখছেন তিনি। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় সে কথা জানালেন তিনি। তার সঙ্গে থাকবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে, প্রভুদেবা ও আয়ুশ শর্মা। আগামী শনিবার সন্ধ্যা ৬টায় মঞ্চ মাতাতে আসছেন গোটা দল।
ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন সালমান নিজেই। জানিয়েছেন, নির্দিষ্ট দিনেই কলকাতায় আসছেন তিনি। শহরের মানুষের সঙ্গে একটি সন্ধ্যা আনন্দে কাটাবেন। ইস্ট বেঙ্গল ক্লাব তাবুতে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। কলকাতাবাসীদের তিনি প্রস্তুত হতেও বলেছেন। তিনি আরও জানিয়েছেন, কলকাতা পুলিশ তাকে এবং তার দলকে প্রয়োজনের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাই তিনি আর তারিখ পেছাননি।
বছরের শুরুতে কলকাতায় আসার কথা ছিল সালমানের। সেসময় রাজ্য সরকার জায়গা দিতে পারেনি তাকে। সংঘাত বাঁধে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান নিয়েও। ফলে, অনুষ্ঠান বাতিল হয়। এরপর মার্চে আসার কথা ছিল তার। কিন্তু ততদিনে তিনি মৃত্যু হুমকি পেয়ে গিয়েছেন। তাই মার্চ মাসের তারিখও বাতিল। ঠিক হয়, এপ্রিলে বাংলা নতুন বছরের আগেপরে আসবেন। কিন্তু একের পর এক হুমকির কারণে তার আসা পিছিয়ে যায় আবারও। শহর কলকাতা তাই ভেবেছিল, ভাইজান অধরাই থেকে যাবেন। তা হচ্ছে না। সবার আশা পূর্ণ করতে অবশেষে নির্দিষ্ট দিনেই আসছেন তিনি।
সোনাক্ষী-জ্যাকলিনদের নিয়ে কলকাতা ভ্রমণে সালমান
বজ্রশক্তি ডেস্ক
