প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সব আমলের পূর্বশর্ত ‘তওহীদ’

সব আমলের পূর্বশর্ত ‘তওহীদ’

২ নভেম্বর ২০২৩ ০৭:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

গতকাল যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো শব-ই-বরাত। অনেকেই রাত জেগে নফল আমল করেছেন, জিকির-আজকার করেছেন। শবে বরাত বার্তা দিচ্ছে যে কিছুদিন পরেই শুরু হচ্ছে মাহে রমজান। রহমত, বরকত, মাগফেরাতের পয়গাম নিয়ে মাহে রমজানের চাঁদ উঠবে। পরবর্তী একমাস মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবেন, সারাদিন না খেয়ে থাকবেন, পানাহার থেকে বিরত থাকবেন, বিশেষ জৈবিক চাহিদা পুরণ থেকে বিরত থাকবেন। অনেক পরহেজগার তাকওয়াবান মানুষ সারা বছর অপেক্ষা করেন এ মাসটির জন্য। অনেকে অসুস্থতা সত্ত্বেও পানাহার থেকে বিরত থাকেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহর হুকুম পালনের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত কিন্তু প্রত্যেকটি হুকুমের আলাদা উদ্দেশ্য বা আকিদা থাকে। সেটা না বুঝে পালন করলে সেই আমল অর্থহীন। সকল আমলেরই পূর্বশর্ত হলো ঈমান ও আকিদা। ঈমান ও আকিদা ভুল হলে যত ঐকান্তিকতা ও আন্তরিকতা নিয়েই আমলগুলো করা হোক সেগুলো অর্থহীন হয়ে যায়।

পবিত্র কোর’আনে মহান আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, “যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমরা তার অনুসরণ কোরো না (সুরা বনি ইসরাইল- ৩৬)”। এটা ইসলামের একটি মৌলিক নীতি – আগে জানা, তারপরে কাজ করা। সমস্ত হক্কানী আলেমরা এ ব্যাপারে একমত যে আকিদা যদি সঠিক না হয় তবে ঈমান ও আমলের কোনটারই মূল্য নাই। আকিদা ভুল হলে ঈমানও ভুল খাতে প্রবাহিত হবে। এই আকিদাটা হলো একটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা (ঈড়সঢ়ৎবযবহংরাব ঈড়হপবঢ়ঃ) বা বোঝা। তাই আমরা বোঝার চেষ্টা করবো যে সওমের উদ্দেশ্য কী?

নব্যুয়তের দায়িত্ব লাভ করেই নবী করিম (সা.) জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরব জাতিকে একটি কথার দিকে আহ্বান করলেন যে, তোমরা যদি যাবতীয় অন্যায় অশান্তি থেকে মুক্তি পেতে চাও, ইহকাল ও পরকালে সফল হতে চাও তাহলে একটি কথার উপর ঐক্যবদ্ধ হও – লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মাদুর রসুলাল্লাহ (সা.) অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবো না এবং মোহাম্মদ (সা.) আল্লাহর রসুল। প্রকৃত অর্থে তওহীদের এই ঘোষণা একটা বিপ্লবের ঘোষণা, মানুষের আমূল পরিবর্তনের ঘোষণা; যে বিপ্লব ঘুনে ধরা সমাজ ব্যবস্থার কাঠামো ও পদ্ধতি পরিবর্তনের বিপ্লব, অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের বিপ্লব, মানুষের আধ্যাত্মিক পরিবর্তনের বিপ্লব। রসুলাল্লাহর কণ্ঠে উচ্চারিত এই তওহীদের আহ্বান যেখানেই ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল সেখানেই আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। এই তওহীদের আহ্বান একটি চিরন্তন আহ্বান যা প্রতি যুগে একেকটি সমাজকে গভীরভাবে আলোড়িত করেছে, নির্মাণ করেছে নতুন নতুন সভ্যতা ও সভ্য জাতি। যখনই সমাজ অন্যায়-অবিচার, অশান্তিতে নিমজ্জিত হয়ে যায় তখনই সমাজের অন্যায়-অবিচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য তওহীদের কোনো বিকল্প নেই। একই তওহীদের ডাক নিয়ে লাখো নবী-রসুল ধরাপৃষ্ঠে আবির্ভূত হয়েছে যাঁদের ধারাবাহিকতার সবশেষে এসেছেন আখেরি নবী মোহাম্মদ (সা.)।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তাঁর উদাত্ত আহ্বানে যারা এই একটি কথার উপর ঐক্যবদ্ধ হলো, তারা হলো মো’মেন। সেই মো’মেনরা যেন ঐক্যবদ্ধ থাকেন, তাদের লক্ষ্য ঠিক থাকে, তারা যেন শৃংখলাবদ্ধ থাকেন, তারা যেন একজন নেতার প্রতি আনুগত্যশীল হন, সব সময় যেন আল্লাহর হুকুমের প্রতি অনুগত থাকেন সেজন্য তাদেরকে প্রশিক্ষণ হিসাবে দেওয়া হলো দৈনিক পাঁচ ওয়াক্ত সালাহ কায়েমের হুকুম। এই হুকুম আসে নব্যুয়তের একাদশতম বর্ষে। আর রোজার বিধান এসেছে মদিনায়।

রসুলাল্লাহ উম্মতে মোহাম্মদী নামক জাতিটি তৈরি করেছেন একটি বিরাট উদ্দেশ্য সামনে নিয়ে। সেটা হচ্ছে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার মাধ্যমে মানবজীবন থেকে যাবতীয় অন্যায়, অশান্তি দূরীভূত করে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে সংগ্রাম করে যাওয়াই ছিল তাঁর জীবনের উদ্দেশ্য। এর প্রমাণ হচ্ছে তাঁর সমগ্র কর্মময় সংগ্রামী জীবন। যারা তাঁর সমগ্র জীবনকে এক নজরে দেখবে তারা এটা অস্বীকার করতে পারবেন না যে এই মহাবিপ্লবী মহামানবের সমস্ত আহ্বান, চেষ্টা প্রচেষ্টা, আদেশ-উপদেশ, নিষেধ, যুদ্ধ-সংঘাত সমস্ত কিছুর উদ্দেশ্য ছিল মানবসমাজে শান্তি প্রতিষ্ঠা। এ কথাটিই নব্যুয়তের প্রথম যুগে একদিন তিনি খাব্বাবের (রা.) এক প্রশ্নের জবাবে বলেছিলেন, দেখবে অচিরেই এমন সময় আসবে যে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণালংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাদরামাউত পর্যন্ত হেঁটে যাবে। তার মনে আল্লাহ ও বন্য জন্তুর ভয় ছাড়া আর কোন ভয় থাকবে না (খাব্বাব রা. থেকে বোখারী)। পরবর্তীতে তাঁর নিজের ও তাঁর হাজার হাজার আসহাবের পবিত্র রক্তের বিনিময়ে ঠিকই এমন একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ইতিহাস। শত শত বছর অর্ধ দুনিয়ায় সেই অবস্থা বিরাজ করেছিল। এই পরিবেশ সৃষ্টির জন্য সংগ্রাম করতেই সৃষ্টি করা হয়েছে উম্মতে মোহাম্মদীকে। তাই তাদের প্রয়োজন হয়েছে বিশেষ আত্মিক, মানসিক ও শারীরিক শক্তির। এই চরিত্র গঠনের জন্যই প্রশিক্ষণ হলো সালাহ, সওম ইত্যাদি। দীনের বুনিয়াদ পাঁচটি।

১) কলেমা বা তওহীদ। আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না, এই চুক্তিতে আল্লাহর সঙ্গে আবদ্ধ হওয়াই হচ্ছে তওহীদ গ্রহণের তাৎপর্য। এটি হচ্ছে ঈমান। পরবর্তী চারটি হচ্ছে আমল। এটি সকল আমলের পূর্বশর্ত।

২) সালাহ কায়েম করা। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, ভ্রাতৃত্ব, আল্লাহর হুকুমের প্রতি সর্বাবস্থায় অনুগত থাকা ইত্যাদি গুণাবলী (Attributes) চরিত্রে প্রতিষ্ঠার প্রশিক্ষণ।

৩) যাকাত প্রদান করা। যাকাতের মাধ্যমে সমাজে অর্থনৈতিক ভারসাম্য আসবে। সম্পদ যেন ধনীদের কাছে পুঞ্জিভূত হতে না পারে এবং ধনী গরীবের ব্যবধান যেন দূর হয়, সেজন্য যাকাতের ব্যবস্থা।

৪) হজ। এটি একদিকে যেমন মুসলিম উম্মাহর বাৎসরিক মহা সম্মেলন, অপরদিকে হাশরের দিন আল্লাহর সামনে নিজের যাবতীয় আমল নিয়ে দণ্ডায়মান হওয়ার মহড়া। এই হজের সম্মেলনে মুসলিমদের জাতীয় সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে, সমাধান করা হবে, পরবর্তী বছরের কর্মসূচি নির্ধারণ করা হবে। পাশাপাশি নবী-রসুলদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন ছাড়াও আধ্যাত্মিক ও বৈষয়িক বহু উদ্দেশ্য হজের রয়েছে।

ইসলামের চতুর্থ স্তম্ভ বা রোকন এই রোজা বা সওম। সেই সওমের উদ্দেশ্য কি? আল্লাহ নিজেই বলেছেন, “লা আল্লাকুম তাত্তাকুন (সুরা বাকারা- ১৮৩) অর্থাৎ যেন তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অর্থ কী? তাকওয়া অর্থ ন্যায়-অন্যায় বুঝে পথ চলা। অন্যায়কে বর্জন করে ন্যায়কে সঙ্গে নিয়ে পথ চলা। আল্লাহ যেটা বলেছেন ন্যায়, সেটা ন্যায় আর আল্লাহ যেটা বলেছেন অন্যায় সেটা অন্যায়। সওম শব্দের অর্থ হলো আত্মসংযম (Self-Control)। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাকে এটা বুঝাতে চাচ্ছেন মানুষ কেবল পশু নয়। মানুষের দেহ যেমন সত্য তার আত্মাও তেমন সত্য। ইহকাল যেমন সত্য পরকালও তেমন সত্য। সে জন্য মানুষকে ইন্দ্রীয়কে নিয়ন্ত্রণও রাখতে হয়, সংযমীও হতে হয়। মানুষের একদম ভোগ বিলাসী জীবনযাপন হলো তাকওয়া অর্জনের প্রথম অন্তরায়। ন্যায় অন্যায় বুঝে পথ চলতে মানুষের আত্মার উপর নিয়ন্ত্রণ থাকা অপরিহার্য। সে মুখে যা আসবে তা-ই বলবে না, সে কেবল সত্যই বলবে। সে পশুর মতো উদরপূর্তি করে খাবে না, সে পরিমিত খাবে। তার সম্পদের উপর অনাহারী দরিদ্র মানুষেরও হক রয়েছে। এছাড়াও তাঁর উপর দুনিয়াময় সত্যদীন প্রতিষ্ঠার সংগ্রামের দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন। সেই সংগ্রামী জীবনে অনাহার একটি নিত্যনৈমিত্তিক বিষয়, যেটা রসুলাল্লাহ ও তাঁর আসহাবগণের জীবনে বার বার ঘটেছে। তাই সওম মানুষকে ক্ষুধার কষ্টকে সহ্য করার শক্তি দান করে। জৈবিক কামনা-বাসনাও যেন সে নিয়ন্ত্রণে রাখতে পারে সে শিক্ষাও সওম থেকে মেলে। এই হলো সওমের উদ্দেশ্য অর্থাৎ আত্মার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, ভোগীর জীবন যাপন না করে ভারসাম্যপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হওয়া, ত্যাগী হওয়া।

সওম ভঙ্গের অনেকগুলো কারণ আছে সেগুলো মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু নবী করিম (সা.) বলেছেন যে একটা সময় আসবে যখন মানুষ সারাদিন সওম রাখবে কিন্তু সেটা হবে না খেয়ে থাকা। মানুষ রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু সেটা হবে কেবল ঘুম নষ্ট করা (ইবনে মাজাহ, আহমাদ, তাবারানী, দারিমি, মেশকাত)। এ হাদিসটির গভীর তাৎপর্য রয়েছে যা আজকের বাস্তবতায় উপলব্ধি করা জরুরি। রোজা রাখলে সেটা কেন উপবাস করার সমতুল্য হবে? নবী করিম (সা.) এমন একটি নফল বাছাই করলেন, তাহাজ্জুদ। কোটি কোটি মুসল্লি আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন কিন্তু তাহাজ্জুদ পড়তে পারেন না। কারণ এটা খুব কঠিন একটি আমল। গভীর রাতে ঘুম থেকে উঠে, শীত গ্রীষ্ম উপেক্ষা করে তাহাজ্জুদ পড়া খুব সাধারণ মুসল্লিদের কাজ নয়। অর্থাৎ মোকাম্মেল ঈমান ছাড়া তাহাজ্জুদ পড়া সম্ভব নয়।

আবার ফরজের মধ্য থেকে এমন একটি ফরজ বাছাই করলেন অর্থাৎ সওম যেটা লোক দেখিয়ে করা সম্ভব নয়। অন্য সব আমল লোক দেখানোর জন্যও করা যায়। নামাজ পড়ে নামাজি সাজা যায়, গনীমতের লোভে, মানুষ বীর বলবে সে জন্য জেহাদও করা যায়, হাজী হিসাবে সমাজে সম্মান পাওয়ার জন্য হজ করা যায়। কিন্তু সওম সঠিক হলো কিনা কেবলই আল্লাহ জানবেন, কারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে পানাহার করা সম্ভব। কিন্তু সেটা না করে আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ সওম রাখে। সেই সওম আর তাহাজ্জুদের মতো আমল যদি নিষ্ফল হয়ে যায় তাহলে অন্যান্য আমলের কী অবস্থা হবে?

প্রশ্ন হলো এই নিষ্ফল হওয়ার কারণ কী? কারণ হলো, মানুষ হেদায়াহ (সঠিক পথ) থেকে বিচ্যুত হবে। কিন্তু তাকওয়ার চর্চা করে যাবে। আজ মানুষ আল্লাহর তওহীদ থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা এলাহ বা হুকুমদাতা হিসাবে মানছে গায়রুল্লাহকে। মানছে মানুষের হুকুম, পাশ্চাত্য সভ্যতার তৈরি হুকুম। কিন্তু নামাজ রোজা ও তাকওয়ার কাজগুলো ঠিকই করে যাচ্ছে। ভুল পথে সারাদিন হেঁটে দিনশেষে গন্তব্যে পৌঁছা যায় না। এ কথাটিই রসুলাল্লাহর আরেকটি হাদিসে খুব চমৎকার ভাষায় বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, এমন সময় আসবে যখন- (১) ইসলাম শুধু নাম থাকবে, (২) কোর’আন শুধু অক্ষর থাকবে, (৩) মসজিদসমূহ জাঁকজমকপূর্ণ ও লোকে লোকারণ্য হবে কিন্তু সেখানে হেদায়াহ থাকবে না, (৪) আমার উম্মাহর আলেমরা হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব, (৫) তাদের তৈরি ফেতনা তাদের ওপর পতিত হবে। [হযরত আলী (রা.) থেকে বায়হাকী, মেশকাত]

রসুলাল্লাহ বলেছেন, মসজিদসমূহ হবে লোকে লোকারণ্য কিন্তু সেখানে হেদায়াহ (সঠিক পথ তথা তওহীদ) থাকবে না। আমরা এখন এমন সময়েই বাস করছি। তাই আমরা যদি তওহীদে না আসি তাহলে আমাদের যাবতীয় নেক আমল সেটা নামাজ রোজা হজ যাকাত যা-ই হোক সবই অর্থহীন। আসন্ন মাহে রমজান আমাদের হৃদয়ে আল্লাহর তওহীদে প্রবেশ করে অতঃপর আল্লাহর হুকুম পালনের বোধ জাগ্রত করুক। মাহে রমজানের সওম যেন প্রত্যেকটি মো’মেনের আত্মার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সফল হয় এবং সমাজ ও রাষ্ট্রে যেন তাদের সেই তাকওয়ার প্রতিফলন ঘটে এমনটাই আমাদের প্রার্থনা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা