হে বুদ্ধিমানেরা! তোমরা কি বুদ্ধি কাজে লাগাবে না?

৩ নভেম্বর ২০২৩ ০৬:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুসলমান জাতিকে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে এখন ভাবতেই হবে।

  • যে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, সামরিক শক্তি, শিল্পকলা, সাহিত্য, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে এক কথায় সর্ববিষয়ে পৃথিবীর অপরাপর জাতির শিক্ষকের আসনে আসীন হয়েছিল, যারা যুক্তি ও জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত করেছিল তারা আজ কী করে যুক্তিহীনতা, বুদ্ধিহীনতার, স্থবিরতার অতল গহ্বরে নিমজ্জিত হলো?
  • আরবের আইয়্যামে জাহেলিয়াতের অবিচারের ধারাকে উল্টে দিয়ে সেখানে অকল্পনীয় শান্তি, ন্যায়, সুবিচার ও মানবতা প্রতিষ্ঠা করেছিল। যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহিতার দায়ে বনু কোরাইজাকে রসুলাল্লাহ (স.) সরাসরি হত্যা করতে পারতেন, কিন্তু তা না করে তিনি তাদের পছন্দমতো বিচারক নিয়োগ করে, তাদের পছন্দনীয় বিধানের দ্বারা দণ্ড প্রদান করেছিলেন। সেই মুসলিম জাতির একটি অংশ আজ কীভাবে ফতোয়া দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করে?
  • মুসলিমদের মধ্যে আলাদা একটি পুরোহিত শ্রেণি থাকবে যাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনেতিক অঙ্গনে কোনো কতৃত্বই থাকবে না, তারা যাবতীয় ধর্মীয় কাজ করে দেবে এবং সমগ্র জনগোষ্ঠী ধর্মের বিষয়ে তাদের মুখাপেক্ষী হয়ে থাকবে, তারা দ্বীনের ন্যূনতম জ্ঞানও রাখবে না – এমন ব্যবস্থা কীভাবে সৃষ্টি হলো?
  • উম্মতে মোহাম্মদী জাতির মধ্যে এমন কোনো শ্রেণি ছিল কিনা যারা দেশ-জাতি ধ্বংস হয়ে গেলেও তা নিয়ে সামান্যতম চিন্তা না করে পীর-বুজুর্গ হয়ে কোটি কোটি মুরিদানকে আলিশান দরবার শরীফে বসে আল্লাহর নৈকট্য লাভের তরিকা শিক্ষা দিয়ে তাদের থেকে টাকা-পয়সা নিয়ে বিপুল আরাম আয়েশে জিন্দেগী পার করেছেন ?
  • মসজিদ ছিল সামাজিক সামষ্টিক জীবনের কেন্দ্রবিন্দু, বিচারালয়, সমস্ত সমস্যার সমাধানকেন্দ্র। এখন দুনিয়ার সব মসজিদ নিষ্প্রাণ, ঘুমন্ত। আর সেখান থেকে মাঝে মধ্যে মাইকে ঘোষণা দিয়ে দাঙ্গা সৃষ্টির জন্য মানুষকে উন্মত্ত করে তোলা হচ্ছে। এই বিপরীত অবস্থা কীভাবে সৃষ্টি হলো?
  • প্রতি বছর লক্ষ লক্ষ ওয়াজকারী কোটি কোটি মুসলমানকে ওয়াজ করে শোনান। রেডিও, টেলিভিশনে ইসলামী বিশেষজ্ঞ-চিন্তাবিদ-ওলামায়ে কেরামদের জ্ঞানগর্ভ আলোচনা বক্ চলছে, সেখানে তারা ইসলামকে সর্বশ্রেষ্ঠ দ্বীন বলে প্রতিনিয়ত প্রমাণ করেই চলেছেন, গোনাহ না করার জন্য নসিহত করেই চলেছেন। কিন্তু এর দ্বারা সমাজে অশ্লীলতা, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকাসক্তি, সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদি একটি অপরাধও কি কিছুমাত্র কমেছে? না। বরং পঞ্চাশ বছর আগের সঙ্গে বর্তমানের অবস্থার তুলনা করলে দেখা যাবে প্রতিটি সামাজিক অপরাধ শত গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে উপদেশ ফলপ্রসূ হচ্ছে না কেন?
  • বিশ্বের সমস্ত পরাশক্তিগুলো নতুন নতুন বৈজ্ঞানিক মারণাস্ত্র আবিষ্কার করে, জোট-মহাজোট গঠন করে বিশ্বের সমস্ত সামরিক শক্তি, মিডিয়া এবং অর্থের পাহাড়ে বসে থেকে বাকি দুনিয়ার উপর ছড়ি ঘোরাচ্ছে। আর তাদের মিডিয়ার একচ্ছত্র প্রচারে সারা দুনিয়ায় সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। বিপরীতক্রমে এই জাতি নিজেরা হাজারো ফেরকা, মাজহাব, দলে-উপদলে বিভক্ত হয়ে মারামারি করছে, তাদের উপর চলমান অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারছে না কেন?
  • বিশ্বে এখন সাংঘাতিক রকমের আদর্শের সঙ্কট, সভ্যতার সংকট (Clash of civilization) চলছে। একদিকে পশ্চিমা ধর্মহীন বস্তুবাদী সভ্যতা শত শত বছর থেকে শাসন ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, মিডিয়া ইত্যাদির মাধ্যমে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবী থেকে ধর্মকে বিদায় করতে, কিন্তু পারছে না। তাই তারা ধর্মকে ব্যক্তিগত জীবনের সঙ্কীর্ণ পরিসরে আবদ্ধ করে রেখেছে। ঐ সঙ্কীর্ণ গুহা থেকে মাথা তুলতে গেলেই তার মস্তক গুড়িয়ে দেয়। কিন্তু ধর্ম সেখানে বন্দী না থেকে বার বার সামষ্টিক জীবনে বিপর্যয় টেনে আনছে, বিশ্বকে করছে যুদ্ধক্ষেত্র। এই সমস্যার মোকাবেলা কীভাবে করা যাবে?
  • এদিকে মুসলিম নামক এই জাতি দুর্ভাগ্যজনকভাবে তাদের লক্ষ্যহীন, সঠিক আকিদাহীন, শক্তিহীন, গন্তব্যহীন, প্রতিপক্ষের তুলনায় সর্বদিকে নগণ্য। এদের মধ্যে একটি শ্রেণি মরিয়া হয়ে এখানে ওখানে হামলা চালাচ্ছে এবং নিজ জাতিরই ক্ষতি সাধন করে নিজ জাতির কাছেই ঘৃণার বস্তুতে পরিণত হচ্ছে। এদের শাসকরা জনবিচ্ছিন্ন, জনপ্রিয়তাহীন। সাধারণ জনগণ হতাশ হয়ে অপেক্ষা করছে মাহদী (আ.) আর ঈসার (আ.) আগমনের জন্য। যার পয়সা আছে তিনি এলাকার মসজিদে মাদ্রাসায় দান করেন, মক্কায় গিয়ে হজ্ব করে জান্নাতের টিকিট কিনে বসে আছেন। তরুণরা আসক্ত হয়ে আছে ব্যক্তিগত ফুর্তিবাজি, অশ্লীলতা, মাদকদ্রব্য আর নিজেদের ক্যারিয়ার নিয়ে। তাদের রয়েছে আত্মপরিচয় নিয়ে বিভ্রান্তি, অতীত গৌরব নিয়ে অজ্ঞতা, হুজুগপ্রবণতা, জাতির প্রতি দায়িত্বজ্ঞানহীনতা। এর সমাধান কী?

 

এ পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জাতিকে নিবিষ্টমনে কয়েকটি বিষয় নিয়ে ভাবতেই হবে।

  • একটি জাতির সংজ্ঞা মোতাবেক তারা আসলে জাতি কিনা এবং আল্লাহর কেতাব না মানা সত্ত্বেও তারা মুসলিম থাকেন কিনা?
  • নবী করিম (স.) এর অর্পিত দায়িত্ব পালন না করার কারণে তারা উম্মতে মোহাম্মদী থাকেন কিনা?
  •  তারা বর্তমান অবস্থায় তাদের চির আকাঙ্ক্ষিত জান্নাতের উপযুক্ত কিনা?
Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ