যাবতীয় উগ্রবাদের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হবার ডাক

৬ জুলাই ২০২৪ ০১:৪৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

তারুণ্যের সভার উদ্যোগে নানা আয়োজনে মুখরিত কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা

রাজধানীতে তরুণদের সংগঠন ‘তারুণ্যের সভার উদ্যোগে নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠেছে ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। আজ শুক্রবার (৫ জুলাই, ২০২৪) বিকেল ৩টায় ‘তারুণ্যের সভার আয়োজনে সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মেলায় আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, পুরষ্কার বিতরণ সহ নানা অনুষ্ঠানের। হাজারো তরুণের উপস্থিতি ও উচ্ছ্বাসে এসময় ভরে ওঠে কেন্দ্রীয় কচি-কাঁচা ভবন।

‘উগ্রবাদ মোকাবেলায় তরুণদের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তারুণ্যের সভার সভাপতি আয়েশা ছিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, আন্তর্জাতিক সম্পাদক মশিউর রহমান, তারুণ্যের সভার উপদেষ্টা ও ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, সাহিত্য সম্পাদক কবি রিয়াদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ও নাট্যকার ওবায়দুল হক বাদল ও তারুণ্যের সভার সদস্য নওশীন আমিন।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আয়েশা ছিদ্দিকা বলেন, সমাজ কিংবা সভ্যতা পরিবর্তনে তরুণরা সব সময় এগিয়ে এসেছে, সামনের কাতারে থেকেছে। একটি জাতিকে তারাই এগিয়ে নিতে পারে সভ্যতার শিখরে। আজকে নানা অপসংস্কৃতি আমাদের তরুণদের গ্রাস করে ফেলছে। তবে আমরা আজকের অনুষ্ঠান থেকে এমন কিছু নিয়ে যাবো যেন আমরা সব ধরনের অপসংস্কৃতি, আপরাজনীতি, ধর্মান্ধতা, গুজব হুজুগ এড়িয়ে একটি নতুন সভ্যতা নির্মাণ করতে পারি, তারুণ্যের ঝংকার তুলতে সাহায্য করবে। প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, তরুণরা জাতির মূল শক্তি। তাই কোনো জাতিকে মেরুদণ্ডহীন ও পদানত করতে তরুণদের উপর প্রথম আঘাত হানা হয়। এই আঘাতের হাতিয়ার হল অপসংস্কৃতি, মাদক, কুশিক্ষা, অপরাজনীতি ইত্যাদি অপশক্তি। ব্রিটিশ যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের উর্বর জমিতে আফিমের চাষ আরম্ভ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল তরুণরা আফিম খেয়ে বুঁদ হয়ে থাকবে। এতে একদিকে তাদের ব্যবসাও হবে আবার তরুণরা কোম্পানির দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার তেজও হারাবে।

তিনি আরও বলেন, তারুণ্যকে নিজেদের অনুগত করতে ব্রিটিশরা প্রবর্তন করেছিল ষড়যন্ত্রমূলক দুই ধারার শিক্ষা ব্যবস্থা। একটি মাদ্রাসা শিক্ষা আরেকটি সাধারণ শিক্ষা। তাদের উদ্দেশ্য ছিল, মাদ্রাসা শিক্ষা থেকে বের হবে এমন একটি জনগোষ্ঠী যারা আধুনিক পৃথিবীতে অচল, তাদের মধ্যে কোনো জীবনমুখী দক্ষতাই থাকবে না। তারা দেশ জাতি রাষ্ট্র কীভাবে চলে তা নিয়ে মাথা ঘামাবে না। অন্যদিকে তারা সাধারণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে সৃষ্টি করল এমন একটি শ্রেণি যাদের কাজ হল উপনিবেশের কেরানিগিরি করা। তাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হল নিজেদের জাতি সম্পর্কে অজ্ঞতাপ্রসূত হীনম্মন্যতা ও ইউরোপীয়দের প্রতি অন্ধভক্তি। কোনো আদর্শ, কোনো দেশপ্রেম, ন্যায়নীতিবোধ তাদের হৃদয়ে স্থাপন করা হল না।

হেযবুত তওহীদের এমাম বলেন, ব্রিটিশ শাসন আজ না থাকলেও তাদের শিক্ষা আজও আছে। আমাদের তরুণ সমাজ আজও শিক্ষার দিক থেকে দ্বিধাবিভক্ত। লক্ষ লক্ষ তরুণ মাদ্রাসায় পড়াশুনা করছে। তাদেরকে ধর্মের আত্মা যে মানবতা- তা শেখানো হচ্ছে না। শেখানো হচ্ছে কিছু মাসলা-মাসায়েল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনের পিকেটার হিসাবে। তারা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে, নাশকতা সৃষ্টি করছে। একইভাবে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পড়ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাদেরকে চরম বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। তাদের সামনে জীবনের একটাই লক্ষ্য- যে কোনো পথেই হোক অধিক অর্থ উপার্জন করতে হবে, বাড়ি-গাড়ি করতে হবে। অধিকাংশের কাছে দেশের চেয়ে ইউরোপ আমেরিকাই প্রিয়। শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতির বলি হচ্ছে তরুণরা। সবার হাতে স্মার্টফোন যার নেশা আফিমের চেয়ে কোনো অংশে কম নয়। সেখানে অশ্লীল অপসংস্কৃতির এক অন্ধকার জগৎ। সেখানে জীবনের মূল্যবান সময়কে নিঃশেষ করে ফেলার অগণিত অলিগলি। সে সব গলিতে ঢুকে হারিয়ে যাচ্ছে ডিজিটাল ডিভাইসে আসক্ত আমাদের তারুণ্য। তারুণ্যের সভার নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সংগঠনটি তরুণদের নিয়ে যাচ্ছে খেলার মাঠে, তাদের শরীর গঠনের প্রয়োজনীয়তা ছড়িয়ে দিচ্ছে কবিতায় গানে। তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে সাহিত্য পত্রিকার পাতায়। এই তরুণরা বিভিন্ন জীবনদক্ষতার প্রশিক্ষণ নিচ্ছে। বিভিন্ন প্রকার ভাষাগত ও বাচিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদির দিকে যেমন তারা জোর দিচ্ছে তেমনি নৈতিক ও মানবিক বৈশিষ্ট্যেও তারা স্থাপন করছে উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি তারুণ্যের সভার ভাবাদর্শ ও চেতনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। ভবিষ্যতে সংগঠনটি তরুণ সমাজকে সঠিক পথ দেখাবে এবং আগামীর তরুণদের সামনে উজ্জ্বল অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন ।

সভায় উপস্থিত তরুণদের মধ্য থেকে বক্তব্য রাখেন, তারুণ্যের সভার গাজীপুর ব্রাঞ্চের শাহাদাত হোসেন, আশুলিয়া ব্রাঞ্চের কো অর্ডিনেটর ও ইডেন কলেজ শিক্ষার্থী সাবিকুন্নাহার ইভা, প্রচার সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রাদুল ইসলাম, সদস্য ও ব্রাক ইউনিভার্সিটির শিক্ষার্থী রামিসা, সদস্য ও হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী মেকদাদসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তারুণ্যের সভার সদস্য হাফেজ মো: শামিম। পরে কবি ও গীতিকার রিয়াদুল হাসানের লেখা তারুণ্যের সভার থিম সং ‘আমরা তরুণ সেনা’ গানটি পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পী শাহীন আলম, তহমিনা আক্তার চাঁদ ও তারুণ্য সভার সদস্য সাইদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে তারুণ্যের সভার পথচলা ও কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানজুড়ে “হেযবুত তওহীদ দিচ্ছে ডাক, তারুণ্য মুক্তি পাক; তারুণ্যের অঙ্গীকার, রুখতে হবে অবিচার; তারুণ্যের অগ্রগতি, বাঁচবে সমাজ বাঁচবে জাতি; দিকে দিকে একি শুনি, তারুণ্যের জয়ধ্বনি; তারুণ্যের সংগ্রাম, চলছে চলবে; ধর্মব্যাবসা রুখে দাও; রুখে দাও রুখে দাও, জঙ্গিবাদ রুখে দাও; রুখে দাও রুখে দাও, সন্ত্রাসবাদ রুখে দাও” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে লেখক ও নাট্যকার ওবায়দুল হক বাদলের লেখা বিপ্লবী র্যাপ গান ‘ঐক্য ছাড়া গতি নাই, আমরা সবাই ভাই ভাই’ পরিবেশন করেন তারুণ্য সভার সদস্য বিশিষ্ট র্যাপার রোহিদ। এছাড়াও তারুণ্যের সভার সদস্য ও মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম পাঁচজনকে পুরষ্কৃত করা হয়। বিজয়ীরা হলেন, উম্মে সালমা, আমতুন নূর, হামিদ ইবনে হায়াত, নওশীন আমিন ও কেমি আক্তার। রাত ৯টায় সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ