দীন প্রতিষ্ঠায় নয়া বিপ্লবের ডাক

১৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন থেকে তরুণদের প্রতি মহাবিপ্লবের আহ্বান

বরিশাল, ১৩ ডিসেম্বর ২০২৫। প্যাভিলিয়ন কনভেনশন হল কানায় কানায় পূর্ণ। শত শত তরুণ-তরুণী একটি মাত্র লক্ষ্য নিয়ে এসেছেন – শুনতে চান কীভাবে তাদের শক্তি দিয়ে পৃথিবীতে আল্লাহর দীন আবার কায়েম করা যায়। হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’ শীর্ষক এই বিভাগীয় ছাত্র সম্মেলন যেন এক নয়া বিপ্লবের উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে দিল।

তারুণ্যের শক্তিকে অপব্যবহার করা হয়েছে বারবার

সম্মেলনে মুখ্য আলোচক হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান বলেন, “পৃথিবীর ইতিহাসে যত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার পেছনে তারুণ্যের অসামান্য ভূমিকা রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই শক্তিকে বারবার অপব্যবহার করা হয়েছে। কথিত রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তরুণদের ইস্পাতদৃঢ় মনোবলকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে।”

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তিনি আরও বলেন, “আজ মানবজাতিকে আল্লাহর দীনের অধীনে ফিরিয়ে আনতে হলে যমুনা নদীর স্রোতকে উল্টো দিকে প্রবাহিত করার মতো কঠিন কাজ করতে হবে। এজন্য আমরা এক মহাবিপ্লবের উদ্যোগ নিয়েছি। আমাদের মাননীয় ইমাম সেই বিপ্লব সাধনের জন্য তরুণ শক্তিকে আহ্বান করছেন।”

রাসূলুল্লাহ (সা.)-এর উদাহরণ টেনে তিনি বলেন, “আল্লাহর রাসূল (সা.) তারুণ্যের শক্তির সঠিক ব্যবহার করেছিলেন। মাত্র দশ বছরের হযরত আলী (রা.)-কে সঙ্গে নিয়ে তিনি সংগ্রাম শুরু করেছিলেন। অগণিত তরুণ তাজা রক্ত দিয়ে ইসলামের সভ্যতা প্রতিষ্ঠা করেছিল। হেযবুত তওহীদ সেই মহান লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে।”

পবিত্র কুরআন থেকে মানুষ সৃষ্টির উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছে। তাই মানবরচিত সকল বাদ-মতবাদ প্রত্যাখ্যান করে আল্লাহর তওহীদ প্রতিষ্ঠার সংগ্রামে তরুণদের অগ্রণী হতে হবে।

প্রচলিত রাজনীতির ক্রীড়নক হয়ে তারুণ্য অপচয় নয়

প্রধান অতিথি হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি মো. শফিকুল আলম ওখবা বলেন, “প্রচলিত হানাহানির রাজনীতির ক্রীড়নক হয়ে তারুণ্য শক্তি অপচয় করবেন না। আল্লাহর রাসূল (সা.) যে প্রকৃত ইসলাম দিয়ে গেছেন, সেই দিকে ফিরে আসুন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।”

১৪০০ বছর পর আবার প্রকৃত ইসলামের রূপরেখা

বিশেষ অতিথি ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর বিদায়ের ১৪০০ বছর পর আল্লাহ আবার এক মহামানবের উসিলায় প্রকৃত ইসলামের রূপরেখা আমাদের দান করেছেন। শত শত বছর ধরে মানবরচিত ব্যবস্থার আনুগত্য করে আসছি – এখন সময় এসেছে তাকে ‘ঘা মেরে’ বিনাশ করার। প্রতিষ্ঠা করতে হবে স্রষ্টার সার্বভৌমত্ব – আল্লাহর তওহীদ। হেযবুত তওহীদ ছাত্র ফোরাম ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ – অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না – এই মন্ত্র নিয়ে বিপ্লবের ডাক দিচ্ছে।”

স্লোগানে স্লোগানে মুখরিত হল

বক্তাদের উজ্জীবিত বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তরুণরা স্লোগানে স্লোগানে হল মুখরিত করে তোলেন: “এই মুহূর্তে দরকার তওহীদভিত্তিক সরকার” “তোমার আমার সংবিধান – আল কোরআন আল কোরআন” “তোমার আমার ঠিকানা – লা ইলাহা ইল্লাল্লাহ”

সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি সুমাইয়া আক্তার মিথিলা। উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। সঞ্চালনায় ছিলেন মুন্না বালি। আরও বক্তব্য রাখেন বিভিন্ন জেলার ছাত্র ফোরাম নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শত শত তরুণ নতুন প্রত্যয় নিয়ে বাড়ি ফিরলেন – প্রচলিত মানবরচিত সিস্টেম বর্জন করে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় এক নয়া বিপ্লব সৃষ্টির দৃঢ় সংকল্প নিয়ে।

এই সম্মেলন কেবল একটি অনুষ্ঠান নয়; এটি তরুণ প্রজন্মের কাছে দীন প্রতিষ্ঠার মহাবিপ্লবের স্পষ্ট আহ্বান। সময় এসেছে তারুণ্যকে সঠিক পথে কাজে লাগানোর – আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে– এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ