প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   “ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে...

“ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে”

২১ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভায় স্পষ্ট বার্তা

কুষ্টিয়ার ভেড়ামারা, ২০ ডিসেম্বর ২০২৫। বিকেল ৩টা। স্থানীয় এলাকায় অনুষ্ঠিত ‘দ্বীন প্রতিষ্ঠার পূর্বশর্ত- সহিহ আকিদা’ শীর্ষক আলোচনা সভায় উপচে পড়া ভিড়। হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তাঁর কণ্ঠে ধ্বনিত হলো মুসলিম জাতির বর্তমান লাঞ্ছনা-নিপীড়নের মূল কারণ ও তার একমাত্র সমাধানের কথা।

মুসলিম জাতির লাঞ্ছনার মূল কারণ: আকিদায় ভ্রান্তি

ইমাম সাহেব বলেন, “আজ বিশ্বের কোথাও মুসলমানদের নিরাপত্তা নেই। ২০০ কোটিরও বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা সারা বিশ্বে নিপীড়িত। আমাদের নারীরা লাঞ্ছিত। প্রশ্ন হলো – কেন আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না?”

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

তিনি স্পষ্ট করে বলেন, “এর একমাত্র কারণ আমাদের আকিদায় ঢুকে পড়া মারাত্মক ভ্রান্তি। আমরা ইসলামকে কেবল নামাজ-রোজা ও আমল-আখলাকের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ ইসলামের প্রকৃত আকিদা ছিল – অন্যায়-অবিচার দূর করে আল্লাহর জমিনে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা। যতদিন মুসলমানরা এই লক্ষ্য নিয়ে কাজ করেছে, ততদিন তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু ‘দ্বীন প্রতিষ্ঠা’র সংগ্রাম ছেড়ে দেয়ায় আজ এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।”

আকিদা সহিহ না হলে আমলেও লাভ নেই

ঈমান ও আমলের ভিত্তি হিসেবে আকিদার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, “উদ্দেশ্য ভুলে গেলে যেমন সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না, তেমনি আকিদা সহিহ না হলে আমল করেও কোনো লাভ হবে না। আজ আমরা আল্লাহর বিধানকে শুধু মসজিদে সীমাবদ্ধ রেখেছি, আর রাষ্ট্র পরিচালনায় মেনে নিয়েছি মানুষের তৈরি বিধান। এই দ্বিমুখী নীতির কারণেই আজ আমাদের এই দুর্দশা।”

মুক্তির একমাত্র পথ: প্রকৃত ইসলামের দিকে ফিরে আসা

চলমান লাঞ্ছনা ও নিপীড়ন থেকে মুক্তি পেতে তিনি রাসূলুল্লাহ (সা.)-এর প্রকৃত ইসলামের দিকে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “মুসলিম জাতিকে এখন দলাদলি ও মাযহাবের প্রাচীর ভেঙে তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে এবং হারানো গৌরব ফিরে পাওয়া যাবে।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

সংগঠনের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু, বিশিষ্ট সমাজসেবক মো. নিজাম মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল মুন্সী, কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা আঞ্চলিক আমির মো. শামসুজ্জামান মিলন, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, মেহেরপুর জেলা আমির সাহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের বিশাল উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় অর্থ সম্পাদক আইমান আহমেদ কামাল।

এই আলোচনা সভা কেবল একটি অনুষ্ঠান নয়; এটি মুসলিম জাতির বর্তমান সংকটের গভীর বিশ্লেষণ এবং মুক্তির স্পষ্ট পথনির্দেশ। বার্তা একটাই – ইসলামের সঠিক শিক্ষা, সহিহ আকিদা এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামই পারে জাতিকে এই অন্ধকার থেকে মুক্তি দিতে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা