প্রচ্ছদ    সারাদেশ   সৎ ভাইকে হত্যা করে আত্মহত্যা...

সৎ ভাইকে হত্যা করে আত্মহত্যা বলে সাজাতে মরিয়া হত্যাকারীরা

১৮ আগস্ট ২০২৩ ০৭:৫৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ সেই হত্যাকাণ্ড কে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ও আত্মহত্যা বলে সাজাতে মরিয়া হত্যাকারীরা। পুলিশ প্রশাসনও সেই ঘাতকদের পক্ষেই। ছেলের হত্যার বিচার চাইতে প্রায় ছয়মাস যাবৎ দ্বারে দ্বারে ঘুরছেন তারা। কিন্তু কোথাও সুবিচার পাচ্ছেন না। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নাম উল্লেখ করে মামলা করতে গেলেও সেই মামলা পুলিশ নেননি বলে অভিযোগ করেন মৃত আব্দুর রহিম আকাশের (১৬) বাবা-মা।

মৃত আব্দুর রহিম আকাশ নীলফামারীর সংগলশী ইউনিয়নের কাজিরহাট বানিয়া পাড়ার বাসিন্দা সেকেন্দার আলী ও রেখা বেগমের ছেলে। সে স্থানীয় সোনারায় সংগলশী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। ঢাকা পোস্টের প্রতিবেদকের কাছে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে এই বাবা-মা দাবি করেন যে গত ২৯ মার্চ রাতে আকাশকে তার সৎভাই ওমর ফারুক হত্যা করেছে।

আরও পড়ুন

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, আকাশ আমার দ্বিতীয় স্ত্রীর ছেলে। গত ২৯ মার্চ রাতে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে আমার প্রথম স্ত্রীর ছেলে ওমর ফারুক ও এলাকার সাজু মেলা দেখার কথা বলে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর ওমর ফারুক ফিরে আসলে তাকে আব্দুর রহিমের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায়, আকাশ কোথায় আমি জানি না, হয়ত কোনো বন্ধুর বাড়িতে গেছে। এ ঘটনার দুইদিন পর জানতে পারি, এলাকায় একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। পরে লোকজনের কাছ থেকে নিহতের বিবরণ ও ছবি দেখে নিশ্চিত হই, সে আমার ছেলে আকাশ। থানায় গিয়ে জানতে পারি, পুলিশ তাকে হাতিখানা কবরস্থানে বেওয়ারিস হিসেবে দাফন করেছে।

রেখা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমি আমার ছেলে হত্যার ন্যায্য বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন খালি হয় না। আমার ছেলে কোনোভাবেই আত্মহত্যা করে নাই। আমার ছেলেকে হত্যা করে রেললাইনে রাখা হইছে। আমি মেলা কষ্ট করছি বাচ্চাগুলার জন্য। সবার অত্যাচার সহ্য করছি। শুধু বাচ্চা দুইটাকে মানুষ করার জন্য।

তিনি আরও বলেন, আমার সতিনের নেশাগ্রস্ত ছেলে ওমর ফারুক আমাদের ওপর নানা রকম অত্যাচার করত। আমার দুই ছেলেকে মেরে ফেলার হুমকি দিত। ঘটনার দিন ফারুক আমার ছেলেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। কিন্তু এখন বলছে, আকাশ আত্মহত্যা করেছে। আকাশ যদি আত্মহত্যাই করবে, তাহলে লাশ যেখানে পাওয়া যায় সেখান থেকে অনেক দূরে কলাবাগানে তার জুতা পাওয়া গেল কীভাবে। আমাদের ধারণা ওমরই আকাশকে হত্যা করেছে।

সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, আমার বড় ছেলে ইউপি সদস্য নূর ইসলাম ও ওমর ফারুক পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করে আমাদের না দেখিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করে। আমার ছেলে ওমর ফারুকের কথাবার্তা ও আচরণে মনে হয় সে আকাশকে হত্যা করে রেললাইনের ওপর রেখে আসে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত ওমর ফারুক আত্মগোপন করে আছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সেকেন্দার আলীর প্রথম স্ত্রীর ছেলে ইউপি সদস্য নুর ইসলাম। তিনি ঢাকা পোস্টকে বলেন, সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। আকাশ বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে পারে। আমাদের ফাঁসানোর চেষ্টা করছে আমার সৎমা।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, স্বজনের খোঁজ না পাওয়ায় ৪৮ ঘণ্টা পর মরদেহ দাফন করা হয়। পরবর্তীতে খোঁজ পাওয়ায় স্থানীয় পৌর কর্তৃপক্ষের অনুমতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম ঢাকা পোস্টকে বলেন, পুলিশ সুপারসহ ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এরই মধ্যে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এসেছে। দু-এক দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা

ঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানা
ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে ঢাকার প্রধান সড়কগুলো। বছরের এই সময়গুলোতে ফাঁকা সড়ক পেয়ে অনেকেই বেশি গতিতে গাড়ি চালান। তবে এবার সেখানে সাবধান হতে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার অংশ জুড়ে দেখা দিয়েছে যানজট। সন্ধ্যার পর থেকেই এ পথে বাড়তে থাকে…
 ২৬ মে ২০২৬    জাতীয়

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে সামনে রেখে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি…
 ২৬ মে ২০২৬    জাতীয়

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৪ মে ২০২৬    জাতীয়

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
 ১ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
 ১ মে ২০২৬    ঢাকা