প্রচ্ছদ জাতীয় পুলিশ কর্মকর্তাদের বদলিতে অনাপত্তি দিয়েছে ইসি

পুলিশ কর্মকর্তাদের বদলিতে অনাপত্তি দিয়েছে ইসি

বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ কর্মকর্তাদের বদলি/পদায়নের বিষয়ে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে ইসি।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির পূর্বে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লিখিত ১৯ জন ‘সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছে।