প্রচ্ছদ রাজনীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা

বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সোমবার আ. লীগের আলোচনা সভা  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ মার্চ) আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ ভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেয় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ১৮ মার্চ সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে।