প্রচ্ছদ ঢাকা মাদারীপুরের ডাসারে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুরের ডাসারে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গার্ডার সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বজ্রশক্তি ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে একটি নতুন গার্ডার সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার ঘোষেরহাট চৌরাস্তায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভূরঘাটা-কোটালীপাড়া সড়কের ঘোষেরহাট বাজারসংলগ্ন গুমার খালের ওপর এই গুরুত্বপূর্ণ গার্ডার সেতুটি নির্মিত হচ্ছে। এই প্রকল্পের প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। আধুনিক মানের এই সেতুটি নির্মিত হলে ওই এলাকার যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীন, ডাসার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার নুরুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।