প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মবিশ্বাসকে জাতীয় উন্নতি ও প্রগতিতে...

ধর্মবিশ্বাসকে জাতীয় উন্নতি ও প্রগতিতে ব্যবহারের আহ্বান

২০ মে ২০১৫ ১২:৩৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি গোলটেবিল কক্ষে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে হেযবুত তওহীদের আমীর ধর্মবিশ্বাসকে কীভাবে ধর্মবিশ্বাসকে জাতির উন্নতি ও প্রগতিতে কাজে লাগানো যায় তা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে ধর্মবিশ্বাস এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক শতাব্দী ধরে পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা মানুষের ধর্ম বিশ্বাসকে মানুষের জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে ব্যর্থ হয়ে ব্যক্তি জীবনের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। কিন্তু ঐ সংকীর্ণ গণ্ডিতে মানুষের ধর্ম বিশ্বাস থাকেনি বরং ধর্মব্যবসায়ীদের হাতে পড়ে বারবার ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। যার ফলে মানুষের ধর্মবিশ্বাস, ঈমান, জাতীয় ঐক্য, উন্নতি, অগ্রগতি ও প্রগতির পরিবর্তে ধ্বংসাত্মক কাজে বার বার ব্যবহৃত হয়েছে। ফলে বর্তমানে রাষ্ট্রের কর্ণধারগণ, সমাজের সচেতন মানুষের কাছে বৃহত্তর শ্রেণির ধর্ম বিশ্বাস মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা না পারছে বিষয়টির সাথে রাষ্ট্র পরিচালনায় খাপ খাওয়াতে, না পারছে বৃহত্তর ধর্ম বিশ্বাসী এই জনসাধারণের ধর্ম বিশ্বাসকে খাটো করে দেখতে, আর না পারছে ধর্মকে সম্পূর্ণরূপে ছুঁড়ে ফেলে দিতে, অর্থাৎ অস্বীকার করতে। কারণ এই জনসংখ্যা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভোটার। তাদের ভোটেই সরকার পরিবর্তন হয়। এখন এই ধর্ম বিশ্বাস অর্থাৎ ধর্মীয় সেন্টিমেন্টকে কী করা হবে? আমরা বলতে চাই মানুষের এই ধর্ম বিশ্বাস বা ঈমানকে জাতির উন্নতি, প্রগতির পথে ব্যবহার করা সম্ভব। সেই সম্ভাবনার পথ উন্মোচন করেছেন এমামুয্যামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। তিনি প্রমাণ করেছেন ধর্মব্যবসায়ীদের হাতে পড়ে সকল ধর্মই তার অনাবিল রূপ হারিয়ে ফেলেছে। তারা ধর্মকে মানবতার কল্যাণে কাজে না লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করছে। অথচ স্রষ্টার পক্ষ থেকে ধর্ম এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্য। কিভাবে সেটা সম্ভব তা আমরা জাতির সামনে তুলে ধরতে চাই। এ বিষয়গুলি আমরা বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ, বই, হ্যান্ডবিল লিখে আমাদের সাধ্যমতো মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এখন এ ব্যাপারে সরকার, গণমাধ্যমকর্মীগণ ও সমাজের সকল শ্রেণির মানুষকে উদ্যোগী হওয়া জরুরি।
তিনি তার বক্তব্যে আরও যে বিষয়টি তুলে ধরেন তা হলো বর্তমানে পৃথিবীময় যে ইসলাম চলছে এটা প্রকৃত ইসলাম নয়, এটা ইসলামের বিকৃত রূপ। এজন্যই ইসলামসহ সকল ধর্মই এখন উপাসনাসর্বস্ব হয়ে গেছে। মানুষের কল্যাণে এগুলি তেমন কোনো অবদান রাখতে পারছে না। কিন্তু প্রতিটি ধর্মের আবির্ভাবই হয়েছে মানুষের কল্যাণের জন্য। যে ধর্ম মানুষের কল্যাণ করতে পারে না, জাতির উন্নতি ও প্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় সেটি কখনো সত্যিকার ধর্ম হতে পারে না। প্রকৃত ইসলাম কী, প্রকৃত ধর্ম কী, ধার্মিক কারা, ইবাদত কী, মানবজনমের সার্থকতা কিসে, কী কাজে আল্লাহ খুশি হন ইত্যাদি বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
তিনি এ সঠিক ও সত্য ব্যাখ্যাগুলি মানুষের সামনে তুলে ধরে ধর্মবিশ্বাসকে জাতির উন্নয়নে কাজে লাগানোর জন্য ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
১২ মে ২০২৬ জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
১০ মে ২০২৬ আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা