নবীর সুন্নতের একটি সমাজতাত্ত্বিক বিশ্লেষণ

১ জুলাই ২০২৪ ০২:৫১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জাফর আহমেদ:
আমাদের মধ্যে নবীর সুন্নতের নামে কিছু অস্পষ্টতা আছে। আমরা মনে করি দাড়ি-টুপি সুন্নত, খেজুর খাওয়া সুন্নত, আরবীয় পোশাক পরা সুন্নত ইত্যাদি। আমরা ভাবি না যে, আরবদেশে যখন জুলুম-নির্যাতন এবং জাহেলিয়াত বা মূর্খতা চরম পর্যায়ে- তখন দাড়ি-টুপি, পাগড়ি, জুব্বা পরিধানের জন্য আল্লাহ কি তার আখেরী নবীকে দায়িত্ব দিয়ে মক্কায় পাঠিয়েছেন? আরবের লোকেরা শসা, উটের দুধ, খেজুর খেতো না, মিসোয়াক করতো না, বিবির মুখে লোকমা তুলে দিতো না— মহানবী এসে তাদেরকে এগুলো শিখিয়ে দিলেন! এগুলো কি একজন রসুলের মূল কাজ, নাকি এগুলো একজন মানুষ হিসেবে তার ব্যক্তিগত অভ্যাস? বিষয়টি পর্যালোচনার দাবি রাখে।

আল্লাহ আখেরী নবীকে তাঁর নাজিলকৃত দীনুল হক প্রয়োগ করে সমাজ শান্তি, শৃংখলা এবং ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার নিরাপত্তা প্রতিষ্ঠার গুরু দায়িত্ব দিয়েছেন। দীনুল হক প্রয়োগের কর্মকৌশলের মধ্যে আমরা নবীর সুন্নতকে খুঁজে পাবো। তিনি একটি Strategy/Methodology অনুসরণ করে ২৩ বছরে দীন কায়েমের সেই গধমযধ project বাস্তবায়ন করেন।

মক্কার ১৩ বছর মানব জীবনে আল্লাহর হুকুমের সার্বভৌমত্ব বা তওহীদ যারা মেনে নিয়েছে তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করলেন। তখন মুষ্টিমেয় কিছু সাহাবী ছাড়া সাধারণ জনগণ নবীর প্রচারিত তওহীদের এর ঘোষণা দেয় নাই। মক্কার জীবনে রাসুল (সা:) একটি দল বা গোষ্ঠীর নেতা হিসেবে সশস্ত্র কোনো পন্থা গ্রহণ করেন নাই। আল্লাহও তখন কোরানে সশস্ত্র জিহাদ অর্থাৎ কিতালের আয়াত নাজিল করেন নাই। আল্লাহর হুকুমে সাহাবাগণ আবিসিনিয়ায় এবং পরবর্তীতে ইয়াসরিবে হিযরত করেছেন।

আরও পড়ুন

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা -ডা. মাহবুব আলম মাহফুজ

ইয়াসরিবে প্রথম তিনি মসজিদ প্রতিষ্ঠা এবং জুমার সালাত কায়েম করে তার অনুসারী মুহাযের ও আনসার সাহাবীগনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার পাশাপাশি সমাজে দীনুল হক প্রয়োগের একটি মসজিদ কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক প্রয়াস নিলেন। ইয়াসরিবের সকল বিবদমান কবিলা-গোত্র, ধর্ম-বর্ণের লোকদের সাথে সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীনতা কীভাবে দূর করা যায় সে বিষয়ে বছরব্যাপী অত্যন্ত পরিশ্রমসাধ্য ও আন্তরিক আলোচনা ও সংলাপ চালিয়ে গেলেন। ইহুদী, খ্রিষ্টান, পৌত্তলিক, প্রকৃতি পূজারী, কৃষিজীবী, কামার-কুমার, বণিক সবাইকে তিনি বুঝাতে সক্ষম হলেন যে, সমাজের সকলের শান্তি, শৃংখলা ও নিরাপত্তার জন্য একত্রে কাজ করা দরকার। তাঁর এই সার্বজনীন স্বার্থ রক্ষার প্রস্তাবে সবাই একমত হলো। ইয়াসরিবের ১৪ টি কবিলা ঐতিহাসিক মদীনা সনদ স্বাক্ষর করলো। শান্তি স্থাপনের প্রস্তাব সনদে রূপান্তরিত হলো। সনদের মাধ্যমে ইয়াসরিবে একতা সৃষ্টি হলো। রাসুলের বিচক্ষণতা (Sagacity) থেকে নেতৃত্বের উদারতা ও বিশালতার পথ ধরে ইয়াসরিব গ্রাম হলো মদীনাতুন নবী বা নবীর নেতৃত্ব গ্রহণকারী নগরী। একটি নগর রাষ্ট্রের গোড়া পত্তন হলো। এ রাষ্ট্রের সংহতি ও নিরাপত্তা বিধানের জন্য তিনি সুশৃঙ্খল নিরাপত্তা বাহিনী গড়ে তুললেন। তাদের প্রশিক্ষণ দিলেন, অস্ত্রে সজ্জিত করলেন। রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে শত্রুদের সাথে সশস্ত্র যুদ্ধ করলেন। মাদানী সুরাগুলোতে সশস্ত্র জিহাদ অর্থাৎ হারব-কিতালের হুকুম আসলো। সমগ্র জাজিরাতুল আরবে দীনুল হকের প্রয়োগ হলো। 
মক্কার ১৩ বছর এবং মদীনার ১০ বছর আখেরী নবী উবারহব মঁরফবফ যে Strategy বা রণনীতি রণ-কৌশল অনুসরণ করেছেন, তা হলো সুন্নত বা দীন কায়েমের Strategy/Methodology।

আরবের লোকেরা দাড়ি রাখতো না, মাথায় পাগড়ি বাঁধতো না, গায়ে জুব্বা চাপাতো না, মিসোয়াক করতো না, খেজুর খেতো না, ঢিলা কুলুখ ব্যবহার করতো না, উটের দুধ বা লাউ খেতো না, তাসবীর দানা জপতো না, তখন বিশ্বজাহানের সৃষ্টকারী আল্লাহ মোহাম্মদ (সা.) নামে একজন নবীকে পাঠালেন তাদেরকে এসব সুন্নত শিখানোর জন্য- এটা একটি হাস্যসকর কথা চিন্তা। আখেরী নবীর বিপ্লবী জীবনকে অনুধাবনে ব্যর্থ কিছু লোকের অজ্ঞতাসূলভ বিকৃত ধারণা ছাড়া আর কিছুই না। এগুলো মরু আরবের একজন বাস্তববাদী মানুষের ব্যক্তিগত অভ্যাস। একজন নবী-রসুলের নবীসুলভ কাজ বা রিসালাতের কাজ নয়।

[লেখক: জাফর আহমেদ, সাবেক সচিব ও গবেষক;
যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
৫ মে ২০২৬ আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
৪ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
৩ মে ২০২৬ ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
২ মে ২০২৬ ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান

শ্রমিকের ঘাম নিয়ে ওয়াজ ও রাজনীতি -রিয়াদুল হাসান
প্রতি বছরের মতো এবারও পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোভিড ১৯, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমেরিকা-ইরান যুদ্ধ, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে একের পর এক সংকটে আমাদের দেশের…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী

ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী
ইরান যুদ্ধ: বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতির নতুন সমীকরণ -হাসান মাহ্দী২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলার শুরুতেই…
২ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম

শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম
হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র ইসলামই সক্ষম। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে…
১ মে ২০২৬ বিশেষ নিবন্ধ

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি

মে দিবস উপলক্ষে বাড্ডায় ইমারত নির্মাণ শ্রমিকদের র‍্যালি
মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর বাড্ডায় এক বর্ণাঢ্য র‍্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত অঞ্চল…
১ মে ২০২৬ ঢাকা

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে

দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে
দুনিয়াকে নরককূণ্ডে পরিণত করা হয়েছে। সর্বত্র চলছে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই নরককূণ্ড থেকে বাঁচতে হলে মানুষের তৈরি জীবনব্যবস্থা বাদ দিয়ে…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা

ফের সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব: আর কতবার সংশোধন হলে শান্তি ফিরবে পাঞ্জেরি! -কথক দা
জাতীয় সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সংসদের দ্বিতীয় সেশনের শুরুতেই তিনি এ প্রস্তাব পেশ করেন। ১৭ সদস্য…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব

বিশ্বপরিস্থিতি, আমাদের জাতীয় সংকট এবং মুক্তির একমাত্র পথ -মুস্তাফিজ শিহাব
বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা এক ভয়াবহ অশান্তি ও অস্থিরতার চিত্র দেখতে পাই। দেশে দেশে যুদ্ধ, সংঘাত, রক্তপাত আর ত্রাহি সুরের হাহাকার। বিশেষ করে গত…
২৯ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত

শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসির পাঁচ পরিক্ষার্থী আহত
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমসি…
২৮ এপ্রিল ২০২৬ ঢাকা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা

পন্নী পরিবারের শিকড়: কররানি রাজবংশের গৌরবগাথা
রিয়াদুল হাসান গৌড়ের রাজ দরবারে চাচা কুতুব খানের মধ্যস্থতায় দীর্ঘ দাসত্ব থেকে মুক্তি পেয়ে সুলতান তাজ খান কররানির মুখোমুখি দাঁড়িয়ে আছেন যুবক ঈসা খাঁ ও ইসমাইল…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!

সোনার মাটিতে ভিনদেশি বিষ: বাণিজ্যচুক্তির আড়ালে দেশি কৃষিকে হত্যার আয়োজন!
শাহাদৎ হোসেন:বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের অর্থনীতির প্রাণভোমরা হলো এই মাটির কৃষক। কৃষকদের আমরা বলি, সব সাধকের বড় সাধক। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তারা যে ফসল ফলায়,…
২৭ এপ্রিল ২০২৬ বিশেষ নিবন্ধ